December, 2019
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
লাউড স্পিকারে গান আর আতশ ফাটিয়ে ডাক্তারদের নববর্ষ উদযাপন. বিকট শব্দে দুর্ভোগে রোগীরা
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল যেন সমালোচনামূলক কাজ তৈরীর আতুড়ঘর। কিছুদিন আগেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের টেন্ডার ভাগবাটোয়ারা করে সমালোচনায় পড়ে কর্তৃপক্ষ। আজ আবারো সমালোচনার জন্ম দিয়েছে কর্তৃপক্ষ । প্রশাসনের নিষেধ উপেক্ষা করে ও রোগীদের দুর্ভোগ সৃষ্টি করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কনসার্টের আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে বছরের শেষ দিন উদযাপন করতে হাসপাতালের ভেতরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। যেখানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী, নীরব এলাকা হিসেবে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য প্রতিষ্ঠান এবং এর চারিদিকে ১০০ মিটারRead More
পৌর মেয়র নায়ার কবিরের ইংরেজি নর্ববষের শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাসহ সর্বস্তরের নাগরিকদের ইংরেজি নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর দেশবাসীর জন্য শুভ হোক, কল্যাণের বার্তা বয়ে আনুক। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে উঠুক এ দেশ। শিক্ষা, সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি, সাহিত্য, ক্রীড়াসব ক্ষেত্রে বিশ্বমান অর্জনের দিকে এগিয়ে যাক। নিরীহ খেটে খাওয়া মানুষের জন্য নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দের। প্রত্যেকের জীবন ভরে উঠুক খুশির জোয়ারে। বীরের জাতি আমরা। লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে টিকে থাকা আমাদের অস্থিমজ্জায় মিশে আছে। আমরা চাই না কোনো অশুভ শক্তিরRead More
জেএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় সেরা অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়
জেএসসিতে ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ও জিপিএ-৫ এর দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে পৌর এলাকার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয় থেকে ৩২৯ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন। এছাড়া জেলায় মোট ছয়টি বিদ্যালয় থেকে শতভাগ পাশের খবর পাওয়া গেছে। এদিকে পৌর এলাকার গভ. মডেল গার্লস স্কুলের ২২৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাশ করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। শতভাগ পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৪ জন, আশুগঞ্জ সার কারখানা স্কুল থেকে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উইজডম স্কুল এন্ড কলেজ থেকে দুইজনRead More
চায়ের দোকানে দিন কাটিয়ে রাতের পড়াশুনায় জিপিএ-৫ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার বিশাল
বিশালকে কাজে পাঠানো হয়েছে জানালেন তার বাবা। মাথায় চিনি ও হাতে চা পাতার প্যাকেট দেখে বোঝার বাকি রইলো না এটাই বিশাল। পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কেমন লাগছে? কাছে আসার পর এমন কথায় মুচকি হাসলো। চিনি, চাপাতা থেকে তার সাথে চলে খোশ গল্প। মো. বিশাল মিয়া পিইসিতে জিপিএ-৫ পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে বিশাল। বাবার সঙ্গে চায়ের দোকানে দিন কাটিয়ে গভীর রাতের পড়াশুনায় তার এ সাফল্য। ভালো ফলাফলের কথা জেনে মঙ্গলবার সন্ধ্যায় যাওয়ার হয় বিশালদের চায়ের দোকানে। দোকান বলতে ভ্রাম্যমাণ চা স্টল। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়েRead More
কসবায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলায় মামলা, গ্রেপ্তার দুইসহ অজ্ঞাত ৪০-৫০ জন আসামি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। হালায় আহত কসবা থানার এসআই মো. হারুনুর রশিদ বাদী হয়ে রোববার রাতে সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন। মামলায় ভ্রাম্যঘাণ আদালতে সাজাপ্রাপ্ত সাবেক যুবলীগ নেতা ও পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর এবং গ্রেপ্তার হওয়া মো শামীমের নাম উল্লেখ করে অজ্ঞাতনানা আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়। খোজ নিয়ে জানা গেছে, কসবার উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ঘটনায়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহ ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। ১৪ কোটি ৮৯ লাখ টাকা ব্যায়ে কাজটি বাস্তবায়ন করবে ধর্ম বিষয়কRead More
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
মোহাম্মদ মাসুদ ।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে রবিবার বিকালে বিদ্যালয়ের মাঠে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খানের সভাপতিত্বে বিদ্যালয়ের টি আর সদস্য আব্দুল মাজদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন , অভিভাবক ডাঃ ইমরান হোসেন, অভিভাবক সৈয়দ আকরাম হোসেন , বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,প্রমুখ । বক্তারা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হল ছাত্র/ছাত্রীরা যাতে সু-শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে । বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাদের অর্জিত জ্ঞান ও নিষ্ঠার দ্বারা বিদ্যালয়ের সার্বিকRead More
জেলা সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে সনাকের মতবিনিময়, ১১ দফা সুপারিশ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখ রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সনাক সভাপতি প্রকৌশল মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন। হাসপাতালের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণের ভিত্তিতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য মতবিনিময় সভায় সনাক কর্তৃক নিন্মোক্ত সুপারিশসমূহ হাসপাতাল কর্তৃপক্ষের নিকট উত্থাপন করা হয়: অভিযোগRead More
ইউএনওসহ চার পুলিশ আহত, ১০ রাউন্ড গুলি
কসবায় দণ্ডিত ইউপি সদস্যকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতে হামলা, আটক দুই
খ.ম. হারুনুর রশিদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে ইউএনওসহ চার পুলিশ আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হলেন, কসবার ইউএনও মাসুদউল আলম, কসবা থানার এস. আই মো. হারুনুর রশিদ, পুলিশের নায়ের আলী আজম, কনস্টেবল মাহবুবুল, জয়রুপ। ঘটনার পর থেকে এলাকার উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কসবা পশ্চিম ইউনিয়নের সাবেক যুগ্ম-আহবায়কRead More
নবীনগরে শ্রী শ্রী মাঁতা বরদেশ্বরী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও সার্বজনীন ধর্মীয় সভা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগ্রামে শ্রী শ্রী মাঁতা বরদেশ্বরী মন্দিরে নাটমন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন ও সার্বজনীন ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের নবগঠিত কমিটির সভাপতি সত্য রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া(৫) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন,বিশিষ্ট আইনজীবী হরে কৃষ্ণ ভৌমিক মিন্টু,শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ধনু মেম্বার,শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল, বিশিষ্ট শিল্পপতি দুলাল চন্দ্র সাহা,Read More



















