Main Menu

নবীনগরেপুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

[Web-Dorado_Zoom]

নবীনগরে পুলিশ হেফাজতে যুবক আব্দুল্লাহর (২৮) মৃত্যুর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমানকে প্রধান ও জেলা পুলিশের (ডিএসবি) পরিদর্শক মাহিদুল ইসলামকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআই মহিমউদ্দিনকে সাময়িক বহিষ্কার ও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটির সুষ্ঠু তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের একটি বাড়িতে ৫ লাখ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্দেহভাজন হিসেবে সলিমগঞ্জ বাজার থেকে পার্শ্ববর্তী বাঞ্ছারাপুরের যুবক আব্দুল্লাহকে আটক করে মারধর করে নবীনগরের বাড়াইলের লোকজন। মারধরের পর গুরুতর আহত অবস্থায় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আবদুল্লাকে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে সোপর্দ করার পর পুলিশ তাকে অজ্ঞাত কারণে চারদিন আটকে রেখে তার ওপর নির্যাতন চালায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares