Main Menu

November, 2024

 

ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী ছিনতাইকারী নাটোরে গ্রেফতার

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী সকলইে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানায় পুলিশ। আটককৃত ছিনতাইকারীরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নতুনবাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম (৩০), সফর উদ্দিনের স্ত্রী নাইমা বেগম (২৮), এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী সীমা বেগম (৩০) এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম (২০)। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছিনতাইয়ের শিকার বরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়েরRead More


ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় আব্দুর রহমান হারুন নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহমান হারুন (৩২) হবিগঞ্জের চুনারুঘাটের ওলুকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আব্দুর রহমান হারুন চুনারুঘাট উপজেলার ওলুকান্দি গ্রামের আলফু মিয়ার ছেলে বলে ইমিগ্রেশন ওসি জানিয়েছেন।


প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপান করে যুবকের আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কীটনাশক জাতীয় বিষপান করে সাগর মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে৷ নিহত যুবক উপজেলার পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে। প্রেম জনিত কারণে সাগর আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী নিঝুম নামের একটি মেয়ের সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তারা মেনে নিতে অস্বীকার করে এবং সাগরের সাথে খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাগর রাগ করে মঙ্গলবার বিকেলেRead More


নবীনগরে দুপ্রকের শিক্ষা সামগ্রী বিতরণ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)এর উদ্যাগে নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (২৬/১১) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নবারুণ একাডেমী’র শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার।  স্কুলের প্রধান শিক্ষক দেব প্রসাদ ভৌমিক এতে সভাপতিত্ব করেন।অত্র বিদ্যালয়ে ষষ্ঠ ও  দশম শ্রেনী  হতে  বাছাইকৃত গরীব ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীর মাঝে Read More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি

কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহত দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলের এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আহতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মো. রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এমRead More


test

test


কসবায় নতুন জাতের ধান কাটা উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের প্রদর্শনীতে ব্রি-১০৩ ধানের বাম্পার ফলনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কসবা পৌরসভার গুরুহিত এলাকায় পার্টনার প্রকল্পের আওতায় এই প্রদর্শনীতে নতুন জাতের এই ধান কাটা উপলক্ষে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। নতুন জাতের এই ব্রি-১০৩ ধান চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকে প্রায় ২০ একর জমিতে প্রদর্শনী হিসেবে চাষ করে উপজেলা কৃষি অফিস। পৌর এলাকার গুরুহিত গ্রামের কৃষাণী জাহেদা বেগমের এক একর জমিতে এই ধান কাটার মাধ্যমে উদ্ভোধন করা হয় এই প্রদর্শনী। এই ধান বিঘা প্রতি ১৯ মনRead More


কসবায় গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের স্মরণে সভা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ারের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলাম’রRead More


সিরাজুল ইসলাম ফেরদৌসের মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ পরিবারের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌসের মাতা মিসেস জুবেদা খাতুনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবার অত্যন্ত মর্মামত ও গভীরভাবে শোকাহত । আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ পরিবার পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মিসেস জুবেদা খাতুনের প্রয়াত স্বামী সুবেদার লাল মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে ২৪ নভেম্বর ২০২৪ খ্রি. রবিবার, সকাল ৯:৩০ মিনিটে নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামেRead More


ভারতে যাওয়ার সময় আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা নান্টু কুমার কর। রবিবার দুপুরে স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি-৬০ ব্যাটালিয়ন। বিকালে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় তাদের আটক করা হয়। নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।Read More


This site is protected by wp-copyrightpro.com