March, 2022
নাসিরনগর উপজেলায় এক দশক পর কমিটি পেল ছাত্রলীগ, সভাপতি শুভ-রাহুল সম্পাদক
দীর্ঘ এক দশকের বেশি সময় পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের স্বাক্ষরিত সংগঠনের প্যাডে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও। নাসিরনগর উপজেলা ছাত্রলীগে শুভ সিদ্দিকীকে সভাপতি ও রাহুল রায়কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি এবং নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগে মো. তমাল মিয়াকে সভাপতি ও আবির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জেলাRead More
নাসিরনগরে অনুমতি ছাড়াই উপজেলা চত্বরে ছাত্রলীগের সম্মেলন, সেবাগ্রহীতাদের ভোগান্তি
দীর্ঘ প্রায় ১১বছর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হোন। তবে অনুমতি না নিয়েই সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছিল উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে। ফলে ওই চত্বরে থাকা সাতটি গুরুত্বপূর্ণ সরকারি অফিসের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দিনদুপুরে সরকারি অফিসের সামনে ঘটা করে ছাত্র সংগঠনের এমন সম্মেলনের আয়োজন করায় অসন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতাসহ উপজেলা সদরে আসা অনেকেই। তবে এ নিয়ে নাসিরনগরের সরকারি অফিস সংশ্লিষ্টরা কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি। সরেজমিন গিয়ে দেখাRead More
ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই: নাসিরনগরে জয়
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগকে কেউ কখনও পেছনে ফেলে রাখতে পারবে না। কারণ যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার দীর্ঘদিনের ত্যাগের ফল আজকের এই বাংলাদেশ; সেই মহান নেতা ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্রলীগকে মনে রাখতে হবে, আমরা যেন বাজে কোনো শিরোনাম না হই। আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী কষ্ট পান, সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের পুরনো ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্যRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিস পুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়ন ছাত্রলীগের ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ৩০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কাজী খাইরুল আলম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়। ২১ সদস্যের কমিটিতে আব্দুল্লাহ আল মামুন কে সভাপতি ও তারিকুল ইসলাম (তারেক) কে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলো, সহঃ সভাপতি শ্রাবণ ইসলাম শুভ, জাহাঙ্গীর মিয়া, সায়মন সিজান, দীপক কান্তি দাস,মোঃ তুষার মিয়া। যুগ্ন সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ওমরান খান ইমরান, আমিনুল ইসলাম শিমুল, মামুন মিয়া। সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ, জাহিদRead More
নবীনগরে বিকল্প সড়ক নির্মান না করেই সেতু ভেঙ্গে ফেললেন ঠিকাদার, ১০ গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বিকল্প সড়ক নির্মান না করেই জনগুরুত্বপুর্ণ সেতু ভেঙ্গে ফেললেন ঠিকাদার। এতে করে ১০ গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তির শিকার হোচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি পুণনির্মাণের জন্য এলজিআরডি মন্ত্রনালয়ের অধিনে দরপত্র আহবান করা হয় । যেখানে সেতুটির ব্যায়ভার ধরা হয় ৪ কোটি ৮ লক্ষ টাকা। সেতুটি নির্মানের কাজ পায় ব্রাহ্মনবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস্ লোকমান এন্টারপ্রাইজ। সূত্রে জানা যায়, গত দু মাস আগে সেতুটির নির্মানের দ্বায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন জনসাধারণের চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মান না করেই সেতুটি ভেঙ্গে ফেলেন। এলাকাবাসিরRead More
সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকবাল মিয়া(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ইকবাল মিয়া একই এলাকার মৃত আব্দুর রউফ মিয়ার তৃতীয় পুত্র। পারিবারিকভাবে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পশ্চিমপাড়া এলাকার পৈত্রিক জায়গায় নির্মানাধীন বাঊন্ডারীর দেওয়ালে বৈদ্যুতিক মটরে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ইবাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতRead More
নবীনগরে আওয়ামীলীগের মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশের বাধা উপেক্ষা করে মাঝিকারা ব্রীজ থেকে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা পরিষদ গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এড. কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিকRead More
নবীনগরে বখাটের ছুরিকাঘাতে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করা রাফি ভূঁইয়া(১৭) নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৮মার্চ) সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়া কে ছুরিকাঘাত করেন। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবার সূত্রে জানা যায় আগামীকাল মঙ্গলবার (২৯মার্চ)ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনেRead More
নবীনগরে ইভটিজিং এর প্রতিবাদ করায় তরুণ খুন, মঙ্গলবার ছিল পুলিশে পরীক্ষা
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করা রাফি ভূঁইয়া(১৭) নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপ হাসান বিভিন্ন সময়ে গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় সোমবার সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়া কে ছুরিকাঘাত করে। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাফি মঙ্গলবারRead More
আশুগঞ্জে দুই শিশু হত্যাঃ মায়ের সেই পরকীয়া প্রেমিক সফিউল্লা গ্রেফতার
আশুগঞ্জে দুই শিশুকে হত্যার ঘটনায় ৮ দিন পর পরকীয়া প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাত ৯ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, যেদিন দুই শিশুকে বিষ মেশানো মিষ্টি খাওয়ানো হয়, সেদিন মা লিমা আক্তারের সঙ্গে হত্যার পরিকল্পনাকারী সাফিউল্লাহ একাধিকবার ফোনে কথা বলা হয়েছে। তাদের ফোনকলের সূত্র ধরেই এই হত্যার প্রকৃত ঘটনা জানা যায়। পরে এ ঘটনায় লিমা আক্তারকে গ্রেপ্তার করলে আদালতে জবানবন্দিতে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সফিউল্লাহর নাম স্বীকার ারে। তিনি আরো বলেন, ঘটনায় মামলা রুজু হওয়ার পর সফিউল্লাহRead More



















