February, 2023
বিজয়নগরে গোষ্ঠী দ্বন্ধে হামলা, এলাকায় উত্তেজনা, চেয়ারম্যান বকুল পুলিশ হেফাজতে
মোঃ জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতর্কিত হামলায় মোশারফ হোসেন (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, একই গ্রামের সাবেক চেয়ারম্যান হাজী আক্তার হোসেন ও বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক বকুলের গোষ্টির মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকালে মোঃ মোশাররফ হোসেন (৪০) কে একা পেয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে গুরুতর আহত করেন তার প্রতিপক্ষের লোকজন। তাকে মারপিটের খবর পেয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছে পরিস্থিতিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় জামজমকপুর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.এইচ.এম কামরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদকRead More
নবীনগরের চরকেদারখোলা থেকে বালু উত্তোলনে স্থগিতাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের পশ্চিম চরকেদার খোলা বালু মহাল থেকে বালু উত্তোলন কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই বালু মহাল থেকে বালু উত্তোলন করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পশ্চিম কেদার খোলা বালু মহাল ইজারা বাতিল ছাড়াও বালু মহাল বিলুপ্তকরণ, বালু মহাল সংলগ্ন এলাকার নদী ভাঙন রোধ ও বসতভিটা সংরক্ষণে দ্রুত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের কাছে দেওয়া চিঠি নিষ্পত্তির আদেশও দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতিRead More
বিজয়নগরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলা সদর হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাছুম এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ফ্যাসিলিটিটর সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ নাজবাহুল ইসলাম,মামনি প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর মোঃ শাহাবউদ্দিন,মাওলানা মেজবাহ উদ্দিন সহ সাংবাদিক, ,ইউপি চেয়ারম্যান, ইমাম সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় দলের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দুই দেশের “গুণীজন সম্মাননা”
মোহাম্মদ মাসুদ, সরাইল : বাংলাদেশ ও ভারতের মোট ১২ জনকে ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়েছে। শনিবার রাতে জেলা সদরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে স্থানীয় তিতাস বার্তার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় এমপি মহোদয়ের রাজনৈতিক উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত গুণীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকার ইউনিভার্সেলRead More
সুলতানপুরে অস্ত্র কিনতে এসে আমেরিকান পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ি আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আমেরিকান পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে পুলিশের একটি আভিযানিক দল কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজজেলার উজাজনিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে মো: ফিরোজ মিয়া (৩৪) একই গ্রামের কবির হোসনের ছেলে মো: মোহন মিয়া (৩৫), জেলার কসবার উপজেলা মেরা পুকুর পাড় গ্রামের আবু জাহেরের ছেলে মো: সাজ্জাত হোসেন (৩০)। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজ্জামেল হোসেন রেজাRead More
কালভৈরব মন্দিরে পাঁচ দিনব্যাপী বার্ষিক মহোৎসব শুরু
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডাস্থ তিনশত বছরের প্রাচীন মন্দির শ্রী শ্রী কাল ভৈরব মন্দিরে পাঁচ দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। রবিবার বিকেলে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্দির কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। এসময় বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিত পন্ডিতগনসহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে জীব জগতের কল্যান কামনায় সপ্তশতী চন্ডীযজ্ঞ শুরু হয়। চন্ডীযজ্ঞ অনুষ্ঠানে দেশ-বিদেশের ভক্তবৃন্দরা যজ্ঞের আহুতি হিসেবে ফল, ফুল, দূর্বা, বেলপাতাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে কালভৈরব মন্দিরে এসে জড়ো হন। এসময় ভক্তরা নিজের পাশাপাশি জীব জগতের কল্যানে প্রার্থনা করেন। যজ্ঞRead More
ভিকারুননিসায় পড়তেন আইনমন্ত্রী আনিসুল হক
রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের স্কুল হিসেবেই দেশব্যাপী পরিচিত। অনেকেই জানেন না স্কুলটির যাত্রা শুরু হয়েছিল ‘প্রিপারেটরি স্কুল’ হিসেবে। নামকরা এই স্কুলটির শিক্ষার্থী ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে স্কুলজীবনের স্মৃতিচারণ করেন আইনমন্ত্রী। পরে বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয়। অনুষ্ঠানের উপস্থাপক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের প্রধান বদরুল আলম অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক সম্পর্কে বলেন, ’আপনারা শুনে অবাক হলেও এটাই সত্যি যে, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আইনমন্ত্রী আনিসুল হক ভিকারুননিসা স্কুলেরRead More
বিএনপি ক্ষমতায় আসার পরেই হত্যার রাজনীতি শুরু করে-আইনমন্ত্রী
বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা ও হত্যার রাজনীতি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ১৯৭৫’এর পর বিএনপি ক্ষমতায় এসে হত্যার রাজনীতি শুরু করে। হত্যার পর মিথ্যাচারের রাজনীতি এটাই তাদের আর্দশ। এর ধারাবাহিকতায় বজায় রেখে তারা ২০০১ সালে ক্ষমতা দখল করার পর তারা বাংলার জনগণের উপর প্রতিশোধ নিতে ঝাপিয়ে পড়ে। আওয়ামীলীগের ভাই, বোন, পরিবার কাউকে তারা বাদ দেয়নি। প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা প্রতিবারই তিনি বেঁচে যান। আপনারা ২০০৬ সালে প্রহসন দেখেছেন। এসব কিছু বিএনপির আর্দশে লেখা তারা এ ছাড়া অন্য কিছু করতে পারে না। তিনি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ারRead More
সংবিধান অনুযায়ী খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না -আইনমন্ত্রী
সংবিধান অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, “যেহেতু বেগম খালেদা জিয়া দুটো মামলায় দণ্ডপ্রাপ্ত, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ দ্বারা তিনি নির্বাচন থেকে বারিত, তার মানে তিনি নির্বাচন করতে পারবেন না।” আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়া দুটো দুর্নীতি মামলায় আসামি ছিলেন। সেই মামলাগুলোর একটি বিচারিক আদালতে এবং আরেকটি হাইকোর্টে আপিল শুনানিRead More



















