September, 2021
বিজয়নগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বিজয়নগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাসেল মিয়া(৩৮) নামক মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার বসতঘর থেকে তীরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার আলীনগর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে ।নিহতের রাসেল মিয়া পেশায় একজন কাভার ভ্যান চালক ও ৩ সন্তানের জনক ছিলেন। নিহতের বাবা মাহফুজ মিয়া জানান, তার বউ দুদিন আগে বাপের বাড়ি যায় এবং সকালে তার সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে তাকে সিলিং এ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করেন। সে দীর্ঘদিন ধরেRead More
নবীনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত ও সরকারি অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এড শিব শংকর দাস, জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন আহাম্মেদ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মোশাররফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ওসি মো. আমিনুর রশীদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব , আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, উপজেলা পুজা উদযাপন কমিটি সভাপতি অজন্ত কুমারRead More
বিজয়নগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুস্ঠিত
বিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে । আজ বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিসদ চত্তরে নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলি। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক ,এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মা , স্বাস্থ্য কর্মকর্তা ডা,মাসুম, ওসি তদন্ত ফয়সাল আহমেদ , প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,চেয়ারম্যান সামিউল হক চৌধুরী প্রমুখ।
২ নভেম্বর কসবা পৌরসভার নির্বাচন
আগামী ২ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে সপ্তম ধাপে ১০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে ভোটের তফসিল ঘোষণা করেন ইলেকশন কমিশন (ইসি) সচিব হুমায়ূন কবীর খন্দকার। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী- সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনেরRead More
সংযোগ সড়ক না থাকায় পাঁচ মাসেও কাউতলীতে পল্টুন সেবা চালু হয়নি
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন সেবা সহজ করতে প্রায় পাঁচ মাস আগে একটি সরকারি পন্টুন আনা হলেও সংযোগ সড়ক নিয়ে জটিলতা দেখা দেয়ায় এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বুধবার এটি স্থাপন করতে বিআইডব্লিউটিএ এর একটি দল কাউতলী আসলেও কোন ব্যবস্থা না নিয়ে দলটি ফিরে গেছে। জানা গেছে, বর্তমানে কাউতলী মাছ বাজারসহ নৌকা ঘাটে যাতায়াতের রাস্তাটি মাহমুদুল হক ভূইয়ার ব্যক্তিগত সম্পত্তি। তার এই ব্যক্তিগত রাস্তার ব্যবহার করেই বিআইডব্লিউটিএ পল্টুন নির্মাণ করতে চাইছে। যদিও মাহমুদুল হক ভূঁইয়ার আবদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর পাশে থাকা সওজের জায়গা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বেRead More
চলন্ত তিতাস কমিউটারে ঢিল, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ায় জসিম উদ্দিন (৪০) নামের ভ্রাম্যমাণ পণ্যের এক হকার চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।জসিম আখাউড়ার পৌর এলাকার বাসিন্দা। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি দিয়ে সর্বশেষ স্টেশন আখাউড়ার দিকে যাচ্ছিল। গতকাল রাত পৌনে ১০টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বে পাঘাচং স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। ট্রেনের একাধিক যাত্রী জানান, রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটিRead More
বিজয়নগরে বৃক্ষ রোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত
বিজয়নগর প্রতিনিধি:: বিজয়নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে । আজ মন্গলবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল,প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,সাংবাদিক রুবেল প্রমুখ।পরে বিভিন্ন মাদ্রাসায় বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভাইস চেয়ারম্যান। এর আগে উপজেলা পরিসদ হল রুমে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচRead More
নবীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা রাস্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামছ্ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শিবRead More
নবীনগরে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়ে সার্জেন্ট মজিবুর রহমান মিলনায়তনে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতায় ১৪টি স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন। প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন নবীনগর সরকারী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইব্রাহিমপুর সুফিয়াবাদ মাদরাসা। কুইজ প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতRead More
শরৎকাল নিয়ে কবি এ কে সরকার শাওনের একগুচ্ছ কবিতা
অভিসারী আশ্বিন বৃষ্টি বিদায়ে সিক্ত হৃদয়ে কদম-কেয়া ম্রিয়মান! স্বল্পায়ু আশ্বিন বর্ণাঢ্য রঙ্গীন ভাবুকের মন আনচান! সূর্য কন্যা তারামণ্ডলে স্নিগ্ধ মনোরম চারপাশ! সবুজ মাঠ শুষ্ক বাট রাতে শিশির ছোঁয়া ঘাস! শুভ কাজ নাকি অশুভ বাঙালির উৎসব মল মাসে ! অপার সৌন্দর্যের আরাধনায় নীলিমায় সাদা মেঘ হাসে! কণ্ঠে কণ্ঠে জাগে গান প্রজাপতি মন পড়ে বাঁধা; রানী শরতে আশ্বিনের পরতে চোখ ধাঁধানো সূধা! খালে বিলে জলের টান নেইকো বানের রেশ! সতেজ ছোঁয়া বন বনানী নেই উত্তপ্ত হাওয়ার ক্লেশ! পানিতে হেসে শাপলা ভাসে বৃষ্টি রোদের লুকোচুরি! শান্ত সরোবরে নদীর চরে কাশ ফুলের রূপ মাধুরী!Read More



















