Main Menu

November, 2026

 

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। শেরে বাংলা এ.কে. ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘শেরে বাংলা এ.কে. ফজলুল হকের কর্মজীবন’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস.এম. মজিবুর রহমান। তাঁর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা। শেরে বাংলারRead More


আশুগঞ্জে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এতে ইখতারা সরকার (৩০) নামে এক গৃহবধূর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে। তাঁর স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীরRead More


কসবায় সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সাতগ্রাম অ্যাডভোকেট হারুনুর রশিদ খান উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. আবু বকর ছিদ্দিক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট হারুনুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মজিবুর রহমান, সাবেক সভাপতি মো. আতাউল্লাহ ভূঁইয়া, বিএনপি নেতা আমজাদ হোসেন রতন, আলীRead More


সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধরন্তী চাকসার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিলুফা বেগম (৪৬) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের মো. শহিদ মিয়ার মেয়ে। তাঁর স্বামী মর্তুজ আলী একই গ্রামের জবান আলী ও সাজেদা বেগমের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে স্ত্রী নিলুফা বেগমকে শ্বাসরোধে হত্যাRead More


কেন কেউ পাস করল না নবীনগরের দুই কলেজে, সামনে এলো যেসব কারণ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্যের তালিকায় থাকা প্রতিষ্ঠান দুটি হলো জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষক সংকটসহ নানা সমস্যাকে এ ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বোর্ডের গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। অথচ প্রতিষ্ঠান দুটি থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুজন এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্টRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগ নেতা আলামিন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ। গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় ১৫ নম্বর আসামি আলামিন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় দু’বছরের সাজাপ্রাপ্ত ১১ মামলার আসামি জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়েল (২৮) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সীতানগর গ্রামের সাকিলের ছেলে। পুলিশ জানায়, জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতির তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি, অস্ত্র আইনে একটি এবং মারামারির একটি মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তাঁর দুই বছরের সাজা পরোয়ানা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার থেকে খাদ্য ব্যবসার নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু

নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা আরও সুসংহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন ও লাইসেন্স কার্যক্রম শুরু হচ্ছে। আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। নিরাপদ খাদ্য (নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধিমালা, ২০২৬ অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্থায়ী অবকাঠামো ও ট্রেড লাইসেন্স রয়েছে—এমন খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীরা নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে জমা দিতে পারবেন। চাইলে ডাকযোগেও আবেদন পাঠানো যাবে। প্রাথমিক পর্যায়ে যেসব প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় আসবে, সেগুলোরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আলিম পরীক্ষায় পাসের হার ৬১.৬৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ জন

২০২৬ সালের আলিম পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের হার ৬১ দশমিক ৬৯ শতাংশ। এ বছর জেলার ৯টি উপজেলার মোট ৮৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩০৮ জন। উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে আশুগঞ্জ উপজেলা। এ উপজেলায় ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নবীনগর উপজেলায়। সেখানে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন। পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এ উপজেলায়ও জিপিএ-৫ পেয়েছেন ৪Read More


এইচএসসিতে পাসের হারে এগিয়ে সদর, পিছিয়ে কসবা; জিপিএ-৫ প্রাপ্তিতেও শীর্ষে সদর

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে কসবা উপজেলা। শুধু পাসের হারেই নয়, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও শীর্ষে রয়েছে সদর উপজেলা। এ বছর জেলায় ১১ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৭৯১ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ৭৭৩ জন। সামগ্রিক পাসের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। প্রকাশিত উপজেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেRead More


This site is protected by wp-copyrightpro.com