Main Menu

February, 2022

 

সরাইলে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে মানববন্ধন

সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে সরকারী রাস্তা ও নৌঘাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সোমবার(২৮ফেব্রুয়ারী)বিকালে উপজেলার দুবাজাইল গ্রামে রাস্তা ও নৌঘাট দখলের প্রতিবাদে প্রায় শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে মানববন্ধন করেন। এর আগে তারা জেলা প্রশাসক শাহাগীর আলম ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারহানা নাসরিনের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি প্রক্রিয়াধীন আছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের বাসিন্দারা জানান,আলী আকবর,সিরাজ,আমিন উদ্দিন,লেয়াকতসহ কতিপয় কিছু অসাধু ভূমিদস্যু সরকারি খাস খতিয়ানভূক্ত জলা ও রাস্তা গ্রামবাসীর অজান্তে নিজের নামে বিএস খতিয়ানে রেকর্ডভুক্ত করে মালিকানা দাবি করে দখল ও মাটি ভরাট করেRead More


সরাইলে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সরাইলে অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি । গতকাল রাত ১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে দুটি দোকানে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসি জানান, রাতে নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা বাজারে জিলানী ডেকোরেটার ও আহাম্মদ মুদির দোকান দুটি পুড়ে শেষ হয়ে গেছে সবকিছু। হাবিবুর রহমানের দুই ছেলে আহাম্মদ ও নূর আহাম্মদ তাদের দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার সাথে তাদের ১৪ বছরের লালিত স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের তিলে তিলে গড়া এতো বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে। এছাড়া ব্যাংকের লোন রয়েছে যা পরিশোধ করতে হিমসিম খেতে হবে। তাদেরRead More


আখাউড়া কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আখাউড়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আব্দুল আওয়াল মিয়া (৫০) ও একই এলাকার হেকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৪৫)। জানা গেছে, সকালে অটোরিকশাচালকসহ চারজন আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে যাত্রী আব্দুল আওয়ালRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অনাড়ম্বর আয়োজনে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ উপলক্ষে রোববার বিকেলে শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা মহিলা আওয়ামীলীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উন্মে ফাতেমা নাজমা বেগম ( শিউলী আজাদ)। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেহানা আক্তার রানী, জেলা মহিলাRead More


বিজয়নগরে পরিসংখ্যান দিবসে র‍্যালী

মো,জিয়াদুল হক বাবু::”গুণগত পরিসংখ্যান উন্নত জীবন সোপান”এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় পরিসংখ্যান দিবস -২০২২ পালিত হয়েছে৷ আজ রোববার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এক র্যালী বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালীতে অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহিদুর রহমান, পরিসংখ্যান সহকারি রাকিবুল ইলাম, উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারিবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।


কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে ৫২ দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি:: তদন্ত কমিটি গঠন

খ.ম.হারুনুর রশীদ ঢালী:ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারের পাইকারী মার্কেটে গত ২৫ফেব্রুয়ারি শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ছোট বড় মোট ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয় লোকজন ও দোকান মালিকগণ জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মার্কেটের একটি দোকানে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একে একে ৫২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কসবার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের দুটি ইউনিট, আখাউড়া ফায়ারRead More


সরাইলে কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়ক চারলেইন উন্নীত করার কাজে সড়ক সংলগ্ন খালের উপর সরাইল-আশুগঞ্জের সবুজ প্রকল্পের সেচের পানি বিভিন্ন জায়গায় বালু দিয়ে ভরাট করে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেচের পানি পাচ্ছেনা কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার জেলার কয়েকটি ইউনিয়নের ফসলের মাঠে প্রায় সাড়ে চার হাজার একর ইরি ধানের চারা রোপন করার বাকী রয়েছে। আশুগঞ্জ সবুজ প্রকল্পের সেচের পানি না পাওয়ায় জামির মাঠি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে। তারপরও গত এক মাসে সরাইল-ব্রাহ্মণবাড়িয়া অংশে পানি পৌঁছেনি। এ কারনে কয়েক হাজার হেক্টর জমি অনাবাদি রয়েছে। এ সব জমিতে ধান রোপণ করার জন্যRead More


নাটাই গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়ার মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ

নাটাই গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা জয়নাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রয়াত নেতা জয়নাল মিয়ার ১৯৭০ থেকে অদ্যাবধি আওয়ামীলীগে ত্যাগ, ভূমিকা ও অবদান উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।প্রেস বিজ্ঞপ্তি


নবীনগরে একের পর এক ঘটছে মোটরসাইকেল দুর্ঘটনা, দেখার কেউ নেই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে একের পর এক ঘটছে দুর্ঘটনা। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। শুক্রবার আনুমানিক ৯টার দিকে নবীনগর সদর বাজারের সমবাই সুপার মার্কেটের সামনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মটরসাইকেল চালক ও এক পথচারি গুরুত্বর আহত হয়েছে। আহতরা হলেন, নবীনগর পৌর আলিয়াবাদ গ্রামের আদনান (২০) ও মোশাররফ (২৫)। স্থানীয়রা জানান,শুক্রবার রাতে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক পথচারির মাথায় মোটরসাইকেল চালকের মাথায় বাড়ি খেয়ে দুজনেই দুদিকে ছিটকে পরে। এসময় পথচারিরা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েRead More


ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের বর্ধিত সভা

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার আহবান

মিঠু সূত্রধর পলাশ:: ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসরের পক্ষ থেকে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা’র জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা শহরের মধ্যপাড়ায় অনুষ্ঠিত খেলাঘর আসরের এক বর্ধিত সভা থেকে এ আহবান জানানো হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. আবু সাঈদ। সংগঠনের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুনীল সরকার, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের প্রতিষ্ঠাতা আহবায়ক এটিএম ফযেজুল কবির, জেলা সহসভাপতি রতন কান্তি দত্ত ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথRead More


This site is protected by wp-copyrightpro.com