Thursday, November 19th, 2026
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানায় ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে বক্সটিতে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে না পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বরিশল ইউনিয়নের কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে পৌঁছাতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আখাউড়া থানার পাশে বিস্ফোরণ, ককটেল নাকি পটকা খতিয়ে দেখছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরিত ককটেলের একটি ছবি ছড়িয়ে পড়লেও ঘটনাটি ককটেল বিস্ফোরণ কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আখাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক তানভীর আহমেদ জানান, থানার পাশের একটি হিন্দু বাড়িতে অনুষ্ঠান চলছিল। সেখানে পটকা ফাটানোর কারণে বিস্ফোরণের শব্দ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিস্ফোরিত ককটেলের ছবিকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণRead More
নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, জাল পুড়িয়ে বিনষ্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ছয়টি অবৈধ ঘের উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানা-পুলিশের সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীRead More
প্রায় ৯হাজার কোটি টাকায় দেশব্যাপী ২৫৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ, ব্রাহ্মণবাড়িয়ায় হবে ১১টি
দেশব্যাপী ২৫৬টি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নির্মাণ করা হবে ১১টি সেতু। বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এলজিইডির এ প্রকল্পের আওতায় উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সেতু নির্মাণের চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সেতু নির্মাণRead More
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না : রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে। আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা করবে কি না জানি না, আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।’ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা ও আওয়ামী লীগকে আলোচনায় রাখার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে আলোচনা করলে তা যেকোনো কিছু হতে পারে, তবে জাতীয় সংলাপ হতে পারে না। তিনি বলেন, ‘দেশেRead More



















