Main Menu

November, 2024

 

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যোগে

দারিদ্রতা বিমোচনে আর্থিক অনুদান প্রদান

আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি আভার উদ্যেগে দারিদ্রতা বিমোচনে ও দরিদ্র নারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি বড়বাড়িতে অনুদানের টাকা বিতরণ করেন মানবহৈতীষী সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বি মেহের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন,কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ,বীর মুক্তযোদ্ধা শাহ আলী শিকদার ,আফসানা সুলতানা ,ফাতেমা কবির,ডলি হাসান,নার্গিস আক্তার,লিপি আক্তার প্রমূখ। আভার উদ্যেগে ২০১০ সাল বিভিন্ন সেবা মূলক কাজ ধরাবাহিক ভাবে চলছে।প্রতি বছরই আর্থিক অনুদান প্রদান কর্মসূচী অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বি মেহের চৌধুরী বলেন, প্রবাসে থাকলেওRead More


সংস্কার করে নির্বাচন দিন- ব্যারিস্টার রুমিন ফারহানা

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়া’য়  বিএনপির  সহ- আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা কর্মী সমাবেশ এ কথা বলেন । শুক্রবার ২৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির একাংশের এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্র বন্ধ হয়নি। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন আদায় করতে না পারলে আন্দোলনের বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। আর ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপিকে পরাজিত করতে পারবে না।’ রুমিন ফারহানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তবর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি আশা করে, এই সরকার গণমানুষের দাবির প্রতিRead More


ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টি এ রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিটিজেএ সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিটিজেএ সিনিয়র সহসভাপতি মো: আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ও মেহেদী নূর পরশ। সভায় বিটিজেএ সভাপতি আল আমীন শাহীন বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিটিজেএ অঙ্গিকার বদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর কল্যাণ সাধনে সাংবাদিকরাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের উদ্যোগে মাসব্যাপী “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আউটার চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া। এতে ব্রাহ্মণবাড়িয়া ড্যাব এর সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ড্যাব এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সাব কমিটির আহবায়ক ডাক্তার মোহাম্মদ আকতার হোসেন, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব ডাক্তারRead More


ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সভা ও দোয়া

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সভার শুরুতেই নিহত ও আহতদের স্মরনে নিরবতা পালন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাভেদুর রহমান, সিভিল সার্জন মো. নোমান মিয়া, ডিডি সমাজ সেবা আ. কাইয়ুম, জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. জসিমউদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িতের বিচার ও ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌরমুক্ত মঞ্চ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন কাসেমী ও সাধারণ সম্পাদক আলী আজমRead More


জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা পরিস্হিতি অপরাধ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান (অতিরিক্ত ডি আইজি পদে পপদোন্নতিপ্রাপ্ত) এর সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া সভায় গত অক্টোবর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ে বিশদ পর্যালোচনা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পিবিআইবির বিশেষ পুলিশ সুপার শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি র‍্যাব ,হাইওয়ে পুলিশ ,নৌপুলিশ এর প্রতিনিধি,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ ইকবাল হোছাইন পি পিএম, সকল থানার অফিসার ইনচার্জ ,ডি আই ও ১ ওসি ডিবি সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণেRead More


চাকুরীতে পুনঃবহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদ’ব্রাহ্মণবাড়িয়া -এর ব্যানারে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাঁদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যাঁরা জড়িত, তাঁদের খুঁজেRead More


আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, দুপুরের দিকে তালশহরের নাওঘাটে রেললাইনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা যায়৷ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, ওই বৃদ্ধের মরদেহ পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।


দেশের সকলকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেয়া হয়নি-সেলিম ভূইয়া

দেশের সকলকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেয়া হয়নি। যেই সংস্কার প্রয়োজন তা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। তাই সরকারের উচিত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এই মন্তব্য করেন। দীর্ঘ ১৫ বছর পর আখাউড়ায় অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে সেলিম ভুইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অন্তবর্তী সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। কারণ বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব দেশRead More


This site is protected by wp-copyrightpro.com