June, 2023
কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে লাশ হলেন পিতা ॥ আহত ৩
রুবেল আহমেদ : কসবায় যাত্রীবাহী দিগন্ত বাসের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে জয় কুমার দাস (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত জয় কুমার দাস জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী রিতা রানী দাস (৪০), মেয়ে পিওসী রানি দাস (১০) শ্যালিকা মিশু রানী দাস। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজন পান্নালাল দাস জানান, শুক্রবার বিকেলে জয় কুমার দাস সপরিবারে সরাইল শাহবাজপুর থেকে বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে মেয়ের বাড়িতেRead More
নবীনগর রতনপুর ইউনিয়নে ভিজিএফের চাল নিয়ে চেয়ারম্যানের নয়ছয়
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা ভিপি মারুফের বিরুদ্ধে ঈদুল আজহাকে সামনে রেখে দুস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়মসহ নয়ছয়ের অভিযোগ উঠেছে। জানাযায় প্রধানমন্ত্রীর উপহারের এ চাল ঈদের আগে অসহায়দেরকে বন্টন করার কথা থাকলেও উক্ত ইউনিয়ন চেয়ারম্যান ৬বস্তা চাল অসহায়দের মাঝে বিতরণ না করে পরিষদের ভেতর লুকিয়ে রাখেন। বুধবার রাত ১২টার দিকে ইউনিয়ন পরিষদের বেতরে থাকা ৬ বস্তা চাল লুকিয়ে রাখার ঘটনা নিশ্চিত করেন ওই গ্রামের গ্রাম পুলিশ কানন মিয়া । সংশ্লিষ্ট সুত্রেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর। নামাজে স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিগন অংশ গ্রহন করেন। পরে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শহরের টেংকের পাড় জামে মসজিদ, সদরRead More
বিজয়নগরে ছাগলবাহী ট্রাক টাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
বিজয়নগরে ছাগলবাহী ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তী নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত দুই জনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। সে জেলার নাসিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের আলফু মিয়ার ছেলে সাজু মিয়া। এ ঘটনায় আহতরা হলেন হবিগঞ্জ জেলার জলভাঙ্গা গ্রামের খালেক মিয়া ও নাসির মিয়া নামে দুই জন আহত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে হবিগঞ্জ জেলার মাধপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে বুধন্তী এলাকায় বিপরীত দিক থেকে ছাগলবাহী একটি ট্রাকRead More
কসবায় ভাতিজাদের সাথে ঈদ করতে এসে পিকআপ চাপায় বৃদ্ধা নিহত
কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ চাপায় জুলেখা বেগম ( ৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) উপজেলার কুমিল্লা- সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জুলেখা বেগম সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত বজলুুর রহমানের স্ত্রী। উপজেলার মনকাশাইর এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছিলেন। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরত্বে ভাতিজার বাড়ি। ঈদ করতে চলেএসেছিলেন। ঈদ আর করা হলোনা। প্রত্যক্ষদর্শী বাবুল ভুইয়া জানান, মনকাশাইার আ্শ্রয়ন থেকে সিএনজি যোগে এসে সৈয়দাবাদ বাসষ্ট্যান্ডে নামেন জুলেখা বেগম। রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিলেন। হঠাৎ করে কুটি চৌমুহনী অভিমুখী বেপরোয়াRead More
নবীনগরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে মো: ছগির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মৃত আবু সালাম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার কুড়িঘর গ্রামের জাহান ইটভাটার পাশে কিছু লোক জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ঘটনাস্থলে গিয়ে তিন জুয়াড়িকে আটক করে পুলিশ। এ সময় আরো কয়েকজন পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ওই জুয়ারী দলে থাকা ছগির মিয়া পালাতে গিয়ে পানিতেRead More
নির্বাচন কমিশনের ঘোষিত তারিখে এই সরকারের অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে
কসবা প্রতিনিধি। আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তারিখে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই সরকার থাকাবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহর কোনো কারন নাই। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চারগাছ এন আই ভুইয়া ডিগ্রী কলেজ হলরুমে উপজেলার মুলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, কোনো তত্বাবধায়ক সরকার আসবেনা। আইনে এবং সংবিধানে তত্বাবধায়ক সরকার অবৈধ। সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে সেজন্য তত্ববধায়ক সরকার আর আসবেনা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করেন নাই।Read More
কসবায় পুলিশের ভয়ে পুকুরে ডুবিয়ে রেখেছিল ৭ বস্তা বিদেশী মদ
রুবেল আহমেদ: কসবায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১শত ২০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। গত রোববার (২৫ জুন) রাতে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের জনৈক খোকন মিয়ার বসত ঘরের পেছনে একটি পুকুরের পানির নীচ থেকে এসব মদ উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্য ৭টি প্লাষ্টিকের বস্তায় ভরে পানির নীচে ডুবিয়ে রাখা হয়েছিলো। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদে রোববার রাতে উপজেলার কুইয়াপানিয়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। পরে তার ঘরেরRead More
জেলার শ্রেষ্ঠ ইউএনও বিজয়নগরের ইরফান উদ্দিন
মো: জিয়াদুল হক বাবু : জেলার এবছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ উপলক্ষে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত সভায় জেলা প্রশাসক শাহগীর আলম উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর হাতে সম্মান সূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরষ্কার প্রদান নীতিমালা ২০২২ – ২০২৩ অর্থ বছরের সার্বিক বিশ্লেষণে “সুখী-সমৃদ্ধ সোনার বাংলা” গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠারRead More
নবীনগরে মহর্ষি মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহর্ষি মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সাধক কবি মনোমোহন দত্তের জন্মস্থান সাতমোড়া আনন্দ আশ্রমে এই ম্যুরাল নির্মিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সোমবার (২৬ জুন) ম্যুরালটির উদ্বোধন করেন। পরে আনন্দ আশ্রম কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন সাতমোড়া আনন্দ আশ্রমের সভাপতি শঙ্করী দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন নবীনগরRead More



















