October, 2015
আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের সহযোগিতা চাই-মেয়র মোঃ হেলাল উদ্দিন ।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। শহরের প্রায় প্রত্যেক এলাকায় রাস্তা ড্রেন নির্মান ও সংস্কার সহ বিভিন্ন কাজ চলমান আছে। অনেক এলাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের সব গুলো প্রকল্পর সঠিক বাস্তবায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে পরিনত হবে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বক্তব্যে তিনি একটি আধুনিক সুন্দর,পরিচ্ছন্ন পৌরসভা গঠনে পৌরবাসী সকলের সহযোগিতা কামনা করেন। মেয়রRead More
বাঞ্ছারামপুর উপজেলা যুবদল:: জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন সহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ সহ ৪২ জন নেতা কর্মীকে জেলে প্রেরণে তীব্র নিন্দা, প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবী
প্রেস বিজ্ঞপ্তি:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা সদরের মুছা মার্কেটে উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন বর্তমান ফ্যাসিষ্ট স্বৈরাচারী সরকার দমন পীড়নের মাধ্যমে বিরোধী দলমত দমনের ধারাবাহিকতায় বিগত সরকার বিরোধী আন্দোলনকে ব্রাহ্মণবাড়িয়ায় স্তব্দ করার লক্ষ্যে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একাধিক মামলা দায়ের করে। গত সোমবার জেলা বিএনপি ও যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা যুবদল নেতা মো: হানিফ ও আতিকুল হক জালাল সহ জেলা বিএনপি যুবদল, ছাত্রদলেররRead More
বাবা হচ্ছেন রেলমন্ত্রী মজিবুল হক!
কদিন ধরেই গুঞ্জন উঠেছে, বাবা হচ্ছেন রেলপথমন্ত্রী মজিবুল হক। আসলেই কি বাবা হচ্ছেন সত্তর ছুঁই ছুঁই মন্ত্রী? জানতে চাইলে স্পষ্ট বলেন, ‘না..রে ভাই, এগুলো গুজব। বাবা হওয়ার খুশির খবর গোপন করার কী আছে?’ শুনেছি আপনার স্ত্রী হনুফা আক্তার সিঙ্গাপুরে আছেন? বললেন, ‘কে বলেছে এসব? এই তো, ওতো আমার সামনেই। নিন কথা বলেন তার সঙ্গে।’ বলেই ফোনটি তুলে দেন স্ত্রীর হাতে। কুশল বিনিময় শেষে তিনিও বললেন, ‘অনেকেই ফোন করে জানতে চেয়েছেন। আসলে এমন কিছুই হয়নি। কদিন আগে তিনি (রেলমন্ত্রী) অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলাম। ফিরেছি তো একসাথেই।’ এবারRead More
বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে জমিতে চাষ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার লক্ষিমোড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল পাশা জানান, সকালে লক্ষিমোড়ার সাঈদের লোকজন জমিতে চাষ দিতে যাওয়ার সময় একি এলাকার জাহের আলীর লোকজন হামলা করে। এতে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্রনিয়ে সংঘর্ষ বাধলে দুপক্ষের মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সরাইলে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ: আগ্নেয়াস্ত্রসহ আটক ৪
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধের পর ৪ ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী নামক স্থানে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, সন্ধ্যায় ধরন্তী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল ধরন্তী এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পরে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। প্রায় আধাঘণ্টা স্থায়ী এ বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি বন্দুকRead More
ভাঙবে না স্মার্টফোনের স্ক্রিন!
