Main Menu

June, 2022

 

ঈদ-উল-আজহা ১০ জুলাই

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ আগামী ১০ জুলাই (রোববার) দেশে পবিত্র ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এর আগে এদিন (৩০ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার বিষয়টি জানান। এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশগুলোতে বৃহস্পতিবার (৩০ জুন) ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাস শুরু হয়েছে এবং সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীRead More


নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ আসন্ন ২৭ জুলাই ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার ২১ নং কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আজ মঙ্গলবার ২৮ জুন মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ৭ জন ও মেম্বার পুরুষ পদে ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নবীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. আলি আজগর জানান, আজ মঙ্গলবার মনোনয়ন জমা দানের শেষ দিনে শান্তিপূর্ন পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আশাকরি খুব সুন্দর ভাবে এই নির্বাচন সম্পুন্নRead More


নবীনগর পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রাস্তাবিত বাজেট ৮০ কোটি ৮২ লক্ষ ১৪ হাজার ৬৪১ টাকা ঘোষণা করেছেন মেয়র এডভোকেট শিব শংকর দাস। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র এড. শিব শংকর দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সচিব বেলজুর রহমান খান, হিসাব রক্ষণ কর্মকর্তা জামাল উদ্দিন, কাউন্সিলর, সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ। এবছর বাজেটে পৌর এলাকার বিদ্যুতায়ন, পৌর ভবন, শিশু পার্ক, অডিটোরিয়াম, কসাইখানা, কবরস্থান, শ্বশ্মান, বর্জ্য ব্যবস্থাপনা, ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ, স্যানিটেশনসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে।


সুনামগঞ্জের বন্যার্ত পাশে ব্রাক্ষণবাড়িয়ার আলেম সমাজ,ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আমিন ব্যাপারী:: সিলেটের সুনামগঞ্জের সোনাপুর, বিষম্ভপুর দোয়ারা, মার্কাজ পাড়া,সুনামগঞ্জ সার্কিট হাউজ রোডসহ বিভিন্নস্থানে বন্যার্ত (৫০০) অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে ব্রাক্ষণবাড়িয়ার শীর্ষ উলামায়ে কেরাম।জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার আহবানে জেলার সকল কওমী মাদ্রাসা, মহিলা মাদ্রাসা,তাওহিদী জনতার পক্ষ থেকে আজ সোমবার দিনব্যাপী এই ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদীস ও  কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শায়খ সাজিদুর রহমান এর নেতৃত্বে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন আল্লামা আলী আযম, শায়খুল হাদীস মুফতী বোরহানRead More


বিজয়নগরে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্টিত

বিজয়নগর সংবাদদাতা::  বিজয়নগরে গ্রামীণ উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো,মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ । এতে বিভিন্ন দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন উপস্তিত ছিলেন। সভায় পর্যটন শিল্প উন্নয়নের লক্ষে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।


বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্টিত

বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো,মিজানুর রহমান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা,মো,মাছুম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, এ,এম,শামিউল হক চৌধুরী, তাজুল ইসলাম, অলি মিয়া প্রমুখ ।Read More


নবীনগরে বন্যার পানিতে তলিয়ে গেছে লক্ষাধিক মানুষের চলাচলের সড়ক,ভোগান্তি চরমে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া পশ্চিম পাড়া অর্থ্যাৎ গাঙ্কুল হাটি থেকে কনিকাড়া উচ্চ বিদ্যালয় ও জুলাইপাড়া এলাকার এক থেকে দেড় কিঃমিঃ সড়ক যেন মৃত্যুকৃুপে পরিনত হয়েছে। গত কয়েকদিনের ভারীবর্ষণ আর উজানের পানি নামার ফলে এই সড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নবীনগর উপজেলার সাথে পূর্বাঞ্চলের পাঁচ ইউনিয়নের জনসাধারণের যোগাযোগের একমাত্র এই সড়কটি উল্লেখিত অংশে রয়েছে অসংখ্য ছোট বড় খানা-খন্দ। সামান্য বৃষ্টিতে ওই সব খানা-খন্দ মৃত্যুকূপে পরিনিত হয়। সড়কটিতে সিএনজি, মোটরসাইল ও অটোরিকসায় এক প্রকার মৃত্যুরঝুকি নিয়েই যাতায়াত করে থাকেন যাত্রী সাধারণ। কিছু দূর যেতেRead More


ত্রিপুরা উপনির্বাচন: বিজেপি ৩ আসনে জয়ী, কংগ্রেস জিতল ১টি, তৃণমূলের বিপর্যয়

গত ২৩ জুন ত্রিপুরার আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগরে ভোট হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল গেরুয়া ঝড়। চারটি আসনের তিনটিতেই জিতল বিজেপি। একটি আসনে জিতে দু’নম্বরে থাকল কংগ্রেস। বস্তুত, বামফ্রন্টের চেয়েও ভাল ফল করেছে হাত শিবির। তবে সবচেয়ে খারাপ ফল হয়েছে তৃণমূলের। ত্রিপুরাকে পাখির চোখ করা ঘাসফুলের সব আসনেই জামানত জব্দ হয়েছে। রবিবারের ফল প্রকাশের পর দেখা যায়, প্রথম বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়ী হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বড়দোয়ালি কেন্দ্রে থেকে মানিক পেলেন ১৭,১৮১টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বীRead More


Padma Bridge: শাকিবদের সাজঘরে খুশির হাওয়া, কেক কেটে পদ্মা সেতুর সাফল্য উদ্‌যাপন

আনন্দবাজার, কলকাতা:: ২২ গজে সাফল্য নেই। শাকিব আল হাসানদের সাজঘরে শুধুই হতাশা। তার মধ্যেই শনিবার আনন্দে মাতলেন তাঁরা। দেশের সাফল্য তাঁরা উদ্‌যাপন করলেন গ্রস আইলটে। দেশের এই সাফল্যে দলের সকলেই ছিলেন আত্মহারা। দেশ থেকে হাজার মাইল দূরে বসেও ইতিহাসের সঙ্গে জুড়ে থাকলেন শাকিবের দলে তামিম ইকবাল, লিটন দাসরা। ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ সকলে মিলে একটা বড় কেক কাটলেন। যে কেকে উপর প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ছিল নতুন পদ্মা সেতুর ছবিও। শাকিব বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অংশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পদ্মা সেতু আমাদের দেশেরRead More


আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। উন্নয়নের নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। উদ্বোধন হলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে ফলক উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচনের আগে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে সড়ক পথে বেলা ১১টা ৪৯ মিনিটে টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর ফলক চত্বরের দিকে এগিয়ে যায়। ফলক উন্মোচনের পর গাড়ি যোগে সেতু অতিক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More


This site is protected by wp-copyrightpro.com