Main Menu

May, 2019

 

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইস ইয়ার্ডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সুইস ইয়ার্ডের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এতে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয় যায়। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ১৩২ কেভি সঞ্চালন লাইনের জন্য নতুন একটি ট্রান্সফরমার বিদ্যুৎকেন্দ্রের সুইস ইয়ার্ডে বসানো শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রান্সফরমারটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরে যায়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইফতারের আগ মুহূর্তের ওই আগুনের লেলিহান শিখা একশ থেকে দুইশ ফুট উপরে উঠে যায়। এতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারাRead More


আশুগঞ্জে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত ২

আশুগঞ্জ উপজেলায় ডাকাতিকালে এলাকাবাসীর গণপিটুনিতে দুজন সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতের হামলায় বাড়ির তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে আশুগঞ্জের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ আলম জানান, নিহতদের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে দুর্গাপুর গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে হানাRead More


নবীনগরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা, বরাবরের মত উপজেলার বিভিন্ন মার্কেটে বিদেশী পোশাকের চাহিদার পাশাপাশি দেশী পোশাকেরও ব্যাপক চাহিদা রয়েছে। তবে নানা রকম ডিজাইন আর ভাল নকশা করা পোশাকই ক্রেতাদের আকৃষ্ট করছে। ক্রেতাদের আকর্ষন বাড়াতে বিভিন্ন মার্কেট গুলোতে করা হয়েছে আলোকসজ্বা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকী এই সময়ের মধ্যে নিজের ও আপনজনদের পোষাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড়। পছন্দনীয় নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা । মার্কেট গুলোতে নারী ক্রেতারRead More


কসবায় ৯৮০ পিস ইয়াবাসহ ৪জন আটক

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ ৯৮০পিস ইয়াবাসহ ৪জন ইয়াবী ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়। কুমিল্লা সিলেট মহাসড়কের কুটি কাঠেরপুল এলাকা থেকে কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিওিতে ৪জন ইয়াবা ব্যবসায়ীকৈ আটক করে।বুধবার গভীর রাতে আকটকৃতদের কাছ থেকে ৯৮০পিস ইয়াবা জব্দ করেন। আটককৃতরা হলেন,কসবা উপজেলার কালিাপুর গ্রামের মৃতু-রহিজ মিয়ার পুত্র মনির হোসেন(৩৩) ও মৃতু ছিদ্দিক মিয়ার পুত্র জোবায়ের(১৯) ,কাদির মিয়ার পুত্র শাহিন মিয়া(৩২) এবং পিতা মৃতু ইফনুছ মিয়ার পুত্র মো:শাহিন মিয়া(২২) । কসবা থানা অফিসার ইনচার্জ মো: আবদুল মালেক সাংবাদিকদেরকে জানান,আটকৃতরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলাRead More


হাঁস বেচে ঈদের জামা কিনবে সেই শিশুর দায়িত্ব নিতে চায় কাতার প্রবাসী রাজ রাজীব

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি::হাঁস বেচে ঈদের জামা কিনবে মাসুদ এই শিরোনামে বাংলা নিউজে সংবাদ প্রচারের পর সেই শিশুর ঈদের কেনাকাটার দায়িত্ব নিতে চায় কাতার মোল্লা মোহাম্মদ রাজ রাজীব। তিনি জানান, এই শিশুর মাঝে হাজারো পরিবারের দরিদ্রতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।অনেক সময় আমরা কিছু দেখি আবার কিছু অজান্তে রয়ে যায়।বসা অবস্থায় শিশুটি হাঁস বিক্রির জন্য বসে আছে এই ছবিটি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা নিউজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।তিনি আরো জানান, শিশুটি পরনে স্কুল ড্রেস দেখে আমি খুব বিস্মিত হলাম। মুলত্য এই সুবাদে এই ঈদের শিশুটির কেনাকাটার দায়িত্ব নিতে চায়।জানা গেছেRead More


পিস ভিশন বাংলাদেশ এর উদ্যোগে ইফতার অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদদৌলা খাঁন

