July, 2022
নবীনগর উপজেলার কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারটি দের যুগ ধরে তালা বদ্ধ! কিন্তু দেখার কেউ নেই….
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রধান কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারটি দের যুগ ধরে তালা বদ্ধ অবস্থায় পরে রয়েছে। কিন্তু দেখার কেউ নেই…. এই গণ-গ্রন্থাগারটি সরকারি খরচে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে। সুধিসমাজের বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাঁদা তুলে বই কিনা সহ কমিটি করা হলেও গ্রন্থাগারটি প্রতিদিন খোলা কোন উদ্যোগ নেয়া হয় নি। স্থানীয় অনেক পাঠক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই গণ-গ্রন্থাগারটি মানুষের জ্ঞান চর্চার বড় মাধ্য হতে পারতো। এখানে অনেক ভালোমানের বইয়ের সংগ্রহ ছিলো।দিনে পর দিন বন্ধ রেখে হয়তো উই পোকার দখলে চলে গেছে ওই মহামূল্যবান বই গুলি।Read More
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১৬৭ কোটি টাকার বাজেট ঘোষণাকালে পৌর মেয়র নায়ার কবির
বাজেট বাস্তবায়নে পৌরসভার সর্বস্তরের নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের ১৬৭ কোটি ৭৮ হাজার ১৬হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের বাজেট ছিল ৫১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার টাকা। গতকাল শনিবার সকাল ১১টায় শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সস্থ এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম পৌর কমিউনিটি সেন্টারে এক সুধী সমাবেশে পৌর মেয়র নায়ার কবীর এই বাজেট ঘোষণা করেন। এটি তাঁর সপ্তম বাজেট। বাজেট ঘোষণায় তিনি বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে ১৬৭ কোটি ৭৮ হাজার ১৬ হাজার ১০ টাকার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট উন্নয়ন আয় ধরা হয়েছে ১৬৭ কোটিRead More
নবীনগর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ১৮ বছর পর অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: দীর্ঘ ১৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন আজ শনিবার নবীনগর পৌর সভার জল্লা মাঠে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে নবীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনRead More
জাতীয় শোক দিবস উপলক্ষে পহেলা আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কর্মসূচী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ উদ্যোগে আগামী পহেলা আগষ্ট থেকে ৩১ আগষ্ট (মাস ব্যাপী) বিভিন্ন গ্রহন করা হয়েছে। আগামীকাল রাত ১২-০১ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবলীগের উদ্যোগে “মোমবাতি প্রজ্জলন”, পহেলা আগষ্ট সোমবার সকাল ৯টায় জেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে “বৃক্ষরোপন ও সকাল ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে “খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে বর্তমান সরকারের অবদান” শীর্ষক আলোচনা সভার মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হবে। এসব কর্মসূচীতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিতRead More
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস থাকবে না তিনদিন
ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৩১ জুলাই সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত (তিনদিন) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়া, ধরহার, আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়কের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত ২৩ জুলাই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে এই তথ্য জানানোর পাশাপাশি সর্বত্র মাইকিং করে গ্যাস না থাকার বিষয়ে অবগত করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানাRead More
বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৫ মাদক বিক্রেতা আটক
মো,জিয়াদুল হক বাবু:: ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৫ কারবারিকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বিষ্নপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া ও ২৫ বিজিবি বিষ্নপুর বিওপির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স টীমের অভিযানে ৫ জন মাদক কারবারিকে ১৬ শ ৯৭ পিস ইয়াবা,১শ কেজি গাজা, ৩ শ বোতল ফেন্সিডিল ও ৪ শ ১০ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হল উপজেলার কালাছড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো,জালাল মিয়া(৫২),আরাফাত আলীর ছেলে আইয়ুব খান (৩২),মৃত ইব্রাহিম এর ছেলে ফিরোজ মিয়া (৪৫),বিষ্নপুর গ্রামের পিন্টু ভুইয়ার ছেলেRead More
সরাইলে ১০০ টাকার কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি!
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। কাঁঠালটি কিনেন কাঞ্চন মিয়া(৩৫) নামের তরুণ। তাঁর বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। কাঁঠালটির বাজার মূল্য ১০০ টাকা হবে। জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মসল্লিদের মধ্যে কেনার জন্য ‘দাম হাঁকাহাঁকি হয়। ১হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু। প্রায় আধা ঘন্টা পর্যন্ত মসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পায় প্রবাসী ফেরত কাঞ্চন মিয়া। মসজিদেরRead More
মহেশ্বরীদীঘি’র চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির এর দিক নির্দেশনায় ৫নং ওয়ার্ডের মধ্যপাড়াস্থ মহেশ্বরীদীঘি (ভাওয়াল দীঘির পাড় পুকুর) চারপাশে বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় মহেশ্বরীদীঘির চারপাশে প্রায় অর্ধশত ফুল, ফলজ ও ঔষুধী বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও মহেশ্বরীদীঘির পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলমান রয়েছে। গতকাল বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, সহকারী প্রকৌশলী সবুজ কাজী, পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃRead More
সরাইলে পিতা মাতার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মোহাম্মদ মাসুূদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিতা মাতার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাইমা আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেন। বুধবার (২৭জুলাই) রাতে এ ঘটনা ঘটে। রাইমা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা। সে পরমানন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পারিবারিক কলহের জের ধরে পিতামাতার সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে সন্ধ্যায় আত্নহত্যা করে বলে স্বজনরা জানান। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করা করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলেRead More
নবীনগর কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিশাল ব্যবধানে বিজয়ী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে একজনসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এর মধ্যে ঘোড়া প্রতীকে মো. আল ইমরান (স্বতন্ত্র) ২৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্ধি আবুল খায়ের মুন্সী(আওয়ামীলীগ মনোনীত) নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৪৩ ভোট পেয়েছেন। নবীনগর উপজেলা পরিষদ থেকে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আজগর আলী। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন তারা হলেন, বোরহান উদ্দীন(স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেনRead More



















