November, 2025
নবীনগরে আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার!
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে আওয়ামীলীগের দুই নেতাকে আটক করেছেন নবীনগর থানা পুলিশ।বুধবার সকালে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন, পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ও দলিল লেখক আলমনগর গ্রামের বাসিন্দা নুর আলম ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ওয়ারুক গ্রামের দুলাল মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, তাদের গত বছর ৫ই আগস্ট উপজেলা শিবপুর ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নবীনগর থানার ওসি শাহিনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত দু’জন আওয়ামী লীগ নেতাকে বুধবার দুপুরের দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
নবনিযুক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়ার শুভেচ্ছা
নবনিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশ নেয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করিম, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক এম আবু হানিফ নোমান, সহ-দফতর সম্পাদক এম আবদুল করিম, দ্বিনি সংগঠনের জেলাRead More
বিজয়নগরে ৬ লেন রাস্তা নির্মাণে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের ক্ষোভ
জিয়াদুল হক বাবু: ঢাকা–সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার বিকেলে বুধন্তি, বীরপাশা ও ইসলামপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাংক, দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশফাকুল হক চৌধুরী। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ৩/৪টি ভোল্ডোজার নিয়ে বাজারে অভিযান শুরু হলে কেউই প্রস্তুত হওয়ার সুযোগ পাননি। পূর্বে কোনো মৌখিক সতর্কতা বা সময় না দেওয়ায় অনেক দোকানের লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়। কয়েকRead More
স্মরণ: এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী
“শুনেছি সেদিন তুমি, এঁকেছিলে জন্মভূমি, তুমিই স্বপ্নের নায়ক! তুমিই নেতা! তুমিই পিতা! ধন্য তোমার জীবন” —অ্যাড. মীর হালিম, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। হ্যালো, আশরাফ ভাই! “শুনেছি সেদিন তুমি, এঁকেছিলে জন্মভূমি”! তুমিই স্বপ্নের নায়ক! তুমিই নেতা, তুমিই পিতা! ধন্য তোমার জীবন। আজ ১৯ নভেম্বর। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর)-এর সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্বপ্নদ্রষ্টা মরহুম এটিএম ওয়ালী আশরাফকে। আজ তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী। তাঁর ভক্ত, অনুসারী ও স্বজনদের হৃদয় নিবেদন এক পঙক্তিতে “শুনেছি সেদিন তুমি, এঁকেছিলে জন্মভূমি, তুমিই স্বপ্নের নায়ক! তুমিই নেতা! তুমিই পিতা! ধন্য তোমার জীবন।” তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষেRead More
সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মবাড়িয়ার সরাইলে এনসিপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকেল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকায় এ উঠান বৈঠক করেন জেলা উপজেলা এনসিপির নেতা কর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান। সভাপতিত্ব করেন মো. জিলন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা এনসিপি নেতা মো. আশিক চৌধুরী, সরাইল এনসিপির যুগ্ন সমন্বকারী মো. উবাইদুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মো. রিয়াদুল ইসলাম রিয়াদ ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন খান প্রমূখ। ব্রাহ্মণবাড়িয়াRead More
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর ফের সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ( ১৮ নভম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত ও আটক করা করা হয়েছে ১৫ জনকে। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরে করে সংঘর্ষ কারীরা । আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেRead More
স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ব্যবসায়ী, জগৎ বন্ধু ফানিচারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের পিতা স্বর্গীয় শ্রী বাসুদেব সূত্রধরের ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সারাদিন ব্যাপি প্রয়াতের নিজ বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর নিজ বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও মহা প্রসাদ বিতরন করা হয়।
আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার
আখাউড়ায় বিশেষ ডেভিল হান্ট অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) ভোররাত প্রায় ৩টা নাগাদ আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— ইউসুফুল হক ভূঁইয়া, পিতা মৃত হামিদুল হক, ঠিকানা: গ্রাম মোগড়া, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তিনি মোগড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে। পুলিশ জানায়, ইউসুফুল হক ভূঁইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় দায়ের হওয়া মামালা নং–১৫, তারিখ ১২.১১.২০২৪ খ্রি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অভিযান ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে আটকRead More
সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহাম্মদ মাসুদ : সরাইলে রিফাদুল ইসলাম সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে ধামাউড়া চকবাজারে এ মানববন্ধন হয়। নিহত সুমন উপজেলার ধামাউড়া গ্রামের আব্দুস সাক্তার মিয়ার বড় ছেলে। মানববন্ধনে স্কুল শিক্ষার্থীসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। এসময়ে মানববন্ধনে অংশকারীরা সুমন হত্যার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন। নিহত সুমনের পিতা আব্দুর সাত্তার বলেন, আনোয়ার, মুরশেদ, হাকিমগংরা শতশত মানুষের সামনে কুকুরের মতন পিটিয়ে আমার ছেলে সুমনকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যাকারীদে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই। সরাইল থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতাRead More
নবীনগরে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলায় পৃথক অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—জিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ (৭০), শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ওরফে ধনু মেম্বার (৭৫) এবং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গ্রাম্য চিকিৎসক আবু জাফর জামাল (৬০)। পুলিশ জানায়, শনিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার (১৬ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে ধনুRead More



















