June, 2023
হালদারপাড়ায় এমপির অফিসে চুরের হানা, কাগজপত্র তছনছ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যালয় তছনছ করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে শহরের হালদারপাড়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অফিসের কেয়ারটেকার দীপ্ত চক্রবর্তী ওরফে জনি বাদী হয়ে রোববার বিকেলে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী জেলা আওয়ামী লীগের অফিস ত্যাগ করার পর বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে দুর্বৃত্তরা অফিস কক্ষের পেছনের বারান্দার গ্রিলের এসএস পাইপ ফাঁক করে অফিসে প্রবেশ করে। পরে তারা পেছনের দরজারRead More
বিএনপির আস্থা বিদেশীদের উপর- এড.কামরুল ইসলাম
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী এড.কামরুল ইসলাম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন,আওয়ামী লীগের আস্থা দেশের জনগণের উপর আর তাদের আস্থা সেই বিদেশীদের উপর যারা একাত্তরে সপ্তম নৌবহর পাঠিয়েছিলো, চুয়াত্তরে খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়েছিলো এবং ৭৫ সালে জাতির পিতার হত্যাকারীদের সাথে আঁতাত করেছিলেন। কিন্তু আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা। আওয়ামী লীগ যতোবার ঐক্যবদ্ধ ছিলো ততোবারই বিজয়ী হয়েছে। তিনি আরো বলেন,দেশের সংবিধান মেনে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কেউ আসুক বা না আসুক নির্বাচন হবে যথাসময়ে। তিনি আরো বলেন,আমাদের প্রতিপক্ষ বিষধরRead More
বিজয়নগর হাসপাতালে কর্মশালা অনুষ্ঠিত
মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চম্পকনগর হাসপাতালের হল রুমে কর্মশালার উদ্ভোধন করেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পুষ্টি সেবা লাইন ডিরেক্টর অধ্যাপক ডা: মিজানুর রহমান। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা,মো: মাছুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন, কৃষি কর্মকর্তা জুনায়েদ আল সাদি,প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মুছা আনছারী,সাংবাদিক সাদেকুর রহমান,রুবেল মিয়া প্রমুখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিকরা অংশ নেয়।
সরাইলে শ্রমিকসহ দুইজনের লাশ উদ্ধার
মোহাম্মদ মাসুদ : সরাইলে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পানিশ্বর ও কালিকচ্ছ ইউনিয়ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টাঙ্গাইলের বেগুনতাল গ্রামের আইয়ুব আলীর ছেলে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগরের একটি অটো রাইস মিলে কর্মরত ছিলেন। সকালে স্থানীয় একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক মেহেদী নামে অপর এক শ্রমিককে আটক করা হয়েছে। এদিকে, কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশী হাওর থেকে নবী হোসেন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নবীRead More
এমপি শিউলির বক্তব্যের প্রতিবাদে রফিক উদ্দিন ঠাকুর ও আওয়ামীলীগ নেতাদের সংবাদ সম্মেলন
মোহাম্মদ মাসুদ :সরাইলে সংরক্ষিত এমপি ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সহ-সভাপতি প্রয়াত ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগমের (শিউলি আজাদ) বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। শনিবার দুপুরে সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর তার নিজ কার্যালয়ে এ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ১৯/০৬/২০২৩ ইং তারিখে মহান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১২ এর সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এর দেয়া বক্তব্যে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও আপত্তিকর তথ্য তুলে ধরেছেন। শিউলি আজাদ তার বক্তব্যে স্বার্থ হাসিলেরRead More
নিখোঁজের ২৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ফজিলা
প্রায় ২৩ বছর আগে নিখোঁজ হওয়া ফজিলা খাতুন নেসা (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক ভারত থেকে নিজ দেশে ফিরেছেন। শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে আগরতলাস্থ সহকারী বাংলাদেশ হাইকমিশন। ফজিলা ঝিনাইদহ জেলার বিশায়কহালি এলাকার খাইবার আলীর মেয়ে। বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ জানান, প্রায় ২৩ বছর আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কীভাবে ভারতে পৌঁছান সেটি স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে আদালেতর নির্দেশে তাদেরকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে তাদের চিকিৎসা দেওয়াRead More
বিজয়নগরে পিকআপ-কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষ
বিজয়নগরের চান্দুরায় পিকআপ -কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। সংঘর্ষের পর প্রায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকেল চারটার দিকে চান্দুরা শ্যামলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকল হয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় হবিগঞ্জগামী একটি মাছের পিকআপ ও ঢাকা গামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও পিকআপটি দুমড়ে মুছে যায়। দূর্ঘটনায় গাড়িগুলোর চালক ও হেল্পার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেRead More
ঋণ দেয়ার প্রলোভন : নবীনগরে কোটি টাকা নিয়ে এনজিও উধাও!
মিঠু সূত্রধর পলাশ: নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী কিস্তিতে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে জামানত বাবদ জমা করা গ্রাহকদের কোটি টাকা নিয়ে ‘ভিলেজ ডেভলপম্যান্ট সেন্টার (ভিডিসি) নামের একটি ভূয়া এনজিও উধাও হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এলাকায় মাত্র ৫ দিন অবস্থান করে নামসর্বস্ব ওই ভূয়া এনজিও’র প্রতারকেরা গ্রামের প্রায় শতাধিক মানুষের কাছ থেকে জামানতের ওই কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। এলাকার ভূক্তভোগী ও স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত বিদ্যাকুট গ্রামে ব্যবসায়ী খায়ের মিয়ার বাড়িতে গত ১৪ জুন ‘ভিলেজ ডেভলপম্যান্টRead More
সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
মোহাম্মদ মাসুদঃ সরাইলে সড়ক দুর্ঘটনায় একব্যাক্তি নিহত হয়েছে। শুক্রবার (২৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ জুন) ভোর সকালে রাস্তায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত ঐ ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। গাড়িটির পরিচয়ও জানা যায়নি।
সংবিধান অনুযায়ী আগামী সংসদ নিবার্চন অনুষ্ঠিত হবে……আইনমন্ত্রী
রুবেল আহমেদ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কন্সফান্সে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলো খুনি মোসতাক এবং তার দোষর জিয়াউর রহমান তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং রাজাকার-আলবদরদের প্রতিষ্ঠা করেছিলো। এসকল ষড়যন্ত্রকারীদের দোষররা যাতে বাংলাদেশের ক্ষতি করতে না পারেRead More



















