Main Menu

March, 2023

 

বিটঘরে শ্মশানের যায়গা ভূমি দস্যুদের দখলের প্রতিবাদে মানবন্ধন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর উত্তর পাড়া হিন্দু সম্প্রদায়ের দুই শত বছরের পুরনো শ্মশানের যায়গা দখল ও পুকুর থেকে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।  বৃহস্প্রতিবার বিকালে এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লুক শ্মশানের সামনে জোরালু প্রতিবাদে ও মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন,বিটঘর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,হুমায়ুন কবির ,ফারুক মুন্সি,বাবু দুলাল চন্দ্র শাহা,সাবেক মেম্বার বাবু সম্ভুভূষণ দেব,উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি সদির চন্দ্র শাহা,সুমন চন্দ্র দাস,চন্দন শাহা,বিবাশ সাহা,কাজল বণিক,বিবাশ সাহা,দিলিপ শীল,মানিক লাল ঘোষ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন,বিটঘর গ্রামের শ্মশানটি দীর্ঘ দুই শত বছর ধরে সনাতন সম্প্রদায়Read More


এপ্রিল ফুল নাকি গ্রানাডা ট্র্যাজেডি ? 🔳 এইচ.এম. সিরাজ 🔳

‘পহেলা এপ্রিল’। একটি তারিখ কিংবা দিবস। বছরের ৩৬৫ দিনের একটি। কিন্তু এই দিনটির তাৎপর্যময়তা! অত্যন্ত জটিলতাময়। অথচ সময়ের বিবর্তনে বদলে যায় তার দৃশ্যপট-বাস্তবতা। নানান কিছিমের রঙে হয়ে যায় বিবর্ণময়। আর এই বিবর্তন কি আপনা অপনিতেই সম্ভব? এমনটি কদ্যপিও নয়। আমরাই বদলে দিই-মদদ দিই-সহায়তা করি। পরিণামে দোষ চাপাতে থাকি ইতিহাস ব্যাটার ঘারে! হয় ইতিহাস বিকৃতির অতলতল, আমরা হাসি, মেনে নেই, গা ভাসাই, মুখ লুকাই, আরো কত্তো কি। — পহেলা এপ্রিল ঐতিহাসিক ‘গ্রানাডা ট্র্যাজেডি দিবস’। মুসলিম উম্মাহ্’র জন্য চরম বেদনা-বিধূর একটি দিন। আজ থেকে সোয়া পাঁচশ’ বছর আগের কথা। রাজা ফার্দিনান্দ বিশ্বেরRead More


শিক্ষানবিশ আইনজীবী রনির বাড়িঘর ভাংচুর, ওসি বলছেন মাফ চেয়েছে ভাংচুরকারীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদককারবারীদের হামলায় আহত শিক্ষানবিশ আইনজীবী মো: রনির বাড়িঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যানপুর গ্রামের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে নিহত মাদককারবারী আব্দুল হেকিম ওরফে টাক্কার স্বজন আল্লাদী বেগম ও রোপসা বেগমের নেতৃত্বে এ ভাংচুর হয়। সরেজমিনে দেখা যায়, রনির দালান ঘরের উত্তর পাশের জানালা, বেড়ার টিনও ফলজ গাছপালা ভেঙ্গে ফেলা হয়েছে। মাদককারবারী টাক্কা হত্যাকাণ্ডের পর আতঙ্কে রনিও তার প্রতিবেশীদের বাড়িঘর তালাবদ্ধ। এবিষয়ে কল্যানপুরের রনির মা হোসনা বেগম জানান, আব্দুর রৌফের ছেলে সানি মিয়া ও আব্দুর রহমানের মেয়ে রোপসা বেগম ও আল্লাদী বেগমের নেতৃত্বেRead More


