August, 2021
১ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সাঁড়াশি অভিযান: পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ অস্ত্র এবং অবৈধ মোটরসাইকেলসহ অপরাধীদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের ১ তারিখ থেকে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান। সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সম্মেলন কক্ষে ডিজিটাল অ্যাপস্ সম্পর্কিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পুলিশ সুপার বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম এখন ডিজিটাল অ্যাপস্ এর মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। এতে করে পুলিশের কাজে গতি ফিরেছে। কোনো পুলিশ সদস্য কাজে ফাঁকি দিচ্ছেন কিনা সেটি সহজেই দেখা যাবে। মামলা সংক্রান্ত চাপ অনেকাংশে কমে এসেছে। এক প্রশ্নের জবাবেRead More
ব্রাহ্মণবাড়িয়ার ২৫ পুলিশ সদস্য চাকরিচ্যুত
সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক ও বিভাগীয় পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ জন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল, সহকারী উপপরিদর্শক ও উপপরিদর্শক রয়েছেন। এছাড়া আরও ১০০ জনকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়েছে।সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন সেবা ডিজিটালাইজড হওয়া সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিভাগে কোনো অপরাধীরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ এ্যাপস নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং
পুলিশ সদস্যদের গতিবিধি নজরদারি এবং জনসাধারণকে দ্রুত ও সহজতর প্রক্রিয়ায় আইনি সহায়তা নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ এ্যাপসের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে প্রেস ব্রিফিং করেছে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। সোমবার দুপরে কাউতলী পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তেন এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার জানান, ডিজিটাল সেবা সমূহের মধ্যে রয়েছে জিডি অটোমেশন লস্ট এন্ড ফাউন্ড এ্যাপস, সিডিএমএস প্লাস, থানায় কন্ট্রোল রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা মনিটরিং, সিডিএমএস এর মাধ্যমে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া। তিনি আরো জানান, লস্ট এন্ড ফাউন্ড এ্যাপস এর মাধ্যমে জেলার সকল থানায় জিডি অটোমেশন সম্পূর্ণ করা হচ্ছে।Read More
নবীনগরে অসহায় পরিবারের মুরগির ফার্ম-মুদির দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ, আটক ২
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামে একদল সন্ত্রাসী অসহায় একটি পরিবারের মুরগির ফার্ম ও মুদির দোকানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গ্রাম বাসিরা ঐক্যবদ্ধ হয়ে পরিবারটিকে প্রাণে রক্ষা করেন এবং দুজন সন্ত্রাসীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটককৃতরা হলেন,নবীনগর পৌর এলাকার জল্লা গ্রামের দুলাল মিয়ার ছেলে আরিফ আহাম্মেদ আসিফ(২০) ও পৌরএলাকার মধ্যপাড়ার আবু তালেব মিয়ার ছেলে জিল্লুর রহমান জয়(১৯)। গত ২৭ আগষ্ট শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের আব্দুল আউয়াল মিয়াRead More
বিজয়নগরে পোনামাছ অবমুক্ত করণ
বিজয়নগর সংবাদদাতা ঃ বিজয়নগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করণ করা হয়েছে।আজ রবিবার সকালে উপজেলা পরিসদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করন করেন উপজেলা পরিসদ এর ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মায়মুনা জাহান,প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৈাধুরী লিটন,সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,দফতর সম্পাদক তানভির অমিদ রাজিব, সাংবাদিক রুবেল সহ মৎস্য অফিসের লোকজন উপস্তিত ছিলেন!
নৌকাডুবি:: নিহত বেড়ে ২৩
বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় জামিলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। রোববার রাতে মৃত্যুর সতত্যা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী। জামিলা বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসর সময় লইস্কা বিলে নৌকা ডুবে সেদিন মারা যায়। তবে আজ সরকারিভাবে জামিলার নামের তালিকা প্রকাশ পায়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, ‘জামিলা বেগমের পরিবার আজ ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তালিকায় তুললে আমরা নামRead More
বিজয়নগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার
বিজয়নগর সংবাদ দাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। লইসকা বিলে ডুবে যাওয়া সেই ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে।ট্রলারের ভেতরে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধারকারী দল। এর মধ্য দিয়ে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শেষ হয়েছে। ট্রলারডুবির ঘটনায় মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসেরRead More
বিজয়নগরে মৎস্য অফিসের মতবিনিময় অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিতহয়েছে।আজ শনিবার বিকালে উপজেলা পরিসদে বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই শ্লোগানে প্রেসক্লাবের সদস্য দের নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন উপজেলা মৎস্য অফিসার মায়মুনা জান্নাত। এসময় প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৈাধুরী লিটন,সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,দফতর সম্পাদক তানভির অমিদ রাজিব, কোষাধক্ষ্য কাজী শরিফুল ইসলাম সহ মৎস্য অফিসের লোকজন উপস্তিত ছিলেন
নৌকা ডুবি:: বিজয়নগরে এক পরিবারের ৪ জন নিহত, শোকে মাতম এলাকাবাসী
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে ট্রলার ডুবিতে ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।শোকের ছায়া পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামে।একদিনে এত লোক নিহত হওয়ার ঘটনাএই উপজেলায় ঘটেনি কোন সময়। উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরারগাওঁ গ্রামের একই পরিবারের মা,মেয়ে,নানী, চাচি সহ ৪ জন নিহত হওয়ার ঘটনায় মানুষজন শোকে বিহব্বল হয়ে পরেছে।স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস বারী হয়ে উঠেছে।গত শুক্রবার বিকালে চম্পকনগর থেকে ব্রাক্ষনবাড়িয়ায় ট্রলার যোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পানিতে ডুবে গেরারগাও গ্রামের কমলা বেগম (৬৫),তার মেয়ে ফরিদা বেগম (৪৫), নাতিন মুন্নি বেগম(১০),ও ঝা রিনা বেগম (৬০) নিহত হয়।Read More
কসবায় জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
কসবা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া কসবায় জাতীয় মৎস সপ্তাহ- ২০২১ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি হাছিবা খান। সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক আব্দুল হান্নানসহ কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যলয়ের ক্ষেত্র সহকারী মো:শিহাবুর রহমান,অফিস সহকারী মো:শাহাদত হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলম জানান, শনিবার থেকে শুরু হওয়া এ মৎস্য সপ্তাহRead More



















