September, 2019
সংগ্রাম দাসের প্রয়াণে মসজিদ রোড ও মহাদেবপট্টি ব্যবসায়ী কমিটির শোক
শহরের মসজিদ রোডস্থ খুরশিদ মার্কেটের সংগ্রাম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ও মহাদেব পট্টির বাসিন্দা ভূবন চন্দ্র দাস এর ছোট ছেলে সংগ্রাম দাস গত শনিবার দিবাগত রাত সোয়া ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর অকাল মৃত্যুতে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মসজিদ রোড ও মহাদেবপট্টি ব্যবসায়ী কমিটির সকল নেতৃবৃন্দ। মসজিদ রোড ও মহাদেবপট্টি ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক এম. এ.হালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
সরাইলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহন করেছে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ এ কর্মসূচির আওতায় সরাইলে ২১০ জন শিক্ষার্থী ২১ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহন করেছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে সপ্তম শ্রেণির ছাত্রী নুসরাত ইসলাম পূর্ণার নেতৃত্বে যুদ্ধ কালীন কমান্ডার মো. আবদুল্লাহ ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাইলট বালিকা বিদ্যালয়ের ২১ দলের কাজ। দশজন শিক্ষার্থীর এ দলের সাথে ছিলেন প্রধান শিক্ষক মো. আইয়ুব খান। বিদ্যালয় সূত্র জানায়, সপ্তম শ্রেণির বাংলা বইয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিখনফল অর্জন’ ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসাবে এ সাক্ষাৎকারRead More
নবীনগর পৌরসভা নির্বাচনে মনের শক্তি নিয়ে ভোটের মাঠে বৃদ্ধা ছালেহা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ৭০ এর কাছাকাছি ছালেহা বয়স বেগমের । শরীরে আগের মতো শক্তি নেই। কিন্তু মনের শক্তি এখনও অটুট আছে। আর সেই শক্তি থেকেই ভোটের লড়াইয়ে নেমেছেন তিনি। অসন্ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত (নারী) ওয়ার্ড কাউন্সিলর পদে লড়তে যাচ্ছেন ছালেহা বেগম। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান। রোববার বেলা ১১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৃদ্ধা ছালেহা বেগমের সঙ্গে কথা ।তিনি জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একাই এসেছেন তিনি। এই বয়সে প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলেRead More
নবীনগর পৌরসভা নির্বাচনে ৯০ জন প্রার্থীর মধ্যে ২১ জনেরই মনোনয়নপত্র বাতিল
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: আসন্ন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেয়া ৯০ জন প্রার্থীর মধ্যে ২১ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার মনোনয়নপত্র বাছাইকালে এই ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ সেপ্টেম্বর মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জনসহ মোট ৯০ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র বাছাইকালে ১ জন মেয়র, ১৭ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলরসহ মোট ২১ জনের মনোনয়নই বাতিল হয়েRead More
ব্যবসায়ী সংগ্রাম দাসের শেষকৃত্য সম্পন্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী, মহাদেবেশ্বর ট্রাষ্টি বোর্ডের সদস্য ও মেড্ডা মেরুড়া মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য, সংগ্রাম চন্দ্র দাস গত শনিবার মধ্যরাতে হৃদরোগে আত্রুান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিলো ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৩টায় মেড্ডা শ্বশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
মটরসাইকেল দূর্ঘটনায় রেফাতুল ইসলাম উদয় এর অকাল মৃত্যু, জানাজা ও দাফন সম্পন্ন।
ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সংবাদ কর্মী ও রাজনৈতিক কর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সকলের প্রিয় ও পরিচিত মুখ রেফাতুল ইসলাম উদয় গতকাল সন্ধ্যায় মোটর সাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন) তার বয়স হয়েছিলো মাত্র ২৭ বছর। মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ভাই, স্ত্রী ও চার বছরের এক শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। গতকাল রবিবার সকাল ১০টায় নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতা-কর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিকRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও
আবদুস সামাদ আকন্দ ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক সমাজের শ্রদ্ধার পাত্র হিসেবে বেঁচে থাকবেন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নব-গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির প্রথম সভা গতকাল রবিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান পঙ্কজ বড়–য়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও শিক্ষা কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ লোকমান হোসেন, কমিটির সদস্য ও উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল, কমিটির সদস্যRead More
নাসিরনগরে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত
নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী একবছরে জন্য বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইউএসএআইডি‘র ‘মা-মনি’মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি । উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে মা-মনির উপজেলা সমন্বয়কারী সামসুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,সহকারী কমিশনার ভুমি তাহমিনা আক্তার,ওসি কবির হোসেন,সেভ দি চিলড্্েরনের সিনিয়র ম্যানেজার ডাঃ নাজমুন নাহার,মা-মনিরRead More
কসবা বর্ডার বাজারে ক্রেতাদের ভিড়-টিকেট সংখ্যা বৃদ্ধির দাবী
খ,ম,হারুনুর রশীদ ঢালী:ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর কমলাসাগর সীমান্ত রেখায় বর্ডার বাজার প্রতি রোববার অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা পরিষদ থেকে প্রতি রোববার সকালে ১ হাজার টিকেট বিক্রি করা হলেও চাহিদা অনুযায়ী ক্রেতাদেরকে টিকেট দিতে না পারায় ক্রেতারা নিরাশ হয়ে ফেরৎ যেতে হচ্ছে। স্থানীয় কসবা উপজেলা প্রশাসন ৩০টাকা মূল্যে ১হাজার টিকেট বিক্রি শেষে শত শত ক্রেতাদের জন্য অতিরিক্ত টিকেট বিক্রির নিয়ম না থাকার ফলে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। প্রতি রোববার টিকেট বিক্রির জামেলা এড়াতে স্থানীয় পুলিশের সহায়তা লাইন দিয়ে নারী পুরুষ বর্ডার জারের টিকেট ক্রয় করছেন। ভজন দাস টেলিভিশন সাংকাদিকদেরকে জানান, আমারRead More
নবীনগরে শিশু ফাতেমার খুনি ধর্ষক আবু রায়হানের ফাঁসির দাবীতে মানববন্ধন
নবীনগর প্রতিনিধি – ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী শিশু ফাতেমার খুনি ধর্ষক আবু রায়হানের ফাঁসির দাবীতে শনিবার(১৪/০৯) সকালে যুব সমাজের উদ্যোগে শাহপুর গ্রামে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে শাহপুর , চুরংখলা, খাদিজাতুল কোবরা মাদ্রাসার ছাত্রছাত্রী, শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ সর্বস্তরের জনগন মানববন্ধনে অংশগ্রহন করেন। শিশু ফাতেমার খুনি ধর্ষক আবু রায়হানের ফাঁসির দাবি নিয়ে প্লেকার্ড,ফেষ্টুন, ব্যানার নিয়ে রাস্তা নেমে পরে জনতা। এসময় উপস্থিত ছিলেন,রতনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-গোলাম মোস্তফা, ভিপি মারুফ ,মুরাদনগর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তমাল, বীর মুক্তিযাদ্ধা আবুল কাশেম,Read More



















