December, 2023
হয়রানিমূলক মামলা নিরসনের আশ্বাসসহ ১১ দফার ইশতেহার একরামুজ্জামানের
বিগত সময়ে নাসিরনগরে রাজনৈতিক উদ্দেশ্যে হওয়া হয়রানিমূলক মামলাগুলো নিরসনের আশ্বাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ. কে. একরামুজ্জামান। রোববার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নাসিরনগর উপজেলা সদরে নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। তার ইশতরহারেও মামলা নিরসনে উদ্যোগ নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা একরামুজ্জামান দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে বহিস্কার হন গত নভেম্বরে। তিনি আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক। তার বড়ভাই সৈয়দ এ. কে. আনোয়ারুজ্জামান স্টার সিরামিকসের চেয়ারম্যান। নির্বাচনে একরামুজ্জামান কলার ছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাংবাদিকদের প্রশ্নেরRead More
আপনারা যা দেখবেন, তাই লিখবেন এবং প্রচার করবেন-মোকতাদির চৌধুরী এমপি
মো: জিয়াদুল হক বাবু : আপনারা যা দেখবেন তাই লিখবেন এবং প্রচার করবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবেন। অন্যায়ের সাথে কোন আপোষ করবেন না। ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আজ রোববার সন্ধ্যায় প্রেসক্লাব বিজয়নগর কার্যালয়ে সাংবাদিকদের সাথে কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। কুশল বিনিময়কালে প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো:জিয়াদুল হক বাবুর পরিচালনায় উপজেলাRead More
বিএনপি-জামায়াত বাংলাদেশকে দেওলিয়া বানানেরা ষড়যন্ত্র করেছিলো. আইনমন্ত্রী
রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে দেওলিয়া বানানোর পরিকল্পনা ও ষড়যন্ত্র করেছিলো। এরা বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্র বানিয়েছিলো। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। দেশের মানুষকে মর্যাদা এনে দিয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে কসবায় নিজ নির্বাচনী এলাকা গোপিনাথপুর ইউনিয়নের জয়নগর বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে বন্ধ করার চেষ্টা করবে । সকলে একবাক্যে বলে দিবেন নির্বাচন বন্ধ আমরা মানিনা। সকলে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। সারা বিশ্ব দেখতে চায় আপানারাRead More
কারাগারের দেওয়াল টপকে গাঁজা দিতে গিয়ে যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দেওয়াল টপকে মাদক দিতে গিয়ে এক যুবক ধরা পড়েছে। যুবকের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার উড়শিউড়ায় অবস্থিত জেলা কারাগারে এ ঘটনা ঘটে। আটক যুবক মো. সুমন হাজারি (২২) উড়শিউড়ার মো. জাহাঙ্গীর হাজারির ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক মামলায় আদালতের মাধ্যমে শনিবার (৩০ ডিসেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়। জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ওই যুবক জেল খানার সীমানা প্রাচীর টপকে মাদক নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় জেলখানার সিসি ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষনিকভাবে তাকে আটক করাRead More
ভোট কেন্দ্রে যাওয়ায় বাধা দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে- আইনমন্ত্রী
রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে অনেক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের বলেন আর ষড়যন্ত্র করবেন না। ভোট কেন্দ্রে যাওয়াতে বাধা দিলে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। আইনে সোপর্দ করে আইনী ভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়া হবে। শনিবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে কসবায় নিজ নির্বাচনী এলাকা বিনাউটি ইউনিয়নের মজলিশ বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি জনগনকে বলেন, সারা বিশ্বের ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা। আপনারা নির্বাচনে অংশগ্রহন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করবেন, নির্বাচনে অংশগ্রহন করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবেন।Read More
বিজয়নগরে নৌকাকে বিজয়ী করতে গণসংযোগ
মো:জিয়াদুল হক বাবু: বিজয়নগরে নৌকার প্রার্থী র,আ,ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে বিজয়ী করতে উপজেলার বিভিন্ন স্থানের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এবং গনসংযোগ করছেন। শুক্রবার রাতে শশুই গ্রামে উঠান বৈঠকে দুদু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের সহ সভাপতি কাজী হারিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়েদুল ইসলাম, অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, অধ্যক্ষ এফতেহারুল ইসলাম শামিম,ইজাজুর রহমান রাকিব প্রমুখ। অন্যদিকে শনিবারRead More
বিএনপি-জামায়াত বিদেশে টাকা ছড়িয়ে কুৎসা রটাচ্ছে .. আইনমন্ত্রী
রুবেল আহমেদ ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যখনই ভোট হয় তখনই বিএনপি-জামায়ত বলে আমরা ভোট করবোনা। তার কারন হচ্ছে বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন চায়না। বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক এটা তারা চায়না। বিএনপি-জামায়াত নির্বাচনকে ভন্ডুল করতে সারা বিশ্বে টাকা ছড়াচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আকছিনা বাজার মাঠে গণসংযোগ ও বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যত নিয়ে কাউকে বা কোনো রাজনৈতিক দলকে ছিনিমিনি খেলতে দেয়া হবেনা। যদি বাংলাদেশের ভূখন্ডে কেউ অপরাধRead More
সাবেক সচিব আজহারুল ইসলাম আর নেই
প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আজহারুল ইসলাম (৮০) শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরারাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্রসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। চাকুরী অবস্থায় তিনি বিসিক’র মহাপরিচালক, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও সর্বশেষ খনিজ সম্পদ মন্ত্রনালয়ের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। তিনি নিজ এলাকা কসবায় বিভিন্ন সেবাধর্মী কাজে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক প্রকাশ করে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে কসবা প্রেসক্লাব সভাপতি মোঃRead More
ফিরুজ ভাই পাশ করে প্রধানমন্ত্রীর গলায় মালা দিবেন-সাংসদ মনু
মো:জিয়াদুল হক বাবু : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া (সদর -বিজয়নগর ৩) আসনের নির্বাচনী সভায় ঢাকা ৫ আসনের সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু বলেন,কাচিঁ মার্কা আমাদেরই নেত্রীর মার্কা। ফিরুজ ভাই পাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় মালা দিবেন। তিনি আরো বলেন নেত্রী মোকতাদির সাহেবকে নৌকা দিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী ফিরুজ ভাইকেও নির্বাচন করতে বলেছেন। ফিরুজ ভাইও নৌকা। তিনি আওয়ামীলীগের লোক। এই বারের নির্বাচন একটি ব্যাতিক্রম নির্বাচন। তিনি ধানমন্ডিতে আওয়ামীলীগের অনেক মিটিং করেছেন ১ টাকাও নেননি নেত্রীর কাছ থেকে আমি তা স্বচোক্ষে দেখেছি। আমরা চাই সবাই ভোট কেন্দ্রে গিয়েRead More
ডিবি পরিচয়ে ওলিওর সমর্থককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমানের এক সমর্থককে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরোজুর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট শেখ ওমর ফারুক এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট শেখ ওমর ফারুকের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপারকে বলেছি।’ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু মুসা আনসারীর নির্দেশে ওই সমর্থককে নির্যাতন করা হয় বলে লিখিত অভিযোগেRead More



















