Main Menu

January, 2018

 

শ্রেষ্ঠ কাউন্সিলর সম্মাননা পেলেন শরীফ ভান্ডারী

সমাজ সেবায় নবাব স্যার সলিমুল্লাহ গোল্ড মেডেল ২০১৮ শ্রেষ্ঠ কাউন্সিলরের বিশেষ সম্মাননা পেয়েছেন কাজিপাড়ার কৃতিসন্তান ৮নং পৌর কাউন্সিলার শাহ মো শরিফ ভান্ডারী। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে চট্রলা ফাউন্ডশনের উদ্যোগে এ সম্মাননা প্রধান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম¥দ আতাউল্লা খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রো-ভিসি ডা. শহিদুল্লা সিকদার, শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব তপন কুমার নাথ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত পীরজাদাRead More


বিজয়নগরে আ'লীগের উদ্যোগে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিয়

দেশ ও জনগনের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —মোকতাদির চৌধুরী এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব বিশিষ্ঠ লেখক, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশ ও জনগনের উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ৩১ জানুয়ারি বুধবার বিকেল ৩ টায় চম্পকনগরের জামালপুরে সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেনRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসন আয়োজিত ও  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরমানু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান। বক্তব্য রাখেন গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক বাপন বনিক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময়Read More


“দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই”

সনাক টিআইবি’র উদ্যোগে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি- ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ৩১ জানুয়ারি ২০১৮ দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সনাক-টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক প্রকৌ: মো: রফিকুল ইসলাম। সনাক ব্রাহ্মণবাড়িয়ার প্রায় ৩০ জন ইয়েস ও ইয়েস-ফ্রেন্ডস সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে দুর্নীতিবিরোধী আন্দোলনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক ধারণা লাভ করেন। প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জেসমিন খানম ও সনাক সদস্য মোহাম্মদ আরজু। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার বরকতউল্লাহ বাবু ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুমRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল চারটায় শহরের মৌলভীপাড়া এলাকায় ক্রীড়া সংস্থার অফিসে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আঞ্জুমান আফরোজ প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মুক্তি খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্কের পত্নী মিসেস ফাতেমা, নিবার্হী ম্যাজিস্ট্রেট লুৎফুর নাহার, উর্মি রায় সহ প্রমুখ।


নবীনগরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

নবীনগর প্রতিনিধি:সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রবি, সোম,এবং মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনদিন একটানা কর্মবিরতি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে চরম দূভোর্গ পড়েন পৌরসভায় সেবা নিতে আসা জনগণ। নবীনগর পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মঙ্গলবার বিকেলে নবীনগর পৌরসভার সচিব মোঃ বেলজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হাকিম, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জামালউদ্দিন, করআদায়কারী মোঃ বজলুর রহমান, আবদুল মোমেন, মোঃ মনির হোসেন, টিকাদানকারী মোচ্ছাম্মদ সামসুনাহারRead More


শোক সংবাদ

কবি দিলদার বেগম রোকেয়া আক্তার আর নেই নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দক্ষিন মোহল্লা গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট মহিলা সাহিত্যিক কবি দিলদার বেগম রোকেয়া আক্তার(৮৮) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি … রাজেউন)। তার রচিত মৌনাফী,চাঁই উপন্যাস সহ প্রায় এক ডজন প্রকাশনা গ্রন্থ রয়েছে। মৃত্যুকালে তিনি দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নবীনগরের সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। দৈনিক যায়যায় কাল পত্রিকার সম্পাদক মো: আলামিনুল হক আলামিনের শশুরRead More


আন্দোলনের নামে বিএনপি-জামাতজোট বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে :আল মামুন সরকার

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, এতিমদের টাকা আত্মসাৎ করার মামলার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্র“য়ারি বিএনপি জামাত জোটের আন্দোলনের হুমকী ধমকির নামে বিশৃংখলার সৃষ্টির যে কোন অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করা হবে। এজন্য তিনি দলীয় সকল স্তরের নেতা কর্মীদের প্রস্তুত ও সতর্ক থাকার আহবান জানান। ২ ফেব্র“য়ারি অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার (৩০.০১.২০১৮) সন্ধ্যায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখার আহবান

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত,সহকারী কমিশনার ভ’ূমি সোহেল রানা, সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, জেলা চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন,কমরেড নজরুল ইসলাম,বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন অপৎপরতা চুরি ডাকাতি ছিনতাই রোধেRead More


পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পৌর কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

পৌরসভার সততা ও স্বচ্ছতা, পৌরবাসীর সচেতনতা এবং প্রশাসনের সহায়তা পেলে সুন্দর পৌরসভা গড়া সম্ভব:পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব মুরাদ খান

সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর তরুণ স্বেচ্ছাসেবক ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের উদ্যোগে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নাগরিক অংশগ্রহণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩০ জানুয়ারি ২০১৮ বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অডিটরিয়ামে পৌর কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সনাক সদস্য মোহাম্মদ আরজু এর সঞ্চালনায় সভাপতির দায়িত্ব পালন করেন সনাক সভাপতি জেসমিন খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র জনাব মুরাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সৈয়দ মো: আবুজর গিফারী ও প্রেসক্লাবের সাধারণRead More


This site is protected by wp-copyrightpro.com