Main Menu

May, 2022

 

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গতকাল ৩১ মে ২০২২, রোজ: মঙ্গলবার কয়েকটি স্থানীয় দৈনিক, অনলাইন গণমাধ্যম ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ‘ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার উগ্রতা’ শীর্ষক সংবাদটি কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হয়েছে। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। উল্লেখিত সংবাদে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর বিরুদ্ধে সাংবাদিক ও এলাকাবাসীর সাথে অসংলগ্ন ও উগ্র আচরণের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বটে। উল্লেখ্য যে, গত ২৯/০৫/২০২২ইং তারিখ বিকালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়Read More


নবীনগর উপজেলা পরিষদের গেইটের ভুল শব্দ সংশোধন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ একরামুল সিদ্দিকের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান গেইট সংস্কার সহ ভুল শব্দ সংশোধন করা হয়েছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলা পরিষদের গেইট সংস্কার করে নতুন রং ও গেইটে “উপজেলা পরিষদ কার্যালয়, নবীনগর, বি-বাড়ীয়া” লেখাটি বাদ দিয়ে নতুন করে “উপজেলা পরিষদ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া” লেখা নতুন করে সংযুক্ত করা হয়েছে। দীর্ঘদিন যাবত বিভিন্ন গণমাধ্যম, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে অনেক লোখালেখি করেও নবীনগর উপজেলা পরিষদ গেইটে থাকা জেলার নাম ব্রাহ্মণবাড়িয়ার স্থলে “বি-বাড়ীয়া” লেখাটি কোনভাবেই পরিবর্তন করাতে পারেনি উপজেলাবাসী। অবশেষে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবীর পেক্ষিতেRead More


বিজয়নগরে মাহবুবের বহিষ্কারাদেশের পর রাতারাতি ৪ কমিটির রদবদল : রিজবীর দাবি, স্বাক্ষর জালিয়াতি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে বহিষ্কারাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘন্টা খানেক পরই পাহাড়পুর, চরইসলামপুর, হরষপুর ও বুধন্তি ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রদবদল করা হয়েছে। মাহবুব হোসাইনের সমর্থকদের ফেসবুক প্রোফাইলে সেসব রদবদল করা প্রেসবিজ্ঞপ্তি ঘুরতে থাকে। এর মধ্যে মাহবুবের নিজ ইউনিয়ন পাহাড়পুরের আংশিক কমিটি, চর-ইসলামপুর কমিটি, বুধন্তী ইউনিয়ন কমিটি বিলুপ্তRead More


বিজয়নগর ছাত্রলীগের সভাপতি মাহবুব বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস. এম. মাহবুব হোসাইনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৩০ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হলেও তা কি ? সেটি স্পষ্ট করা হয়নি।


নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

নাসিরনগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক যুবক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বিল্লাল খন্দকার (২২)। তিনি উপজেলা ইউসুফ মিয়ার ছেলে। বিল্লাল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বলে জানা গেছে। আহত যুবকের নাম তমাল। তিনি নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। নিহতের পরিবার জানায়, রাতে তমালকে সঙ্গে নিয়ে বিল্লাল মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন। তিলপাড়ার কাছাকাছি যাওয়ার পর তাদের মোটরসাইকেলটি একটিRead More


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ

আশুগঞ্জ উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) এর ২য় পর্বে বালকদের খেলায় আশুগঞ্জ উপজেলাকে হারিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সেমিফাইনাল নিশ্চিত করেছেন। গতকাল রোববার বিকাল ৩টায় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের বালকদের ২য় পর্বের খেলা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বনাম আশুগঞ্জ উপজেলা এর মধ্যে অনুষ্ঠিত হয়। শক্তিশালী এ দু’দলের শ্বাসরোদ্ধকর ম্যাচ উপভোগ করা জন্য মাঠে ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে ম্যাচটিকে প্রাণবন্ত করে তুলে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান আশুগঞ্জRead More


নবীনগর চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে জিকরুল আহমেদের শোকসভা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ : জেলার নবীনগর পৌর এলাকার চারগ্রাম (আলীয়াবাদ) আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, বীরমুক্তিযোদ্ধা,সাবেক এমপি এডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন এর স্মরণে, চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোমবার দুপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আলীয়াবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান,পৌরRead More


সরাইল জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মোহাম্মদ মাসুদ : সরাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বিএনপির অস্থায়ী কার্যলয়ের সামনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদি হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলার ১নং অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল হক ও সাধারনRead More


কসবা পুরাতন বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন

কসবা পুরাতন বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কসবা উপশাখা সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওছার ভুইয়া জীবন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো:হায়দার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন;মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিলেট অঞ্চলের প্রধান কামরান আহমেদ, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা পৌর কাউন্সিলর আবু জাহের, বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম বেদন,কসবার পুরাতন বাজার ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,কসবা উপজেলা আওয়ামী লগের সদস্য মো:তাহের, সহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানRead More


নবীনগরে চারটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান

মিঠু সূত্রধর পলাশ : জেলার নবীনগরে শনিবার সন্ধ্যায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর আলোকে চারটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা কালে কাগজপত্র যাচাই বাছাইয়ের আহমেদ প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও মুক্তি প্রাইভেট হাসপাতাল সহ তিনটি হাসপাতালের লাইসেন্স এর কার্যক্রম প্রক্রিয়াধীন পাওয়া যায়। অভিযানকালে তিতাস ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স আপডেট পাওয়া যায়নি। এজন্য তিতাস ডায়াগনস্টিক সেন্টারটিকে সিলগালা করা হয়। এছাড়া মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার সময় গ্রামীণ হাসপাতালের অপারেশন থিয়েটার ও এক্স-রেRead More


This site is protected by wp-copyrightpro.com