September, 2025
জাপার রাজনীতিতে কাজী মামুনের ‘নাটকীয়’ উত্থান!
জাতীয় পার্টির রাজনীতিতে হঠাৎ উত্থান এবং পরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা নেতা কাজী মামুনুর রশীদের যাত্রা যেন নাটকীয়তায় ভরপুর। ওষুধ কোম্পানির মাঠকর্মী থেকে নিকাহ রেজিস্ট্রার, সেখান থেকে দলের গুরুত্বপূর্ণ পদে আসেন রাতারাতি। শুধু তাই নয়, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা, রওশন ও জিএম কাদেরপন্থীদের সঙ্গে কখনো ঘনিষ্ঠতা এবং বারবার রাজনৈতিক অবস্থান পাল্টে দলের ভেতরে নানা আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি। সবশেষ, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ গ্রেফতার হয়ে আবারও আলোচনায় এসেছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন, ২০১৫ সালে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পর দ্রুতই উচ্চপর্যায়ে জায়গা করেRead More
বিজিএফসিএল এমডির গাড়ি বিলাস: স্ত্রী-সন্তানও ব্যবহার করছেন নামিদামি ব্র্যান্ড
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে (বিজিএফসিএল) যোগ দিয়েই গাড়ি বিলাসী হয়ে উঠেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ফারুক হোসেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী-সন্তানদের জন্য ব্যবহার করছেন বিজিএফসিএলের নামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। কোম্পানির চালক দিয়েই করাচ্ছেন স্ত্রী-সন্তানের ডিউটি। প্রতি মাসে এমডির স্ত্রী-সন্তানের ডিউটির জন্য গড়ে এক লাখ টাকা ব্যয় হচ্ছে বিজিএফসিএলের। এমডির এ নিয়ম বহির্ভূত সুবিধা গ্রহণের বিষয়টি নিয়ে কেউ মুখ না খুললেও অস্বস্তিতে ফেলেছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১৫ এপ্রিল বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন প্রকৌশলী মো. ফারুক হোসেন। এর আগেRead More
নবীনগরেপুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
নবীনগরে পুলিশ হেফাজতে যুবক আব্দুল্লাহর (২৮) মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান ও জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। জেলার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে সাময়িক বহিষ্কার ও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটির সুষ্ঠু তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইলRead More
নবীনগরে পুলিশ হেফাজতে চার দিন আটকে রাখা যুবকের মৃত্যুর ঘটনায় এসআই সাসপেন্ড ও গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মো. আবদুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই মহিম উদ্দিনকে সোমবার (২৯ সেপ্টেম্বর) সাসপেন্ড ও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মৃত ওই যুবকের লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত ওই যুবক পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর (বাড়াইলচর) গ্রামের আবুল হোসেনের ছেলে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হেফাজতে এ আলোচিত মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় এখন আলোচনার ঝড় বইছে। জানা যায়,Read More
আখাউড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, মহসীন মন্টু একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। পতিত সরকার আমলে এই মহসীনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল-গোধূলি ট্রেনে একসাথে পাথর নিক্ষেপ, যাত্রী রক্তাক্ত
পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মাসুদ রানা (২৫) নামে এক যাত্রী আহত হয়েছেন। এ সময় পাথরের আঘাতে তার ডান হাত রক্তাক্ত জখম হয়। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস চলন্ত ট্রেনেও পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের জানালার গ্লাস ভেঙে যাত্রীদের শরীরে ছিটকে পড়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ রানা উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ভান্ডসার গ্রামের মিলন মিয়ার ছেলে। জানাRead More
তিতাসে অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত
আখাউড়ায় তিতাস নদী ও আশপাশের জলাশয় থেকে মাছ ধরার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। তিতাস নদী, আড়িয়াজলা বিল ও কুড়িবিদ্ধ বিলে চালানো অভিযানে ৫০টি দুয়ারি জাল (রিং জাল) ও পাঁচটি খড়া জাল (ভর জাল) জব্দ করা হয়। এ সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।Read More
সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ১
সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।
নবীনগর উপজেলার রাজনীতির দুই মেরুর দুই নেতা ডিবির জালে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিবেদক :: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক দুইবারের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ডিবি। রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক এমপি বাদলকেও গ্রেপ্তার করা হয়েছে। যদিও তাঁকে রাজধানীর কোন স্থান থেকে আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি ডিবি। ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদRead More
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, ক্যাম্প ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটুনি দেওয়ার পর তাঁকে পুলিশ হেফাজতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। এরপর চার দিন পার হলেও তাঁকে আদালতে তোলা হয়নি। পুলিশের হেফাজতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় অস্থায়ী এক পুলিশ ক্যাম্পের ইনচার্জকে আজ সোমবার সকালে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম মো. আব্দুল্লাহ (২৭)। তিনি জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ নবীনগর উপজেলার ছলিমগঞ্জ অস্থায়ী পুলিশRead More



















