Main Menu

June, 2022

 

বিজয়নগরে বানভাসিদের ত্রান দিল উপজেলা প্রশাসন

বিজয়নগর সংবাদদাতা :বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার বড় পুকুর পাড়, লক্ষিমুড়া, মনিপুর গ্রামের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ, ইউনিয়ন চেয়ারম্যান সহ প্রশাসনের লোকজন। ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি ডাল,১ কেজি লবণ, ১ কেজি চিনি,গুরা মরিচ,হলুদ, ধনিয়ার গুড়া সহ মোট ১৪ কেজি ৪০ গ্রাম খাদ্য সামগ্রী। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইফরান উদ্দিন আহমেদ জানান,“ এ ব্যাপারেRead More


বিজয়নগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত (৩৮) যু্কের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান,আজ শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া এলাকার বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা মোঃ হাছান জানান, দুপুরে পাইকপাড়া এলাকার হাওরে বন্যার পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনারস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে।নিহতের শরীরে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাRead More


ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক, ব্রাহ্মণবাড়িয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা ডা. মিলন মম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি ও সনাক সদস্য মো: জয়দুল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামন। প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামন বলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অবকাঠামোসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তিনি জানান সকলেরRead More


সরাইলে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

মোহাম্মদ মাসুদ, সরাইল॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল ও সরাইল-অরুয়াইল সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গতকদিনের ভাড়ি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে যাচ্ছে সরাইলের নিম্নাঞ্চল। অনেক জায়গায় বাড়ি ঘরের আঙিনাতেও উঠেছে পানি। তলিয়ে যাচ্ছে জেলা ও উপজেলায় যাতায়াতের একমাত্র সরাইল-অরুয়াইল সড়কটি। চুন্টা বাজার পার হয়ে সড়কের কিছু অংশ পানিতে ডুবে রয়েছে। ভূইশর এলাকায় নিজেরাই তৈরি করছে ব্রীজ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা থেকে শুরু করে অরুয়াইল পর্যন্ত সড়কটি পানিতে তলিয়ে যেতে বসেছে। দূর থেকে দেখলে মনে হবে এখানে কোন সড়ক নেই, পুরোটাই হাওর। অনেক যায়গায় পানির ঢেউয়ের কারণেRead More


বিজয়নগরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

মো,জিয়াদুল হক বাবুঃ বিজয়নগরে বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পেতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিসদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ, ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা,মোহাম্মদ মাসুম,উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আমান উল্লাহ,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


বিজয়নগরে বন্যার পানিতে ডুবে গেছে অনেক গ্রাম, ত্রানের জন্যে হাহাকার করছে কয়েক হাজার মানুষ

মো,জিয়াদুল হক বাবুঃ পার্শবর্তী উপজেলা আখাউড়া দিয়ে পানি নামায় এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের উপর দিয়ে প্রবাহিত তিতাস নদী এবং কাজলা বিলের পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিজয়নগর উপজেলার ৩০টি গ্রাম। অব্যাহত পানি বৃদ্ধি হওয়ায় তলিয়ে গেছে কৃষকের জমি, ঘর বাড়ি,স্কুল ও ফসলের মাঠ। ভেসেগেছে পুকুরের মাছ। রাস্তাঘাটও তলীয়ে গেছে। পানি বন্দি অবস্থায় আছে কয়েক হাজার মানুষ। আয় উপার্জনের পথ বন্ধ হয়ে চরম দূর্ভোগে পরেছে বন্যা কবলিত মানুষ গুলো। এ অবস্থায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগীতা পান নি বলে অভিযোগ ক্ষতি গ্রস্থদের। তবে স্থানীয় প্রশাসনের দাবীRead More


নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সামাজিক সংগঠন অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার বিকেলে নবীনগর সদর বাজারের আয়েশা আমজাদ টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীনগর অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মো. শফিকুল ইসলাম। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু’র সঞ্চালনায এসময় উপস্থিত ছিলেন, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহ সভাপতি দার্শনিক মোজাম্মেল হক, সহ সভাপতি বিপুল সাহা, সহ সভাপতি শিক্ষক কামাল হায়দার মাশরেকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (জিল্লুর রহমান), সহ সভাপতি রতন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষন ফারহান বাবুল,  সাংগঠনিকRead More


সরাইলে প্রায় ২৫ মন ওজনের ষাড়

মোহাম্মদ মাসুদ,সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের উত্তর মনিরবাগ এলাকায় অবস্থিত আল সাদ গরু ফার্ম। এই ফার্মটিতে রয়েছে ছোট বড় মিলিয়ে ৭ টি গরু। সামনে কোরবানি ঈদে বিক্রির জন্য এখানে গড়ে তোলা হয়েছে ষাড় দুটিকে। আল সাদ গরু ফার্ম টিতে এবার কোরবানি ঈদের বাজারে বিক্রির জন্য রয়েছে সাদা কালো রঙের প্রায় ২৫ মন ওজনের একটি ষাড়। এছাড়াও কালো রঙের আরও একটি ষাড় যার ওজন প্রায় ১১ মন বলে জানিয়েছে খামারি। খামারি হেবজু মিয়াসহ তার দুই ছেলে পপেল ও সূবর্ন এই ষাড় গুলোকে ছোট থেকেই যত্ন সহকারে লালন পালন করেRead More


বিপর্যস্ত সিলেটবাসীর পাশে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। সেখানকার প্রতিটি জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকেই সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বানভাসি এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বেওয়ারিশ লাশ দাফনকাজের “ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর” নামে একটি মানবিক ও সামাজিক সংগঠন। বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও ওষুধসহ ১৩ ধরনের অতিপ্রয়োজনীয় খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি। সোমবার (২০ জুন) সন্ধ্যায় সিলেট নগরের ঘাসিটুলায় ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্রে এসব ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা প্রেস ক্লাবেরRead More


গণমাধ্যম কর্মী শাহাগির মৃধার পিতা আব্দুল হান্নান মৃধার ইন্তেকাল

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও গণমাধ্যম কর্মী মোঃ শাহাগীর মৃধার পিতা আব্দুল হান্নান মৃধা (৮৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াোছেন।ইন্নালিল্লাহি—– রাজিউন। আজ সোমবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের জানাজা সূর্যকান্দী উত্তর পাড়া আবুহুরায়রা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে । মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনাRead More


This site is protected by wp-copyrightpro.com