Main Menu

May, 2024

 

বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে জরিমানা

বিজয়নগর সংবাদদাতা   : আসন্ন বিজয়নগর  উপজেলা  পরিষদ নির্বাচনে আচরণ বিধি  ভঙ্গের  অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার  বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাচনী আচরণ বিধির  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন,আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আল জাবের জাবেদ জয়ের সমর্থনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান রাজবি মোটর সাইকেল শোভাযাত্রা বের করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে প্রচারণা চালিয়েছে।তাই উপজেলা পরিষদ নির্বাচনী  (আচরণ বিধিমালা) ২০১৬ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০  হাজার টাকাRead More


সুহিলপুরে পিকআপভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)। আহতরা হলেন- সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), মেড্ডা এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক এমরান (২৮) ও মনির (৩০)। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাটিহাতা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মৃনাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসাRead More


কসবায় সম্পদ বন্টনের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন ॥ স্বামী আটক

কসবা প্রতিনিধি ॥ কসবায় সম্পদ বন্টনের জের ধরে বৃদ্ধ স্বামী আবদুর রহিম (৭৫) এর ছুরিকাঘাতে সালেহা (৬০) খাতুন নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহিম দেলী গ্রামের মৃত সবর আলীর ছেলে। ঘটনার পর আবদুর রহিমকে আটক করেছেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত মেয়ে রোকেয়া বেগম (৩৮) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধRead More


বিজয়নগর থেকে নিখোঁজ প্রার্থী নারায়ণগঞ্জে উদ্ধার

বিজয়নগর থেকে নিখোঁজ হওয়া নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে উদ্ধারের পর নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘বিজয়নগর থানা পুলিশের একটি টিম প্রীতি খন্দকারকে নিয়ে রওনা হয়েছেন। তাকে থানায় নিয়ে আসা হবে।’ গত মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নিখোঁজ হন প্রীতি খন্দকার। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন উল্লেখ করে তার স্বামী মাসুদ খন্দকার বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রীতির স্বামী মাসুদ খন্দকার জানান, আগামী ৫Read More


উপজেলা নির্বাচন

বাঞ্ছারামপুরে সিরাজুল ইসলাম, আশুগঞ্জে জিতলেন জিয়াউল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তৃতীয়াবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ৮২ হাজার ৮১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বি আমিনুল ইসলাম তুষার পেয়েছেন দুই হাজার ১৬২। এদিকে আশুগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. জিয়াউল করিম খাঁন সাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ২৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মো. হানিফ মুন্সী পেয়েছেন ২৮ হাজার ৩৪০ ভোট। জেলা পুলিশের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, কোনো উপজেলাতেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনকেRead More


কসবায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ॥ আহত ২

কসবা প্রতিনিধি ॥ কসবায় ট্রেনের ধাক্কায় তানজিল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রাত আটটার দিকে উপজেলার পৌর এলাকার নোয়াপাড়া রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত তানজিল পাশ্ববর্তী নবীনগর উপজেলার কাইতলা গ্রামের মৃত আনিসুর রহমনা জুয়েল মিয়ার ছেলে। এসময় গুরুতর আহত অপর দুই আরোহীকে গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলো কসবা উপজেলার পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের খোরশেদ মিয়ার ছেলে অলি মিয়া (২৫) ও একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে খাইরুল ইসলাম ওরফে শাওন (২৫) । নিহতের পরিবার, স্থানীয় সুত্রে জানা গেছে, তানজিলRead More


কসবায় জাল ভোট দেয়ার দায়ে যুবকের কারাদন্ড

রুবেল আহমেদ : কসবায় স্থগিত হওয়া কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে এক যুবক আটক হয়েছেন। রোববার (২৬ মে) দুপুর একটার দিকে উপজেলার কুটি ইউনিয়নের ৪০ নং বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত যুবক হলেন, উপজেলার লেশিয়ারা গ্রামের মো. মতিন ভুইয়ার ছেলে আরাফাত ভূঁইয়া (১৯)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, কসবার ৪০ নং বাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আরাফাত ভূঁইয়া নামের এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত দন্ডবিধিRead More


তিতাসের ১৪ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

আড়াই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে জ্বালানি সচিব মো. নূরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কূপটি থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী ১০ বছরে এই কূপ থেকে প্রায় ২৬০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক ২৯ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপটি ২০০০ সালে খননRead More


নবীনগরে 'মিট দ্যা প্রেস'এর সঙ্গে পৃথক চারটি মতবিনিময়

নবীনগরকে একটি ‘মডেল উপজেলা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন চার প্রার্থী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পাদপীঠ খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে সারাদেশের মধ্যে একটি ‘মডেল  ও সর্বাধুনিক উপজেলা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী চারজন প্রার্থী। এঁরা চার প্রার্থী হলেন  দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় বিএনপির উপদেষ্টা পদ থেকে সদ্য বহিস্কৃত নেতা ‘আনারস’ প্রতীকের মো. ফারুক আহাম্মদ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ‘কই মাছ’ প্রতীক নিয়ে পদপ্রার্থী  হওয়া কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু (যাঁর বাবা ছিলেন সাবেক গণপরিষদ সদস্য কাজী আকবর উদ্দিন ছিদ্দিক)। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া বাকী দুই উপজেলা ভাইসRead More


নবীনগরে মোটর সাইকেল প্রতিকের বিশাল মিছিল

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদের মোটরসাইকেল প্রতিকের বিশাল মিছিল করতে দেখা গেছে। আজ শনিবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদের মোটরসাইকেল প্রতিকের বিশাল মিছিল নবীনগর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নবীনগর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ সমাবেশ চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহামেদের সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বি। এসময় গোলাম রাব্বি বলেন, এইচ এম আল-আমিন আহামেদ একজন পরিক্ষিত সাবেক ছাত্র নেতা।বর্তমানে তিনি কেন্দ্রীয় যুবলীগ সদস্য।Read More


This site is protected by wp-copyrightpro.com