Main Menu

July, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান: ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রলার থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় ট্রলারটি জব্দ করা হয়।সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার তিতাস নদীর গোকর্ণঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন-বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের মনিপু্র গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আনিছ মিয়া (২২)। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, সকালে সহকারী উপ পরিদর্শক (এএসআই) ছায়েম সরকারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করে। পরে ট্রলারটি তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করাRead More


আজিজুল হক নিষ্ঠাবান ও দক্ষ ব্যবসায়ী নেতা হিসেবে ব্যবসায়ীদের নিকট ব্যাপক পরিচিত — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৭- ২০১৯ মেয়াদের জন্য পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হককে গতকাল সোমবার বিকাল ৪টায় শহরের জেল রোডস্থ সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক সংবর্ধনা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের ব্যবসায়ী সমাজ। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান,Read More


বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৭ আব্দুল্লাহ স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেজওয়ানুর রহমান বলেছেন আজকের চমৎকার ক্রিকেট খেলার খেলোয়াড়দের প্রতিভা শুধু ব্রাহ্মণবাড়িয়া নয় বিভাগীয়, জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে কাজে লাগাতে হবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনকে আরো বিকশিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন ক্রিকেট অনিশ্চিত খেলা। কারন কে কোন সময় জয় এবং পরাজয় আসতে পারে তা সু-নিশ্চিত বলা যায় না।  সোমবার ৩১ জুলাই ২০১৭ বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিঃ (বিজিএফসিএল) এর সহযোগিতায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ১ম বিভাগ ক্রিকেট লীগRead More


কসবায় এক ইভটিজারের ১৫ দিনের কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ-ভারত সীমান্ত হাটে ইভটিজিং করার দায়ে রিফাত আহমেদ সাচ্চু (৩০) নামক এক যুবককে কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন। জানা যায়,ওই যুবক সীমান্ত হাটে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সংগে ইভটিজিং করে। স্থানীয় জনগন তাকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করলে ওই ছাত্রীও বিচার প্রার্থী হয়। ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।


রিয়াদস্থ কসবা উপজেলা বিএনপির কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৌদি আরবের রাজধানী রিয়াদস্থ কসবা উপজেলা বিএনপির ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি রিয়াদের বাথা এলাকায় এই কমিটি গঠন করা হয়। কমিটিতে কসবা উপজেলার খেওড়া গ্রামের বাসিন্দা, মেহারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আল মামুনকে সভাপতি এবং সৈয়দাবাদ গ্রামের মো. খোকন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও বল্লভপুর গ্রামের মো. বাছিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি মো. আবুল হোসেন, মো. লোকমান, মো. ইকবাল, মো. মামুন সরকার, মো. নজরুল ইসলাম,Read More


মজিদ নাহার ফাউন্ডেশনের কর্মকান্ড দেখে সমাজের বিত্তবানরাও উৎসাহিত হবে —- জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, ‘প্রত্যেকেরই উচিত সাধারন মানুষের পাশে দাঁড়ানো। মজিদ নাহার ফাউন্ডেশন একের পর এক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষ তথা দুস্থদের সহযোগিতা করে উদাহরণ সৃষ্টি করেছেন। সরকারও দরিদ্রদের সাহাযার্থে বিভিন্ন উদ্যোগ নেয়। ফাউন্ডেশনের কর্মকান্ড দেখে সমাজের বিত্তবানরাও উৎসাহিত হবে।’ তিনি বলেন, ‘প্রবাসে থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন দেখিয়েছেন তা আমাদেরকেও অনুপ্রাণিত করে। আশা করি উনার এ উদ্যোগ অব্যাহত রেখে সমাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।’ মজিদ নাহার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথিরRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিক সভায় পৌর মেয়র নায়ার কবির

পৌরবাসীর সুবিধার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ অতিদ্রুত সময়ের মধ্যে শুরু হবে

রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে ও পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারীRead More


মসজিদুল আকসায় হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রসেনার মানববন্ধন

বিশ্বে মুসলিম মিল্লাতের অনৈক্য, একটি মুসলিম রাষ্ট্র আরেকটি মুসলিম রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকায় ইসলামের চিরশত্রু ইহুদিরা একে একে ধ্বংস করছে মুসলিম অধ্যুষিত সকল রাষ্ট্র গুলোকে। শত বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর নির্যাতনের দৃশ্যটি তার উজ্জল দৃষ্ঠান্ত। ইরাক, ইরান, আফগানিস্তান, লিবিয়া সহ অনেক ইসলামী রাষ্ট্রের মুসলমানের উরপ হামলা করে ইসলামকে পৃথিবীর বুক থেকে ধ্বংস করার প্রত্যয়ে কাজ হচ্ছে এই ইহুদি সম্প্রদায়। হামলা করতে করতে তাদের দিনদিন আরো সাহস বৃদ্ধি পেতে থাকে, যার ফলশ্রুতিতে তারা আজ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত অগনিত নবী-রাসুলের স্মৃতিবিজড়িত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আল-আলকসায় ৫০ বছরের কমRead More


নাসিরনগরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম.ডি.মুরাদ মৃধা: ব্রাহ্মণবাড়িয়া  জেলার নাসিরনগর উপজেলা ৪৬ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন প্রতিযোগীতা- ২০১৭ এর ফুটবল খেলায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ফান্দউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অথিতি উপজেলা নির্বাহী অফিসার মো: লিয়াকত আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অন্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিপ পান্না,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাকসুদুর রহমা,সমবায় অফিসার বেলাল মজুমদার,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকRead More


নাসিরনগরে ব্যাংক একাউন্ট খোলার নামে শিক্ষার্থীদের কাছে টাকা আদায়

নিজস্ব প্রতিনিধি:: নাসিরনগর ডিগ্রী মহা বিদ্যালয়ের এইচএসসি ও ডিগ্রী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য একাউন্ট খুলা বাবদ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি আদায় করা হয়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে ডাচ্-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ বলছে এসব একাউন্ট খুলতে কোন টাকা নেয়ার নিয়ম নেই। অথচ সংশ্লিষ্ট কলেজের প্রধান জানান, উপবৃত্তির অনলাইনের খরচ হিসেবে কিছু টাকা নিতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা এ প্রতিনিধিকে বলেন, উপবৃত্তির ব্যাংক একাউন্ট খোলার জন্য কলেজে যারা উপবৃত্তি পাবার জন্য মনোনিত হয়েছে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করেRead More


This site is protected by wp-copyrightpro.com