July, 2019
আশুগঞ্জে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায়
আর্দশ জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই …………উম্মে ফাতেমা নাজমা বেগম, এম.পি
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩১২ সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, এম.পি বলেছেন আর্দশ জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার জন্য সন্তানদের জন্য আপনারা যে বিনিয়োগ করবেন, তবে চির স্থায়ী। তিনি বুধবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় শিক্ষা সাপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি,Read More
ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
ডেঙ্গুজ্বর শনাক্তকরণের পরীক্ষায় সরকার নির্ধারিত ফি’র বেশি অর্থ নেয়ায় ব্রাহ্মণবাড়িয়ার ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার শহরের বিভিন্ন প্রাইভেট ডায়াগনষ্টিক ল্যাবসমূহে রোগীদের ডেঙ্গুজ্বর সনাক্তকরণের নিমিত্তে NSI Antigen,IgG & IgM এবং CBC পরীক্ষা সমূহ সরকার নির্ধারিত মূল্যে করা হচ্ছে কি না তা যাচাই করে। এ সময় অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে শহরের ক্রিসেন্ট ডায়াগনষ্টিক সেন্টারকে ২৫,০০০ টাকা, নাজ মেডিকেল সেন্টারকে ১৫,০০০ টাকা, মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টারকে ১০,০০০ টাকা এবং হোপ ডায়াগনষ্টিক এন্ড হসপিটালকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য NSI Antigen পরীক্ষার জন্য সরকারRead More
মুক্তিযোদ্ধা মোজাম্মেলুর রহমানের ইন্তেকাল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসার পিতা মুক্তিযোদ্ধা মোজাম্মেলুর রহমান (৭২) গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে বাষ্ট্রীয় মর্যাদায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। শোক প্রকাশ: মুক্তিযোদ্ধা মোজাম্মেলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল প্রেসক্লব, সরাইল মহিলা কলেজRead More
কসবায় পৌর কাউন্সিলর মরহুম নিজাম উদ্দিন সরকার ধনুর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পৌর কাউন্সিলর মরহুম নিজাম উদ্দিন সরকার ধনুর আতœার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুৃষ্ঠিত। আজ বুধবার দুপুরে কসবা পৌর মিলনায়তনে পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগু,পৌর প্যানেল মেয়র আবু জাহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ। এই সময় কসবা পৌর সভার নারী ও পুরুষ কাউন্সিলর বৃন্দ,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ এবং এলাকারRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভায় খ আ ম রশিদুল ইসলাম
অপসাংবাদিকরা যেনো সাংবাদিকতার পেশাকে কলুষিত করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যরা পেশাগত ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ। আমাদের সাংবাদিকদের মধ্যে কোনো প্রকার বিভেদ নেই। ঐক্য ও সংহতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা সারা বাংলাদেশে উজ্জল উদাহরণ। তিনি আরো বলেন, অপসাংবাদিকরা যেনো সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি প্রেসক্লাবের উন্নয়নে ও প্রেসক্লাবকে গতিশীল করতে ক্লাবের সদস্যকে যথাযথ ভূমিকা পালনের আহবান জানান। তিনি সম্মিলিতভাবে অপসাংবাদিকদের প্রতিহত করারও আহবান জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেক্লাবের সাধারণRead More
“সন্তানদের আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরো যত্নশীল হওয়ার প্রত্যয়”
নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সক্রিয় মা দলের সভা অনুষ্ঠিত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ৩০ জুলাই ২০১৯ তারিখ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সক্রিয় মা দলের সভা অনুষ্ঠিত হয়। টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সহকারি ব্যবস্থাপক কাজি ইফতেখার-উল-হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব ইয়াকুব আলী এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষার্থীর মা ও সক্রিয় মা দলের সমন্বয়ক সোনিয়া আক্তার। সভায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল বারী, সনাক সদস্যRead More
কসবায় আন্তজেলা ডাকাত ভূয়া মেজর রাশেদ পাইপগান সহ গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে গুরুহিত এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে জাহাঙ্গীর আলম রাশেদ (ভূয়া মেজর) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পু্লিশ। সোমবার দিবাগত গভীর রাতে কসবা পৌর এলাকার গুরুহিত এলাকায় ডাকাতি করার প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালান পুলিশ। পুলিশেন উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় ৫/৬ জন ডাকাত পালিয়ে গেলেও ডাকাতের সদলের সর্দার আন্তজেলা ডাকাত পুলিশের জালে আটক হয়। আজ মঙ্গলবার দুপুরে কসবা থানা ইনচার্জ চলতি দায়িত্ব (তদন্ত) আসাদুল ইসলাম টেলিভিশন সাংবাদিকদেরকে জানান,আটককৃত জাহাঙ্গীর আলম রাশেদ প্রকাশ ভূয়া মেজর আন্তর্জেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে দ্রত বিচার ও ডাকাতিRead More
নবীনগরে বিবস্ত্র করে শিক্ষক পেটানোর ঘটনার আসামিরা ধরা ছোয়ার বাইরে
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেট পড়ানোর কথা বলে নজরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষককে বাসায় ডেকে এনে অস্ত্রের মুখে বিবস্ত্র করে এক নগ্ন তরুণীর সঙ্গে ওই শিক্ষকের আপত্তিকর দৃশ্যে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করার ঘটনায় মূল আসামিরা এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। আলোচিত এ ঘটনায় আহত শিক্ষক নজরুল ইসলাম গত ১৮ জুলাই বাদি হয়ে ভাড়াটিয়া শিশু মিয়া, তার ছেলে জুয়েল রানা ও টাওযারের মালিক ফারুক আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন। কিন্তু গত ১৬ জুলাই বুধবার রাতে ঘটে যাওয়া এ ঘটনার পনেরRead More
বিলকেন্দাই গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ:: ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের বিলকেন্দাই গ্রামের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত দুইজন হলো- মলাই মিয়া (৪৫) ও আব্দুর রউফ (৭৫)। সংঘর্ষে আহত হওয়ার পর মলাই মিয়া সোমবার রাতে এবং আব্দুর রউফ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিলকেন্দাই গ্রামের মাস্টার বাড়ি ও খন্দকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ আরও চরম আকার ধারণ করে। এর জের ধরে সোমবারRead More
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
জনাব মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৭/০৭/২০১৯খ্রিঃ তারিখ পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর অদ্য ২৯/০৭/২০১৯খ্রিঃ সোমবার পুলিশ সুপার কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে বলেন শহরকে নিরাপদ করার জন্যে নাগরিক তথ্য সংগ্রহ করা হবে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি অসামাজিক কার্যকলাপ,ইভটিজিংসহ অন্যান্য অপরাধ রোধেও পদক্ষেপ নেয়ার কথা জানান। সমাজের লোকজনকে অপরাধ দমনে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। মাদক চোরাচালানী-ব্যবসায়ী কাউকে ছাড়া হবেনা। সবাইকে আইনেরRead More



















