December, 2021
ব্রাহ্মণবাড়িয়ার ২০২১, মানবিকতা-দুর্ঘটনা-সমালোচনা বছর
নানা ঘটনায় আলোচিত ছিল ২০২১ সাল। বছর জুড়ে সমালোচনার সংবাদ বেশি থাকলেও দুয়েকটি ভালো আলোচনার খবর ছির। বছরের শুরু থেকেই সবেচেয়ে বেশি আলোচিত ছিল করোনার প্রভাব। মার্চের শেষের দিকে হেফাজতের সংঘর্ষ-সহিংসতার ঘটনায় ১৫জন নিহত হলে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিতাস নদে নৌকাডুবিতে ২৩জনের লাশ উদ্ধার, ৮০লাখ টাকা নিয়েও হত্যা মামলা আপস না করায় দুইজনকে গুলিকরে হত্যা, ২২ বছরে এক দিনও ব্যবহার না করা সেতু ভেঙে পড়া, ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের সংঘর্ষে পুলিশের মাইকিং-টহল নিয়ে বিদেশী গণমাধ্যমে সংবাদ হওয়াসহ বেশ কিছু ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি স্কুল ছাত্রীর সন্তানকেRead More
সাংবাদিক এইচ.এম. সিরাজ’র পিতার তৃতীয় মৃত্যুবার্ষিকী
১ জানুয়ারি’২২ শনিবার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক, দৈনিক প্রজাবন্ধু’র নির্বাহী সম্পাদক ও দৈনিক শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি, শিক্ষানবিশ অ্যাডভোকেট, কবি ও লেখক এইচ.এম. সিরাজ’র পিতা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ মিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার বাদ ফজর মরহুমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ, বিকেলে শিশুদের মাঝে খাবার বিতরণ, রাতে ওয়াজ ও দোয়ারRead More
ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে জেলার সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে একটি বেসরকারী কোচিং সেন্টার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অমিত মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খাট বিটু, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক শাহীন মৃধা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত, কবিতা আবৃত্তিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিদ্যালয়ের নাম বদলে দিল ছাত্রলীগ!
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম মুছে নতুন নাম লেখার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইলে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের নাম গাংগীহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গাংগীহাতা নামটি মুছে ‘মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’ লেখা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি স্থানীয় লোকজনের চোখে পড়ে। তখন বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন ওই বিদ্যালয় পরিদর্শন করেন। বিষয়টি তদন্তের জন্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাRead More
আশুগঞ্জে এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ একজন আটক
আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্র উদ্ধার অভিযানে একটি এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ এক মহিলাকে জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সেকান্দার পাড়া ধন মিয়ার বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত মহিলার নাম আসমা বেগম (২৯)। সে একই এলাকার মোল্লা বাড়ির আসাদ মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আড়াইসিধা এলাকায় সেকান্দার পাড়ার মোল্লা বাড়ির ধন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় আসাদ মিয়ার ঘর থেকে বেশ কয়েকটিRead More
সরাইলে ফ্রি ডেন্টাল ক্যাম্প ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বৃহস্পতিবার কালিকচ্ছ পাঠশালায়র মাঠে গরীব, অসহায় শীতার্ত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ১২টায় কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়। এ,কে ফাউন্ডেশন ও “রুখে দাড়াও” ও দি হলি ডেন্টাল কেয়ারের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক উদ্বোধন কলেন । কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন সাবেকRead More
সরাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৯৬.১৯%, জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২হাজার ৬৫২ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৯৬.১৯% ও জিপিএ ৫ পেয়েছে ১০৩ জন। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪৭৬ জন। পাশের হার ৯৬.৭১% ও জিপিএ ৫ পেয়েছে ৯৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। পাশেরRead More
নবীনগরে ৭ ইউপিতে নৌকা’র মনোনয়ন চান ৫৬ জন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৬ষ্ট ধাপে আগামী ৩১ জানুয়ারি উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন সে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখা কর্তৃক দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা নেওয়ার কার্যক্রম মঙ্গলবার সম্পন্ন হয়েছে। উপজেলার ৭ টি ইউনিয়নের ৫৬ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সোমবার সকাল থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম শুরু হয়ে মঙ্গলবার সন্ধায় সম্পন্ন হয়। মঙ্গলবার শেষ পর্যন্ত ৫৬ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নবীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্য্যালয়েRead More
নিয়োগ বিজ্ঞপ্তি :: মৌলভীপাড়া জামে মসজিদে মুয়াজ্জিন নিয়োগ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাধীন মৌলভীপাড়া জামে মসজিদের জন্য একজন অভিজ্ঞ মুয়াজ্জিন আবশ্যক। প্রার্থীকে অবশ্যই সুমধুর কন্ঠের এবং ধর্মীয় বিষয়ে সম্যক জ্ঞানের অধিকারী হতে হবে। প্রার্থীকে মনোরম পরিবেশে থাকার সুবিধা দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১০ ই জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে স্ব স্ব যোগ্যতার সার্টিফিকেট সহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সাক্ষাতের তারিখ পরবর্তীতে জানানো হবে। নিবেদক সেক্রেটারি /জয়েন্ট সেক্রেটারি মৌলভী পাড়া জামে মসজিদ কমিটি মৌলভীপাড়া ব্রাহ্মণবাড়িয়া। ফোন নম্বর ০১৭৪১-৬৬৪৯১৯ ০১৭১৬-৭১৪২৩৭ ০১৮১৮-৪১৯২৩২
সরাইলে বিজিবি’র ‘সীপকস’-এর শীতবস্ত্র বিতরণ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে বিজিবি’র ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’ একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। অন্যান্য বছরের মত এবারও এই প্রতিষ্ঠানটি অসহায় দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্টপোষকের উদ্যোগে ও ব্যবস্থাপনায় বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়নের সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আজ বুধবার বিকেলে ৫টায় সীপকস প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ জন দরিদ্র শীতার্থ নারী পুরূষের হাতে কম্বল তোলে দেন সীপকস-এর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব রিজিয়নের পরিচালক প্রশাসন ও পরিচালক লজিষ্টিক-এর পত্নী। এছাড়াও সীপকস-এর অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতRead More



