সৌদিআরবে দুর্ঘটনায় রুকু মিয়ার নিহতের ঘটনায় বাকরুদ্ধ পরিবার

কসবা প্রতিনিধি ॥ মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবদুর রৌফ ওরফে রুকু মিয়ার মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের লোকজন। গত সোমবার বাসে করে ওমরা করতে যাওয়ার পথে বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বাসটি দুর্ঘনটার শিকার হলে তিনিও মারা যান। পরিবারের দাবী সরকার যেন দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করে দেন। শেষবারের মতো দেখে যেন দাফন করতে পারেন সন্তানরা। বৃহস্পতিবার দুপুরে রুকু মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনরা এসে বাকরুদ্ধ পরিবারের লোকজনকে সান্তনা দিচ্ছে। চোখের পানি যেন শুকিয়ে গেছে তাদের। বাড়িতে ছোট দুটি টিনের ঘরে বসবাস করেন নিহত রুকুRead More


আখাউড়ায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক চোলাচালান, মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে আখাউড়া থানা পুলিশ। বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত আখাউড়া-সুলতানপুর সড়কের খড়মপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় এবং মোটর সাইকেলে দুয়ের অধিক আরোহী থাকায় ২০টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা এ সড়ক ব্যবহার করে আখাউড়া সীমান্তে আসে। মাদক সেবনসহ অপরাধ নিয়ন্ত্রণে বাইপাস সড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। বুধবারRead More


সরাইল বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়িটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে

মোহাম্মদ মাসুদ : বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়িটি এখন প্রত্নতত্ত্ব বিভাগের অধিনে চলে গেছে। এই বাড়িটিকে রক্ষা করার জন্য কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল। উল্লাস কর দত্তের বাড়িটি সংরক্ষনের দাবি জানিয়েছেন স্থানীয় ও সুশীল সমাজের লোকজন। এছাড়া স্থানীয় ও বিভিন্ন সামাজিক সংগঠন বাড়িটিকে রক্ষার জন্য মানববন্ধন পদযাত্রা ও পথসভা করেন। যার ফলশ্রুতিতে বিষয়টি প্রত্নতত্ত্ব বিভাগের নজরে আসে। বুধবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়নের বিপ্লবী উল্লাস কর দত্তের জন্ম ভিটেতে আসেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা বিভাগীয় কর্মকর্তারা। এখানে এসে তারা বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে দিয়ে যায়। এখন থেকে বাড়িটি প্রত্নতত্ত্বRead More


কসবায় পাহাড় কাটায় দায়ে দুই লাখ টাকা জরিমানা

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এই ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কসবা উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিমুল এহসান খান। এসময় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার দায়ে ওই গ্রামের মো.হানিফ মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৫) কে দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর ও মানিক্যমুড়ি এলাকায় রাতের আঁধারে কিছু অসাধু চক্র বেশ কিছুদিন ধরে পাহাড় কেটেRead More


বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ : জেল খেটে দেশে গেলেন তিন ভারতীয়

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে আটক হওয়া তিন ভারতীয় নাগরিক সাজা খেটে আজ নিজ দেশে ফেরত গেছেন। বুধবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদেরকে ত্রিপুরা পুলিশ ও বিএসএফ’র হাতে তুলে দেওয়া হয়। ফেরত যাওয়া তিন ভারতীয় নাগরিকরা হলেন, রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়। বাংলাদেশে অবৈধ প্রবেশের অভিযোগে তাদের ১০ দিনের সাজা হয়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকেRead More


কাজীপাড়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে কসাইয়ের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর রাসেল মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের কাজীপাড়া মৌলভী হাটি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলকার হাবিবুর রহমানের ছেলে। সে পেশায় একজন কসাই ছিলেন। নিহতের ছেলে রুমেল মিয়া জানান, তার বাবা গত সোমবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হন। এরপর গভীর রাতেও বাসায় ফিরে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। আজ বুধবার বেলা ১১টার দিকে বাসার পাশের পুকুরে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন আমাদেরকেRead More


ডিসির সামনে জাতীয় সংগীত পারলেন না শিক্ষক, বেতন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় বিদ্যালয়ের শরীর চর্চার শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বিদ্যালয়ে উপস্থিত না থাকায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ নির্দেশ দেন। ওই শিক্ষকের নাম মো. সোহরাব হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি শরীর চর্চা শিক্ষক মো.Read More


This site is protected by wp-copyrightpro.com