December, 2018
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া কোন আসনে কে কত ভোট পেলেন
আসন নং আসনের নাম ভোটার ও কেন্দ্র প্রার্থী প্রাপ্ত ভোট ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ মোট ভোটার : ২,১৩,৯৭৩ মোট কেন্দ্র : ৭৬ প্রাপ্ত : ৭৬ স্থগিত : বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম – বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী ১,০১,১১০ এস এ কে একরামুজ্জামান – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬০,৭৩৪ আবুল কাসেম মুহা. আশরাফুল হক – ইসলামী ঐক্যজোট ১৭৭ মো. ইসলাম উদ্দিন – ইসলামী ফ্রন্ট ১৯১ ফায়েজুল হক – জাতীয় পার্টি (জেপি) ৬০ হুসেইন আহমদ – ইসলামি আন্দোলন বাংলাদেশ ৭৭০ ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ মোট ভোটার : ৩,৩৫,৭৪৬ মোট কেন্দ্র : ১৩২ প্রাপ্ত : ১২৯ স্থগিত :Read More
নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১০
পূর্ব বিরোধের জের ধরে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়ার দুই পক্ষের সংর্ঘষে বরজু মিয়া (৬৫) এবং রাফিজা বেগম (৩৫) নামে ২ জন নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। সোমবার বিকালে দিকে জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। হতাহতের ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনা স্থলের উদ্দেশে রওনা দেয়। স্থানীয় গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গোয়ালনগর ইউনিয়নের অ্যাভোকেট জাহাঙ্গীরের সঙ্গে একই এলাকার মেরাজ মিয়ার বিরোধ চলছিল। এই নিয়ে ছয়মাস আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই বিরোধের জের ধরে সোমবার আবারওRead More
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত ৩টি কেন্দ্রে পুনঃভোট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের ৪০ হাজার কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনিয়ম ও গোলযোগের কারণে স্থগিত হয়েছে। এসব কেন্দ্রে ভোট স্থগিতের কারণে কেবল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চূড়ান্ত ফলাফল প্রকাশ সম্ভব হয়নি। বাকি স্থগিত কেন্দ্রের কারণে কোনও আসনেরই ফলাফল প্রকাশে বাধা হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ফলাফল ঘোষণাকালে বলেছেন, ‘কিছু আসনে একটি/দুইটি কেন্দ্রে ভোট স্থগিত হলেও বিজয়ী ও বিজিত প্রার্থীর ভোটের ব্যবধান বেশি থাকায় ফল প্রকাশে কোনও বাধা হচ্ছে না। ফলে এসব স্থগিত কেন্দ্রে পুনঃভোটের প্রয়োজন হবে না। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ও তার নিকটতমRead More
আওয়ামি প্লাবনে খড়কুটোর মতো ভেসে গেল বিএনপি-জামাত জোট, বাংলাদেশে ইতিহাস
আনন্দবাজার, কলকাতা:: এমনটা যে হবে কেউ ভাবেননি। হাসিনা নিশ্চিত ছিলেন তাঁর দলই জিতবে। কিন্তু এ ভাবে? না, সম্ভবত তিনিও ভাবেননি। বাস্তবে অভাবিত ফল দিল বাংলাদেশের ভোট। আওয়ামি লিগের বিপুল জয়জয়াকার। প্রায় মুছে গেল বিরোধীরা। বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ভেঙে টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় শেখ হাসিনা। শুধু দল নয়, রেকর্ড করেছেন মুজিব কন্যাও। গোপালগঞ্জ-৩ আসন থেকে ২ লা্খ ৩২ হাজার ভোট পেয়ে রেকর্ড গড়েছেন হাসিনা। সেখানে বিএনপি প্রার্থী এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩টি ভোট। রবিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই বুথে বুথে ভোট গোনা শুরু হয়। শেষ খবর পাওয়াRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে আওয়ামীলীগ
একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ জয় পেয়েছে। আর একটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানাতে পরেনি রিটার্নি কর্মকর্তা। রোববার রাতে জেলা প্রশাসনের হলরুমে রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এই ফলাফল ঘোষনা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নৌকা প্রতীক প্রার্থী বিএম ফরহাদ হোসেন ১ লাখ ১১০ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রার্থী সৈয়দ এ কে একরামুজ্জামান ৬০ হাজার ৭৭৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ধানের শীষ প্রার্থী ৮১ হাজার ২৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) ৬৯Read More
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে নৌকা প্রতিকে এবাদুল করিম বুলবুল বিপুল ভোটে বিজয়ী
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন মহাজোট, তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। ইতোমধ্যেই অনেক আসনে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ হয়ে গেছে। যার মধ্যে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবাদুল করিম বুলবুল এই আসনের ১৩৯ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ২ লাখ ৫১ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী নাজমুল হাছান তাপস ধানেরRead More
ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া)-এ আইনমন্ত্রী আনিসুল হক বিপুল ভোটে বিজয়ী
কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এই আসনের ১১৮ কেন্দ্রের সবগুলোয় গণনা শেষে দেখা যাচ্ছে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং কর্মকর্তা মো. শামছুজ্জামান ফলাফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪Read More
বিপুল বিজয়ের পথে আওয়ামী লীগ
টানা তৃতীয় নির্বাচনে জয়ের পথে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। বিভিন্ন নির্বাচনী আসন থেকে যে ফলাফল আসছে, তাতে ক্ষমতাসীন জোটের প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থীরা পাত্তাই পাননি। বেশিরভাগ আসনেই ভোটের ব্যবধান অস্বাভাবিক বেশি। পাকিস্তান আমলে ১৯৭০ এবং স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনের পর অংশগ্রহণমূলক নির্বাচনে এই চিত্র কখনো দেখা যায়নি। ক্ষমতাসীন দল বলছে, এটি উন্নয়নের ফসল আর বিরোধী পক্ষের নেতিবাচক ও স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করার ফসল। অন্যদিকে বিএনপি বলছে, নির্বাচন সুষ্ঠু হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৫টি আসনে বেসরকারি ফলাফল পাওয়া যায়। এর মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা পায় ৯৩টিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মহাজোট প্রার্থীর গাড়িতে হামলা
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহরে হামলা করা হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজঘর ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির কর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে। রাজঘর সরকারি প্রাথকিম বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সত্যরঞ্জন রায় জানান, পৌনে ১১টার দিকে মহাজোট প্রার্থী এ আসনে আসার পরপর দুর্বৃত্তরা তার গাড়িতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতা: নিহত ১, আহত ২
ব্রাহ্মণবাড়িয়া সদরে ভোটকেন্দ্রে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইসরাইল মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত ইসরাইল জেলা সদর নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের ছাওয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। এ ঘটনায়Read More



