স্মার্টফোনের স্ক্রিনের উপর ধকল যায় সবসময়। অনেকের স্কিন ফেটে গেলেও ব্যয়সাপেক্ষ হওয়ায় ঠিক না করেই ব্যবহার করতে থাকেন। তবে এবার এমন মোবাইল তৈরি করা হবে যার স্ক্রিন কখনো ভাঙ্গবে না, এমনটাই দাবি করেছে মোবাইল সেট প্রস্ততকারী প্রতিষ্ঠান মটোরোলা। স্মার্টফোনের স্ক্রিনের উপর ধকল যায় সবসময়। অনেকের স্কিন ফেটে গেলেও ব্যয়সাপেক্ষ হওয়ায় ঠিক না করেই ব্যবহার করতে থাকেন। তবে এবার এমন মোবাইল তৈরি করা হবে যার স্ক্রিন কখনো ভাঙ্গবে না, এমনটাই দাবি করেছে মোবাইল সেট প্রস্ততকারী প্রতিষ্ঠান মটোরোলা। প্রতিষ্ঠানটি জানায়, কিছুদিনের মধ্যেই অতীত হয়ে যাবে এই ফেটে যাওয়া স্ক্রিন। মঙ্গলবার ভেরিজনের সঙ্গেRead More
৩ কোটি টাকা ২ দিনে শেষ !!
যুক্তরাজ্যের পটভূমিতে ঘটা একটা ঘটনাকে কেন্দ্র করে এই গল্প। জনৈক ইয়েমেনী ভদ্রলোক – খুব সম্ভব রেঁস্তোরার ব্যবসায়ী। যখনই তাকে কোন দ্বীনী মজলিসে ডাকা হতো – তিনি বলতেন যে তার ‘সময়’ নেই – বৌ-বাচ্চার জন্য উপার্জন করাও তার জন্য সমধিক জরুরী বলে তিনি মত প্রকাশ করতেন। বলা আবশ্যক যে, জীবনে তিনি প্রয়োজনের অতিরিক্ত উপার্জন করেন এবং সেই সুবাদে মৃত্যুর সময় পরিবারের জন্য অনেক সম্পদ রেখে যান। যে মজলিসে তিনি “সময়ের অভাবে” আসতে পারতেন না, সেই মজলিসের দ্বীনী ভাইরাই তার জানাযা ইত্যাদির ব্যবস্থা করেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, লাশ সমাহিত করার জন্য, কিছুRead More
গোয়েন্দা পুলিশের হাতে ৫০ কেজি গাঁজাসহ একজন আটক
প্রেস রিলিজ:: গত ৩০ অক্টোবর ২০১৫খ্রিঃ রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমিন ও সঙ্গীয় ফোর্সসহ বিজয়নগর থানাধীন নোয়াবাদী গ্রামে অভিযান চালিয়ে মহসিন কাজী(৪৯) পিতা-মৃত এয়াকুব কাজী সাং-নোয়াবাদী থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে১,২৫,০০০/- টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সরাইলে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মন্নর আলী (৫৫) নামে এক ব্যক্তি ৩৪ দিন পর মারা গেছেন। গতকাল শুক্রবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আহত ব্যক্তির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ ও মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন সকালে চুন্টা গ্রামের এসি একাডেমি মাঠে গ্রামের হিরা মিয়া মাস্টার ও সফর আলীর গোষ্ঠীর কিশোর বয়সের ছেলেরা ফুটবল খেলছিল। খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হিরা মিয়া মাস্টারের দলের ছেলেরা বিষয়টিRead More
ভ্রাম্যমাণ আদালত:: মাদকসেবীর কারাদণ্ড
মোহাম্মদ মাসুদ, সরাইল :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহাগ মিয়া (২৮) নামের এক মাদকসেবীর দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এই আদেশ দেন। পুলিশ সূত্র জানায়, সোহাগ মিয়া কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে বখাটেপনা জীবন যাপনে অভ্যস্থ হয়ে পড়েন। সে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ ছাড়া কয়েক মাস ধরে নেশার টাকার জন্য সোহাগ তাঁর মাকে মারধর করে আসছিল। পুলিশ গতকাল দুপুরে সোহাগকে গ্রেপ্তার করেন। পরে আম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। সোহাগকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।



















