May, 2016
যুবলীগের দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে:: জহিরুল ইসলাম ভূইয়া
বিজয়নগর উপজেলা যুবলীগের বর্ধিত সভা যুবলীগের দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। আন্দোলন সংগ্রামে ও দেশের উন্নয়নে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে গৌরবোজ্জল ভুমিকা রয়েছে তা ধরে রাখতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজয়নগর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভায় বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বিজয়নগর যুবলীগের সকল নেতা কর্মীদের সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। এবং বিজয়নগরকে র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরীর দূর্গ হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায়Read More
ড্রেণেজ ব্যবস্থাকে সচল রাখতে পৌর নাগরিকদের আরো সচেতন হতে হবে — পৌর মেয়র নায়ার কবীর
গতকাল মঙ্গলবার সকালে মধ্যপাড়া জুবিলী রোড ও পশ্চিম মেড্ডা নোয়াপাড়া ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী সুমন দত্ত, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডঃ কামরুজ্জামান অপু, রহিমা বেগম, মোঃ কামাল, মোঃ সোহেল, জুয়েল মিয়া, মোখলেছুর রহমান, এখলাছুর রহমান, আনিছ মিয়া প্রমুখ। এ সময় পৌর মেয়র নায়ার কবীর বলেন, ড্রেণেজ ব্যবস্থাকে সচল রাখতে পৌর নাগরিকদের আরো সচেতন হতে হবে। অসচেনতার ফলেই রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই সকলকে দায়িত্বশীলতার সাথে ড্রেনে ময়লা আর্বজনা না ফেলে এরRead More
প্রাক্তন শিক্ষক গিরিধারী রায়’র পরলোকগমণ
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের প্রাক্তণ শিক্ষক ও টি. এ রোডের নিউ অনুপম পেপার হাউজের সত্ত্বাধিকারী গিরিধারী রায় (৭১) গত ২৫ মে, ১১ই জৈষ্ঠ্য বুধবার বিকাল ৩টা ১০ মিনিটে তার নিজ টি.এ রোডস্থ নিজ বাসভবসে পরলোকগমণ করেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বর্গীয় গিরিধারী রায় তার কর্মকালীন সময়ের অসংখ্য ছাত্র রয়েছে। যারা আজ দেশ ও বিদেশে বিভিন্ন উচ্চ ও বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন গুনী শিক্ষক ও অভিভাবককে হারালো।
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০১৬ পালিত
“সাদামাটা মোড়ক- তামাক নিয়ন্ত্রণে আগামী দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার ৩১ মে সিভিল সার্জন অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতাল প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালের ডা: মিলন সভা কক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এএসএম মুছা খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা। বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: শওকত হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এমওসিএস ডা: আব্দুলRead More
ইউপি নির্বাচন:: নানা ঘোষণায় আতঙ্ক -আশুগঞ্জে বেকায়দায় আওয়ামী লীগ
ডেস্ক ২৪:: ‘ভোট বলে কাইট্টা লাইবো। সন্ত্রাসী দিয়া কেন্দ্র দহল করবো হুনতাছি।’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের হেকিম মিয়া নামের একজন ভোটার নির্বাচনের হাল অবস্থা জানালেন এভাবেই। এই একজন ভোটারই নন, গোটা ইউনিয়নেই মুখে মুখে আছে এমন কথাবার্তা। বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী এনে কেন্দ্র দখল, সিল মেরে ১০টায় ভোট শেষ করার ঘোষণা আতঙ্কিত করে তুলেছে সবাইকে। এমন আওয়াজে ভোটারই নন আতঙ্কে আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও। এর আলামত শুরু হয়েছে বলেও জানালেন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আগামী ৪ঠা জুন এই ইউনিয়নে নির্বাচন। বন্দরনগরীর এই ইউনিয়নের চেয়ারম্যান পদের লড়াইয়ে এবার ভিন্নমাত্রা আছে। নির্বাচনেRead More
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইলের উদ্যোগে ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
৩০ মে ২০১৬ তারিখ ১১৩০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক গত ১৬ মে ২০১৫ হতে ২৮ এপ্রিল ২০১৬ তারিখ পর্যন্ত আটককৃত বিভিন্ন প্রকার ভারতীয় হুইস্কি-১৮৪৯৭ বোতল, ফেন্সিডিল-৮৫৪৫ বোতল, বিভিন্ন প্রকার ফেন্সিডিল জাতীয় সিরাপ-৪৪০৯ বোতল, গাঁজা- ১৭৬০.২৮০ কেজি, ইয়াবা ট্যাবলেট-৭২ পিস, পাতার বিড়ি-৮৬০ প্যাকেট এবং চোলাই মদ-১০৮.৭৫০ লিটার ধ্বংস করা হয়, যার সিজার মূল্য ৪,০৩,৩১,৫৫৫/- ( চার কোটি তিন লক্ষ একত্রিশ হাজার পাঁচশত পঞ্চান্ন) টাকা। উক্ত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ফজলে কাদের আহমেদ, পিবিজিএম (বার), পিএসসি, জি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More
হাজী আব্দুল আজিজ মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবীরের শোক
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নায়ার কবীর। এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্দ্যোগ স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৫তম শাহাদাত বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্দ্যোগে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় উদযাপিত হয়। টি.এ রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে গতকল্য বেলা ১২ ঘটিকার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভাRead More
আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা
প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর ইউনিয়ন পরিষদ উম্মুক্ত বাজেট সভার মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়েছে। আয়োজিত বাজেট সভায় প্রধান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলিটেটর বরুন বড়–য়া। আজ সোমবার সকালে শরীফপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। শরীফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন শরীফপুর ইউনিয়ন পরিষদ এর সচিব লিটন চক্রবর্তী। ২০১৬-২০১৭ অর্থ বছরে ইউনিয়ন পরিষদটিতে প্রায় ৭৭ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. খলিলুর রহমান, মোহন মিয়া, সাংবাদিক খন্দকার রায়হান প্রমুখ।।
গেইল গুড, বিরাট বেটার, ওয়ার্নার বেস্ট তাই আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ
আরসিবির পাড়ায় গিয়ে ওয়ার্নার দেখালেন, তিনি এমন নেতা যে, তিনি যেখানে যাবেন, সেটাই তাঁর পাড়া হবে। তাই আইপিএল ফাইনালেও বিধ্বংসী ফর্মে ডেভিড ওয়ার্নার। যেমন ব্যাটিংয়ে তেমনই নেতৃত্বে। ভারতের জাতীয় দলে ঢোকার মাপকাঠি এখন হয়ে গিয়েছে আইপিএল। এখানে ভালো খেললেই গায়ে পড়া যায় নীল জার্সি। সেই কথা ভাবলে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সির ভার এখনই তুলে দেওয়া উচিত ডেভিড ওয়ার্নারের হাতে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে কেই ভাবেননি চ্যাম্পিয়ন হবে সানরাইজার্স। কিন্তু আইপিএল দেখালো সূর্য বাংলার রাজনীতিতে ডুবেছে ঠিকই। কিন্তু বেঙ্গালুরুর রাতের আকাশেও ঝলমলে সূর্য দেখা গেল! অবশ্যই ওয়ার্নার, কাটিং, মুস্তাফিজুর, যুবরাজ, ভুবনেশ্বরদের সৌজন্যে।Read More



















