June, 2019
নবীনগরে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৯ সালেও পরীক্ষা নেওয়া হচ্ছে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলে শনিবার (২৯ জুন) ষষ্ঠ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৯ সালের পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, পরীক্ষার ফি নেওয়ার পরও প্রধান শিক্ষক কেন গত বছরের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নিচ্ছেন? এ রকম হলে ছেলেমেয়েদের জীবন শেষ হয়ে যাবে। এছাড়া শিক্ষার্থীরা বলে, নবম-দশম শ্রেণিতে দুজন শিক্ষার্থীকে একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, প্রিন্টিংয়ে ২০১৯ সালেরRead More
কসবায় মাদ্রাসার অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়নের সোনারগাঁও জিলানীয়া আলিম মাদ্রাসার জায়গা অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে সাত গ্রামের জনগণ ও শিক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শনিবার দুপুরে কসবা উপজেলার খারেরা ইউনিয়নের সাত গ্রামের জনগণের উদ্যোগে খারেরা সদর অবৈধ ভাবে জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। খারেরা ইউপি আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো:আবু আবদুল্লাহ্ ভ’ঞার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সোনারগাঁও জিলানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহীন খান,সাবেক ইউৃপি মেম্বার আব্দু রৌফ,এরশাদ মেম্বার,মোহাম্মদ আলী,শওকত আলী মেম্বার, মো:জহির মিয়া প্রমুখ। প্রতিবাদ শেষে খারেরা প্রধান সড়কেRead More
নবীনগরে বেপরোয়া স্পীডবোট চালকরা, অসহায় ও জিম্মি যাত্রীরা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ভৈরব ২শ আর ব্রাহ্মণবাড়িয়া ১৭০ টাকা। সাথে ব্যাগ থাকলে ওইডারও ভাড়া দিতে হবে। গেলে টিকেট লন,না গেলে সরেন। বিল্লাল মিয়া নামে এক যুবক (স্পীডবোর্ট চালক) সিগারেট টানতে টানতে যাত্রীদের এসব কথা বলছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থেকে প্রতিদিন দ্রুত নৌপথে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব নদী পথে স্পীডবোর্টে যাতায়ত করেন প্রায় হাজার-হাজার যাত্রী। সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রীদের নিরাপত্তায় নেই কোন লাইফ জ্যাকেট বা যাত্রী সুরক্ষার ব্যবস্থা। এছাড়াও নবীনগর বোট ঘাটের প্রায় সব গুলি বোটই ফিটনেস বিহিন। এই ফিটনেস বিহিন স্পীডবোট গুলিতে প্রতিদিনই যাতায়ত করতে গিয়ে প্রায়শইRead More
নবীনগরে “লাখ টাকার গোল্ডকাপ” ফুটবল টূর্নামেন্ট
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: খেলা হউক মাদকমুক্ত সমাজ গঠনের হাতিয়ার এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাল ৩ টায় নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে শুভ উদ্বোধন হলো বৃহত্তর কুমিল্লার সর্ববৃহৎ ফুটবল টূর্নামেন্ট “লাখ টাকার গোল্ডকাপ”। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও টূর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ। খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী মামুনুর রশিদ। টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আহম্মেদের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতRead More
সরাইলে গুম হওয়ার ৪৮ ঘন্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাসুদ রানা বাবু গুম হওয়ার ৪৮ ঘন্টা পর হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার । পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে নয়’টায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে সরাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নির্জন স্থান থেকে বাবুকে উদ্ধার করা হয়। মাসুদ রানা বাবু (৩৮) উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জহির মিয়ার ছেলে। গত বুধবার সন্ধ্যা ছয়’টার দিকে পরমানন্দপুর নৌঘাট এলাকা থেকে বাবু নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে বাবুর স্ত্রী প্রমনী বেগম তাঁর স্বামীকে গুম করা হয়েছে বলে দাবি করে থানায় প্রথমেRead More
নবীনগরে কিশোর কিশোরীর স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাইফস্টাইল, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও ক্রিয়েটিভ মিডিয়ার সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের হল রোমে কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু। বক্তব্য রাখেন, ইন্সপেক্টের (তদন্ত) রাজু আহম্মেদ, ডা: সৈয়দ দেলোয়ার হোসেন, ডা: হাবিবুর রহমান, ডা: মোশরাত ফারকান্দা জেবিন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাংবাদিক জসীম উদ্দিন প্রমুখ। কর্মশালায় বক্তরা পরিবারের পাশিপাশি সমাজের সকলকে সহযোগিতার হাত বাড়ানোর দাবী জানান।
নবীনগরে গাঁজার বস্তা সহ আটক-২
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রাম থেকে দুই বস্তা গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হলেন,মো. রিপন মিয়া(২২) ও নুরু মিয়া(৫০)। নবীনগর থানা সূত্রে জানা যায়, উপজেলার কাইতলা দক্ষিন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই বস্তা গাঁজা (যার আনুমানিক ওজন দুই কেঁজি হবে)সহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। নবীনগর থানার ওসি রনোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদকের নিয়োমিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নবীনগরে সরকারি প্রথমিক বিদ্যালয়ের ফলন্ত গাছ কেটে ফেলল সভাপতি
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি ফলন্ত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরোদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অবৈধ ভাবে সরকরি গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ করেন মো. শাহিন মিয়া নামে স্থানীয় এক যুবক । অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা ফলন্ত ২টি কাঠাল গাছ কাঠাল সহ উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর খান(৫০) প্রভাব বিস্তার করে গত বৃহস্পতিবার (২০/০৬)আনুমানিক দুপুর ২টার দিকে কেটে নিয়ে যায়। অভিযোগ কারি মো. শাহিনRead More
ক্ষোভের জের
সরাইলে গৃহবন্দী একটি পরিবার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্ষোভের জের গৃহবন্দী হয়ে আছে একটি পরিবার । বসতবাড়ীর রাস্তার উপর ঘর র্নিমান করে বাদল দাসের পরিবারটিকে গৃহ বন্দী করে রেহেছে রাম চন্দ্র দাস নামে এক শিক্ষক । এ ব্যাপারে র্নিবাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করা হয়। র্নিবাহী অফিসার অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হুসেনকে আপোষ মিমাংসা করিবার দায়িত্ব প্রাধান করেন । এ ঘটনাটি ঘটেছে অরুয়াইল ইউনিয়নের দাস পাড়া এলাকায় । গতকাল সরেজমিন অরুয়াইল দাস পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বাদল চন্দ্র দাস ও তার পরিবারের সকলকে বাড়ী থেকে বের হওয়ার পথ বন্ধ করেRead More
সভাপতি সুমন দত্ত ॥ সাধারণ সম্পাদক মোঃ নুরুন নবী জাহাঙ্গীর
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইউনিট কমিটি গঠন
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কেন্দ্রীয় কমিটির নির্ধারিত ঘোষিত কর্মসূচী পালন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ইউনিট কমিটি গঠন উপলক্ষ্যে গতকাল ২৭ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব ও সংগঠনের জেলা শাখার সভাপতি সৈয়দ আবুজর গিফরী। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী যথাযথভাবে পালনের সিদ্ধান্ত ও ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার ইউনিট কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। ১৯ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী কমিটিতে সভাপতি সুমন দত্ত, সিনিয়র সহ সভাপতি হাজী মোঃ আব্দুল আউয়াল, সহ সভাপতি রেজাউল করিম ভূইয়া, মিজানুরRead More



















