April, 2026
সরাইলে সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল—নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা
সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের সাড়ে তিন লাখ মানুষের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল—নিজেই রোগীর মতো মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদামাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি—সকল কিছুর সংকট বিদ্যমান।’ ‘আমাদের এই হাসপাতালে ১০ কোটি টাকাRead More
নবীনগরে উপ-প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার: ভিডিও ফেসবুকে ভাইরাল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি : নিন্মমানের কাজ করার অভিযোগ উপ-প্রকৌশলী তরিকুল কাজ বন্ধ করার ঘটনায় এবার তরিকুল ইসলাম নামে এক উপ সহকারী প্রকৌশলীকে বাঁশ দিয়ে দৌড়ালেন ঠিকাদারের ড্রাইভার বিল্লাল নামের যুবক। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই দৌড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় উপ-প্রকৌশলী তরিকুল ইসলাম বাদী হয়ে ঠিকাদার ও তার ড্রাইভারকে আসামি করে মামলা করেছে। জানা যায়, ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যায়ে মেরকুটা বাজার থেকে শিবপুর বাজার পর্যন্ত রাস্তাRead More
তালিকা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মাদক ব্যবসায়ীদের, বিজয়নগরের অবস্থা ভয়াবহ, সিঙ্গারবিলের একটি অংশেই ৬১টি মাদকস্পট
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ এই তথ্য জানান। আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের বক্তব্যে উঠে এসেছে মাদক বিক্রি নিয়ে ভয়ংকর তথ্য। সভায় তিনি জানান, মাদক ব্যবসায়ীদের তালিকা করতে গিয়ে জেলার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের একটি অংশে ৬১টি মাদকস্পট পাওয়া গেছে। যেখানে চাইলে আপনি ইয়াবা পাবেন। বিজয়নগরের ভয়াবহ অবস্থা, কি অবস্থা তা কল্পনাও করতে পারবেন না। তিনি বলেন, এলাকা, গ্রাম এবং পাড়া-মহল্লা ভিত্তিক মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলনRead More
নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. এমএ মান্নান। শনিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ মলাই মিয়া, মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহRead More
কসবায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের দায়ে আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় মৃত নুর আলীর ছেলে আব্দুর রশিদ পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে মাটি কেটে ও জমি ভরাট করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমান আদালত। ঘটনার সত্যতাRead More
হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া বহুল আলোচিত হাসপাতালটি দু'দিন ধরে বন্ধ!!
নবীনগরে প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে এবার নতুন করে তদন্ত কমিটি গঠন!
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের থানা গেইট সংলগ্ন আহমেদ প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় গতকাল রবিবার গঠিত তদন্ত কমিটি বাতিল করে নতুন করে আবারও তিন সদস্যের একটি ‘তদন্ত কমিটি’ গঠন করা হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সিভিল সার্জন নোমান মিয়ার নির্দেশে নতুন এ কমিটি গঠন করা হয়। এর আগে ঘটনার পর গতকাল ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাক্টিসরত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. সৈয়দ দেলোয়ার হোসেনকে আহবায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির নাম মিডিয়ায় প্রকাশিত হলে, এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে প্রচন্ড সমালোচনারRead More
আখাউড়ায় সেতুর অভাবে বাঁশের সাঁকো দিয়ে পার করতে হয় লাশ
ভারতীয় পাহাড়ি ঢল আর আশে পাশে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে মাত্র দুই দশকেই ভেঙে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের সেতুটি। এরপর যেন দুর্ভোগ নেমে আসে কয়েক গ্রামের মানুষের। দুই বছরেরও বেশি সময় এভাবে চলতে থাকলেও ওই সেতু নির্মাণের উদ্যোগ নেই। কেউ মারা গেলে লাশ নিতে হয় নড়বড়ে বাঁশের সাঁকো বেয়ে। জমির ধান কেটে সাঁকো বেয়ে আসাটাও কষ্টসাধ্য হয়ে যায়। কোমলমতি শিশুরা বিদ্যালয়ে যাওয়া-আসা করতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ধরখার সড়কের মোগড়া রেলগেইট গিয়ে বা দিকে মোড় নিলে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন। পশ্চিমে জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙাচুরাRead More
ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনায় অব্যাহতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের একটি কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেওয়ায় সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে অবশেষে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, কসবা উপজেলায় সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন।Read More
নাসিরনগরে ফসলি জমি থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আবু ছায়েদ (৫৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের ৯ মাস পর শনিবার বিকেলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর এলাকা থেকে পিবিআইয়ের ব্রাহ্মণবাড়িয়ার একটি দল তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আদাঐর গ্রামের রুক্কু মিয়ার ছেলে মোঃ খোকন (২০), (সে নিহতের সৎ ছেলে)। একই এলাকার ইন্দু মিয়ার ছেলে দুলাল মিয়া (৫৮) ও মঞ্জু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৫৮)। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত আবু ছায়েদ আদাঐর দক্ষিণপাড়ার মৃত তারা মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ০৩/০৬/২০২৫ খ্রি.Read More
আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আখাউড়ায় ড্রেজার মেশিন রেখে পালাল মাটি উত্তোলনকারীরা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ছয়টি ড্রেজার মেশিন ও সাত থেকে আট হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। তিনি বলেন, মাটি উত্তোলনকারীদের ধরার জন্য ধাওয়া করলে তারা আখাউড়া সীমানা পার হয়ে কসবা উপজেলার দিকে পালিয়ে যায়। ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথRead More



















