July, 2024
জামায়াতে ভূমিকা দেশদ্রোহীতামূলক, নিষিদ্ধ করার প্রচেষ্টা যথার্থ- গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতেই পারে। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় তারা করতে পারে। কিন্তু যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে সেগুলোকে বন্ধ করার কথা উঠেছে। তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা ছিলো দেশদ্রোহীতামূলক এবং তারা এই ভূমিকা থেকে কখনো সরে আসেনি এখনো তাদের ভূমিকা দেশদ্রোহীতামূলক। তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একমাত্র দল যেদল থেকে সবচেয়ে বেশী যুদ্ধাপরাধীদের সাজা হয়েছে। তাই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধRead More
ঢাকা -সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া’র ঢাকা -সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় বাদশা মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মৃত জোর আলী ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে কুট্টাপাড়া মোড়ে বৃদ্ধ লোকটি দিগন্ত পরিবহন থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেRead More
নবীনগরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বিজয় পাড়ায়একই পরিবারের ৪ সদস্যকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় থাকতে দেখা যায়। খবর পেয়ে আজ রবিবার (২৮/০৭) সকালে লাশ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা প্রেরণ করে নবীনগর থানা পুলিশ। নিহতারা হলেন পরিবারের কর্তা সোহাগ (৩৩) তার স্ত্রী জান্নাতুল (২২), বড় মেয়ে ফারিয়া (৪), ছোট মেয়ে ফাহিমা (২)। ঘটনা সূত্রে জানা যায়, সোহাগ মিয়া নবীনগর বাজারের একজন ব্যবসায়ী, ঘটনার বিবরণে জানা যায় আজ রবিবার পার্শ্ববর্তী বাড়িতে বসবাসকারী সোহাগ মিয়ার শাশুড়ি সকাল ৯ টার দিকে সোহাগ মিয়ারRead More
কসবায় ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টর চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর শহরের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইমরুল পৌর শহরের আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ইমতিয়াজ হোসেনের একমাত্র ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ট্রাক্টরটিকেও জব্দ করেছে। শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে সাইকেল চালিয়ে এসে পৌর শহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলো। এসময় সৈয়দাবাদের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী একটি ট্রাক্টর শিশু ইমরুলকে চাপা দেয়। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্টRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার ফাঁসির আদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভগ্নিপতির সঙ্গে টাকা লেনদেনের ক্ষোভে ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার ঘটনায় মামা বাদল মিয়াকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বাদল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার খুদাদাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। খুনের শিকার শিফা আক্তার (১৪) ও তার ছোট ভাই মেহেদি হাসান কামরুল (১০) বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের কামাল হোসেনের সন্তান। মামলার বিবরণেRead More
ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার তানভীর নিহত
কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলা ‘শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর উত্তরায় সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাহিদুজ্জামান তানভীর নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে তার মৃত্যু হয়। তানভীর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্র ছিলেন। সে উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটি-বিশাড়া গ্রামের ইঞ্জিনিয়ার শামসুজ্জামানের ছেলে। রতনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির মিয়া জানান, তানভীরের পরিবার ঢাকাতেই থাকে। পরিবারে তার একটি ছোট বোন রয়েছে। তার বাবা একজন প্রকৌশলী। রাত ৯টায় ভিটি-বিশাড়া গ্রামের জানাযা শেষে তাকে দাফন করা হবে।
সরাইলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের তিনঘন্টাব্যাপী সংঘর্ষ, বিজিবি মোতায়েন
সরাইলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে সরাইলের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। তখন থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে থেমে থেমে চলে সংঘর্ষ। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফ উদ্দিনসহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে সাত জনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ, আন্দোলনকারী শিক্ষার্থী, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেRead More
প্রাণহানির প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারা দেশে যেসব প্রাণহানি ঘটেছে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি আরও বলেন, একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সমাবেশে ছাত্রলীগের বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিবাদ সভায় বাধা দিয়েছে ছাত্রলীগ। এতে আন্দোলনকারীরা সংক্ষিপ্তভাবে তাদের কর্মসূচী পালন করে। মঙ্গলবার বিকেল ৩টায় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা জানান, বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচীর শুরুতেই জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনসহ ছাত্রলীগের কর্মীরা সমাবেশস্থলে অবস্থান নেয়। এ সময় তারা আন্দোলনে জামাত-বিএনপির সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে কোনো বিশৃঙ্খলা হলে দায় দায়িত্ব আন্দোলনকারীদের নেয়ার কথা জানায়। এতে সমাবেশটি সংক্ষিপ্ত করা হয়। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যRead More
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা- ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ( ১৫ জুলাই) সন্ধ্যার দিকে পৌর শহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন খারপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪১),তার ছেলে আরিফ মিয়া (২০)। আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার (১৫)। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে বাড়িতে শতশত লোকজন ভীড় করছেন। স্থানীয়রা জানায়, বাড়িতে রঙিন টিন দিয়ে নতুন ঘর বানিয়েছেন সুমন মিয়া। নতুন ঘরে বিদ্যুতের লাইন টেনেছেন। ছেলে আরিফ বিদ্যুতের কাজ জানতেন। আরিফ নিজেই ঘরে বিদ্যুতের লাইনে কাজRead More



















