Main Menu

May, 2021

 

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২১ পালিত

৩১ মে ২০২১ ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস। সারা বিশ্বের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক স্বাস্থ্যবিধি অনুস্মরণ পূর্বক দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সকাল ১০টায় জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। সকাল সাড়ে ১০টায় শহীদ ডাঃ মিলন সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরামউল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাRead More


কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২১ উদ্বোধন

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাশেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২১ শুভ উদ্বোধন করা হয়। আজ সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন;কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সভাপতি আব্দুল হান্নান,কসবা পৌর কাউন্সিলর আবু জাহের,কসবা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনRead More


নবীনগরে জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের সামনে থেকে মরদেহ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দা থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।পুলিশ এখন পুর্যন্ত ওই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি। সরজমিনে গিয়ে জানা যায়, রোববার রাতে নবীনগর উপজেলা পরিষদের এলাকায় অবস্থীত জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পায় স্থানীয় পাহারাদা।এসময় ওই ব্যাক্তিকে ডাকতে গেলে কোনো প্রকার সাড়া শব্দ না পেলে, বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলমকে জানানো হয়। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তিনিও এসে তাকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে দেখা যায়, লোকটিRead More


বিজয়নগরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল এর উদ্বোধন

বিজয়নগর প্রতিনিধি ঃ বিজয়নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ বালক /বালিকা খেলার  উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে,এম,ইয়াসির আরাফাত। উক্ত খেলায় এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো,মাসুম, প্রানী সম্পদ অফিসার ডা,আমিনুল ইসলাম, স্কাউটস সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, ক্রিড়া সংস্থার সম্পাদক আব্দুল খালেক,প্রেসক্লাবের সাধারনRead More


নবীনগরে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবীনগর প্রতিনিধি- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে সোমবার দুপুরে নবীনগর প্রেসক্লাবে বিজয় টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির নবীনগর প্রতিনিধি জালালউদ্দিন মনিরের সভাপতিত্বে ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হাসান,নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, অধ্যাপক কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতিRead More


কসবায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া স্ত্রী ও ছেলেকে ফিরে পেল আমান উল্লাহ

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইকারীদের ফেলে দেওয়া স্ত্রী ও ছেলেকে ফিরে পেল আমান উল্লাহ। শনিবার দিবাগত রাত প্রায় ২টায় নোয়াখালী বেগমগঞ্জ থানার আমান উল্লাহ এক সাথে ময়মনসিংহ থেকে বিজয় ট্রেনযোগে নিজ বাড়িতে যাত্রা পথে স্ত্রী আয়েশা বেগম ও ছেলে আব্দুল কাদেরকে হারিয়ে ফেলে। শুধু তাই নয়, ছেলে আব্দুল কাদেরের হাত থেকে মোবাইল ছিনতাইকারী ছিনতাইকালে মা আয়েশা দেখে ঐ ছিনতাইকারীকে ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে মাটিতে লুঠে পড়ে। মাকে বাঁচাতে গিয়ে ছেলেও লুঠে পড়ে। পরিশেষে কসবা চড়নাল গ্রামের ৫যুবক মা ছেলেকে উদ্ধার করেন।আজ দুপুওে কসবা উপজেলা প্রেসক্লাবেরRead More


বেপরোয়া বাইকারদের কান্ড:: ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেন চালককে মারধর, ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনচালককে পিটিয়েছে বেপরোয়া বাইকাররা। শনিবার বিকেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং গেইট এলাকায় এ ঘটনাটি ঘটে। এতে ডাউন লাইনে ঢাকা-চট্রগ্রাম-সিলেট লাইনে ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আহত ট্রেন চালকরা হলেন- আনোয়ার হোসেন (৪৫) ও জসিম উদ্দিন (৪০)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্য¶দর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং অতিক্রম করার সময় ৫/৬ মোটর সাইকেল বেপরোয়াভাবে ক্রসিং পারপার করতে যায়। এ সময় পেছনে থাকা একটি মোটর সাইকেল ট্রেনটির সাথে ধাক্কা লাগে। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেললাইনেরRead More


নবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  ::ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রাম থেকে  থেকে বিপুল পরিমাণ গাঁজা ও দুই নারীসহ মোট চারজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।   স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তারা আহাম্মদপুর গ্রাম দিয়ে অন্যত্র গাঁজার চালান নিয়ে যাচ্ছিলো। যাবার পথে সন্দেহজনকভাবে তাদের আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গাঁজাসহ গ্রেফতার করে। আটককৃতরা হলেন, পাশ্ববর্তী কসবা উপজেলার ধজনগর গ্রামের ছানাউল মিয়া (২৬), চৌবেপুর গ্রামের সালমান মিয়া (১৯) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে শান্তা আক্তার (২৪) ও সাথী আক্তার (২০)। নবীনগর থানারRead More


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার বদলি

এবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নতুন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন নিজেই তার বদলির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের এক মাস পূর্ণ হওয়ার দিনে পুলিশ সদরRead More


নবীনগরে প্রকাশ্যে দুই সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

নবীনগর প্রতিনিধি ::গণমাধ্যম, ফেসবুক ও টকশোতে নবীনগরের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অব্যাহতভাবে লেখালেখি ও কথা বলার অপরাধে মাত্র একমাসের ব্যবধানে কালের কণ্ঠের নবীনগর প্রতিনিধি নির্ভীক সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর ওপর আবারও সশস্ত্র হামলা হয়ছে। এ সময় অপুকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা স্থানীয় সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের ওপরও হামলা চালায়। এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক অপু নবীনগর থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছে। এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতা সীতানাথ সূত্রধর, তার ভাই শ্রীনাথ মীত্রধর, ভাগ্নে প্রাণেশ সূত্রধর ও ছেলে সুভাষ সূত্রধর। পুলিশRead More


This site is protected by wp-copyrightpro.com