সকলেরই উচিৎ এতিম শিশুদের কল্যাণে এগিয়ে আসা

ব্রাহ্মণবাড়িয়া’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হায়াত উদ দৌলা খাঁন বলেছেন, পিস ভিশন বাংলাদেশ সুবিধা বঞ্ছিত এতিম কন্যাশিশুদের সাথে নিয়ে ইফতার করার যে আয়োজন করেছে তা খুবই প্রশংসনীয় এবং অনুসরনীয়। সমাজের বিত্তশালীসহ সকলেরই উচিৎ সরকারি শিশু পরিবারের নিবাসী এতিম কন্যাশিশুদের পাশাপাশি আরও যে সকল এতিম শিশুরা রয়েছে তাদের কল্যাণে এগিয়ে আসা । মুসলিম ধর্মীয় জীবনের সংযম সাধনার মাস মাহে রমজানের পবিত্রতা ও সংযম সাধনার মাহাত্মের প্রতি গুরুত্ব আরোপ করে হায়াত উদ দৌলা খাঁন আরও বলেন, রমজানের রোজার পবিত্রতা এবং সংযম সাধনার শিক্ষা আমাদের সবার দৈনন্দিন জীবনে ব্যবহার ও কাজে লাগাতেRead More


নবীনগর পৌরসভায় কোটি টাকা ব্যায়ের ড্রেইন নির্মান করলেও পানি নিস্কাশনের জায়গা নেই

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের প্রথম শ্রেণির পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে শুরু হয়ে ২নং ওয়ার্ডে শেষ হওয়া কোটি টাকা ব্যায়ে ড্রেইেন নির্মানের বছর পেরিয়ে গেলেও পানি নিস্কাশনের সঠিক জায়গা খোজে পায়নি ড্রেইনটি। সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার সবচাইতে ব্যায়বহুল বড় ড্রেইন নির্মানের কাজ এটি। প্রায় ৬-৭ফিট গভীর এই ড্রেইনটি ৪নং ওয়ার্ডের নবীনগর ইচ্ছাময়ি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়ে শেষ হয় ২নং ওয়ার্ডের নবীনগর পশ্চিম পাড়ার শেষ অংশে গিয়ে। সেখানে দেখা যায়, ড্রেইনটির ডানে বাড়িঘড়,বামে রাস্তা ও সামনে একটি বিশাল বালি ব্যবসায়ীদের বাঁধ। মাত্র একটিRead More


কসবা পৌরসভা ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ শুরু করেছে

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দু:স্হ অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ চাউল  বিতরণ করা হয়। প্রায় ৪৪মেট্রিক টন এবছর কসবা পৌরসভার ৯টি ওর্য়াডের গরীব অসহায় মানুষের জন্য এই চাউল করা হচ্ছে। বুধবার সকাল থেকে বিনামূল্যে চাউল বিতরণ করেন কসবা পৌরসভা। এই সময় কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,পৌর সচিব আয়েশা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,হিসাব রক্ষ্যক বশীর চৌধুরী,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন,হেলাল সরকার,রগুু মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন। পৌরসভার ৯টি ওর্যাডের প্রতিটি নারী পুরুষের মাঝে ১৫ কেজি করে চাউল বিতারণ করা শুরু করেছেন।


কসবায় ভোটার হালনাগাদ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: ভোটার তালিকা হালনাগাদ কর্মসূী ২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কসবা মহিলা কলেজে স্হানীয় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হাসেব উপস্হিত ছিলেন কুমিল্লা জোনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল উদ্দিন তালুকদার। এই সময় কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো:জাহাঙ্গীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা মো: জিল্লুর রহমান,কসবা উপজেলা নির্বাচন অফিসার হামিদ ইকবাল,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, কসবা নির্বাচন অফিসের সহ কর্মকর্তা সাই্ফুল ইসলাম প্রমুখ। ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণে সুটারভাইজার পদে ২৪জন, তথ্য সংগ্রহকারী পদে ১১৮জন অংশ গ্রহণ করেন।


নাসিরনগরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হারুনর রশিদ(৪৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হারুনুর রশিদ নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামের মৃত তায়েব আলীর ছেলে। চাতলপাড় ফাড়িঁর ইনচার্জ রঞ্জন কুমার বলেন, গত ২৪ মে সকাল সাড়ে সাতটার সময় আপন দুই ভাই হারুনর রশিদ ও জলিলের মধ্যে জমির ধান বাড়িতে আনা-নেয়া নিয়ে তর্কবিতর্ক হয়। পরে বিষয়টি সংঘর্ষে রুপ ধারণ করে। হারুনুর রশিদকে সমর্থন করে সাবেক ইউপি সদস্য ইনুছ মিয়া এবংRead More


This site is protected by wp-copyrightpro.com