Main Menu

October, 2022

 

সরাইল খাটিহাতা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শাšিন্ত শৃঙ্খলা সর্বত্র স্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত হয়েছে। আজ খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাইওয়ে সিলেট রিজিয়ন মো, শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল থানার ওসি মো, আসলাম হুসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো আবু হানিফ,সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মো, ইসমত আলি, এছাড়া কমিউনিটি পুলিশ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ উপ-পরিদর্শক মো, নজরুলRead More


নবীনগরে পৌর বিএনপির সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শাখা বিএনপির সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নবীনগর পৌর বিএনপির আহব্বায়ক গোলাম হোসেন খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভার উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান । বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. সাঈদুল হক সাঈদ, বিএনপির কেন্দ্রী কমিটির সদস্য মো. সালাউদ্দিন ভূইয়া শিশির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড.এম এ মান্নান, জেলা বিএনপি নেতা মো. হাফিজুর রহমান মোল্লা কচি,মো.Read More


দুবাই থেকে সোনা গলিয়ে অন্তর্বাসে আনার সময় সিলেটে আটক ব্রাহ্মণবাড়িয়ার সারোয়ার

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে অভিনব পন্থায় সোনা চোরাচালানের দায়ে দুবাই ফেরত সারোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। ওই যাত্রীর পরনের জ্যাকেট ও অন্তর্বাসে সোনা গলিয়ে লেপ্টানো ছিল। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২২৮) করে সারোয়ার রহমান নামের ওই যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহ হলে তাকে তল্লাশি করার জন্য একটি কক্ষে নিয়ে যান কাস্টমস কর্মকর্তারা। আটক সারোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার (ডিসি)Read More


চট্টগ্রামে এডুটিউব কুইজ প্রতিযোগিতায় সেরা অনন্য অন্নদা ও ভেলোসিটি

এথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োজিত এডুটিউব কুইজ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে বিজয়ী হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের অনন্য অন্নদা দল এবং কুমিল্লার আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ভেলোসিটি দল। শুক্রবার সন্ধ্যায় (২৮ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইএটিএল কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার অনলাইন পর্বে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে ১৯টি দল অংশ নেয়। অনলাইন ও বিভাগীয় পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে বিজয়ী হয়েছে অনন্য অন্নদা ও ভেলোসিটি দল। ঢাকায় অনুষ্ঠেয় প্রতিযোগিতার সেরা ১৬ পর্বে অংশ নেবে দল দুটি। প্রতিযোগিতার বাকিRead More


সরাইলে এম বি কানিজকে সংবর্ধনা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এম বি কানিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল, নাসিরনগর ও আশুগঞ্জ ১ নং ওয়ার্ড থেকে সদ্য বিজয়ী সংরক্ষিত মহিলা সদস্য এম বি কানিজকে সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সরাইল উপজেলার ৩ নং চুন্টা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। চুন্টা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির’র সভাপতিত্বে ও ইউপি সচিব সালেহ উদ্দিন আহমেদ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চুন্টা ১ নং ইউপি ওয়ার্ডে সদস্য আবদুল হাই,২ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোকলেছ মিয়া, ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য শাহজাহান মিয়া, ৪Read More


মতবিরোধ সম্মেলনে কোন প্রভাব ফেলবে না, ২ তারিখের সম্মেলন অহেতুক পরিবর্তন করা হয়েছে- মোক্তাদির চৌধুরী এমপি

জেলা আওয়ামীলীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন, এ পর্যন্ত জেলা আওয়ামীলীগের সম্মেলনের যতগুলো ডেট পরিবর্তন করা হয়েছে, একটিও জেলা আওয়ামীলীগের সুপারিশে করা হয়নাই। কেন্দ্রীয় আওয়ামীলীগের সুবিধা অসুবিধা অনুযায়ী হয়েছে। ২ তারিখের সম্মেলন অহেতুকভাবে পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে কেন্দ্রীয় সিদ্ধান্ত হওয়ায় কোন প্রতিক্রিয়া দেখাননি বলেও মন্তব্য করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন আাগামী ১২ নভেম্বর সুন্দর ও সুষ্ঠুভাবে জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে । ব্রাহ্মণবাড়িয়াটুয়েন্টিফোরডটকমকে দেয়া একান্ত স্বাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। স্বাক্ষাতকারের এক পর্যায়ে তিনি স্বপ্রণোদিত হয়ে বলেন, সম্মেলনে মতরিবোধ কোন প্রভাব ফেলবে না ।Read More


কসবায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সৃষ্ট ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন ভুইয়া ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও জানান, রাতে প্রচণ্ড ঝড়ের সময় ঘুমন্ত অবস্থায় থাকা জয়নাল আবেদীন ভুইয়ার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। এছাড়াও ঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতিRead More


নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে লাইনম্যান নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মো. রিপন মিয়া (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের হাজ্বী ফুল মিয়ার বাড়ির পশ্চিম পার্শ্বে ঘটনাটি ঘটে। নবীনগর পল্লীবিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। মো. রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আলী মিয়ার ছেলে। তিনি নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান শ্রমিক হিসাবে কাজ করতেন। এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে বিদ্যুতের লাইন ছিড়ে যায়। লাইন ঠিক করার জন্য আজ সকালেRead More


নাসিরনগরে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যদু গোপাল পাল (৭০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যদু গোপাল পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের মৃত জগৎ পালের ছেলে। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের হার্ডওয়্যারী ব্যবসা করতেন। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটি বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন। পরিবারের লোকজন এবং পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় লাখাই উপজেলার মুড়াকুরি ইউনিয়নের কালিমাতা মন্দিরে প্রার্থনা শেষে ফান্দাউকের বাসায় ফেরার পথে নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে নাসিরনগরRead More


বিএনপিকে ২০২৯ সালের পরে ক্ষমতায় আসার কথা চিন্তার পরামর্শ মাহবুবুল আলম হানিফের

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, ২০১৪ নির্বাচন আর ২০১৮ নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। ২০২৯ সালের পরে আপনাদের ভাবতে হবে। এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যায় কি না। যতদিন আপনাদের (বিএনপির) দলের নেতা থাকবে দুর্নীতিবাজ তারেক ও খালেদা জিয়া ততদিন এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। আপনাদের নিজেদের দলের লোকেরাই আপনাদের চোর বাটপার বলছে। তাই মানুষ আপনাদের ভোট দিবে না। তিনি রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাজী আব্দুল জলির মাঠে উপজেলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময়Read More


This site is protected by wp-copyrightpro.com