Main Menu

সরাইলে  পিতা মাতার সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুূদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিতা মাতার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে  রাইমা আক্তার  (১৭) নামের এক  স্কুল ছাত্রী আত্নহত্যা করেন। বুধবার  (২৭জুলাই) রাতে এ ঘটনা ঘটে। রাইমা সরাইল উপজেলার পাকশিমুল  ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা। সে পরমানন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক কলহের জের ধরে পিতামাতার সাথে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে সন্ধ্যায় আত্নহত্যা করে বলে স্বজনরা জানান।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করা করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares