September, 2023
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ইন্তেকাল
মোহাম্মদ মাসুদ, সরাইল। সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা (৮৪) শনিবার ভোর তিনটায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এক সপ্তাহ আগে তিনি ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ছয়বারের সংসদ সদস্য ছিলেন। আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবা দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হলে গত এক সপ্তাহ আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।Read More
বিজয়নগরে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু, মা-বাবাসহ আহত ৩
বিজয়নগরে প্রবল বর্ষণে মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো—শিশু রাফিন (১২) ও মিশু (১০)। তারা ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। এ সময় মাটির চাপায় আহত হয়েছেন মন্নাফ মিয়া (৪৫), তাঁর স্ত্রী রোকসানা (৩০) ও মেয়ে ইশু (১০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে খাওয়ার পর দুই মেয়ে ও এক ছেলেসহ স্ত্রী নিয়ে মন্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। হঠাৎ পাশের আরেকটি পরিত্যক্ত মাটিরRead More
বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল…আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন বলেই আমরা একটি দেশ পেলাম। বঙ্গবন্ধুর কন্যারা দেশে না আসলে বিদেশে তারা মর্যাদার সংগেই বসবাস করতে পারতেন। কিন্তু পিতার রক্ত তাঁদের ধমনীতে প্রবাহিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের অবস্থা ভালো ছিলো না। একটা প্রতিকুল অবস্থায় ১৯৮১ সালে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামীলীগের নেতৃত্ব গ্রহন করেন এবং দলকে নিয়ে ১৯৯৬ ও পরে ২০০৮ সালে সরকার গঠন করেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীRead More
নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শহরে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহনে একটি জশনে জুলুস বের হয়। জুলুসটি নবীনগর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর সরকারী পাইলট বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি এনামুল হক কুতুবির সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলাRead More
বিজয়নগরে জশনে জুলুস এর র্যালী, ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ
বিজয়নগর সংবাদদাতাঃআজ বৃহষ্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী( সা:) উপলক্ষে বিজয়নগরে জশনে জুলুসের র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন বিভিন্ন গাড়ি নিয়ে সজ্জিত হয়ে আসেন।এরপর সকাল ১০ টায় ইসলামপুর থেকে বুধন্তি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলাম ও খান্দুরা দরবার শরিফ এর পীরজাদা সৈয়দ যুবায়ের কামালের নেতৃত্বে কয়েক হাজার লোকের জশনে জুলুসের একটি র্যালী বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি থেকে সাতবর্গ এলাকা পদক্ষিন করে । এসময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বারিউড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে প্রায় ১ঘন্টার উপরে যানচলাচল বন্ধ ছিল।Read More
বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আক্তার মিয়া (৭০) এক বৃদ্ধ বাবা নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামে এঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন, বৃদ্ধ আক্তার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারই মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলাম বাড়ীর সামনে দাঁ বা ছুড়ি দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে আহত অবস্থায় পড়ে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষনা করেন। তারRead More
গ্যাস ফিল্ডের লাইনের উপর রাস্তা নির্মাণের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শহরের ভাদুঘরে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর উচ্চ চাপ ক্ষমতা সম্পন্ন সরবরাহ লাইনের উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করে ভারী যানবাহন চলাচলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইমতিয়াজ মোহাম্মদ বাবুল। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলার ১৭ ও ১৮ নং গ্যাস কূপের আওতায় শহরের শিমরাইলকান্দি থেকে ভাদুঘর পর্যন্ত গ্যাস ফিল্ডের নিজস্ব জায়গার মাটির ৬ ফুট নীচ দিয়ে উচ্চ চাপক্ষমতা সম্পন্ন গ্যাসের উৎপাদন লাইন নির্মাণ করে এবং দুর্ঘটনা এড়িয়ে চলার জন্যRead More
কসবায় ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ॥ ধর্ষককে ধরে পুলিশে দিলেন জনতা
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের জয়পুর গ্রামের ধর্ষক রিপন মিয়া (৪০)কে জনতা আটক করে কসবা থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর ভাবী রুবি আক্তার বাদি হয়ে গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ধর্ষক রিপন মিয়াকে আসামী কসবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৯, তারিখ-২৬/০৯/২০২৩ ইং। ধর্ষনে অভিযুক্ত রিপন মিয়া জয়পুর গ্রামের মৃত চারু মিয়ার পুত্র । মামলার বাদী প্রতিবন্ধী কিশোরীর ভাবী রুবি আক্তার জানান, গ্রামের বাড়ীর সামনে তাদের একটি মুদি দোকান আছে। জয়পুরRead More
বিজয়নগরে ছেলের হাতে বাবা খুন,ছেলে আটক
বিজয়নগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মসজিদে যাওয়ার পথে ছেলের হাতে বাবা আক্তার হোসেন (৭০ ) নিহত হয়েছে। নিহত আক্তার হোসেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।আজ বুধবার সকালে উপজেলার পত্তন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে জলফু মিয়ার বাড়ির পাশের পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম(৩৭) কে আটক করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আজ বুধবার ভোরে পত্তন ইউনিয়নের ফুলপুর গ্রামের আক্তার হোসেন মসজিদে ফজর নামাজ পড়তে যান। পরে তিনি বাড়িতে ফেরত না আসলে পরিবারের লোকজন তাকে ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের জলফু মিয়ার বাড়ির সামনের Read More
মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সমর্থনে আড়াইসিধায় উঠান বৈঠক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরাইল আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া-২ আসন) থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজ সেবক আলাউদ্দিন খন্দকারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনার, মিজান মেম্বার, বিশিষ্ট প্রবাসী কামাল হোসেন, রফিক মিয়া, কালন মিয়া, সোহাগ, কামাল প্রমুখ। এসময় বক্তারা বলেন,Read More



















