Main Menu

September, 2022

 

শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ৪৯টি পূজামন্ডপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আর্থিক অনুদান বিতরণ

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম শাহানা বেগম, কাউন্সিলর মিজানুর রহমান, শেখ মোঃ মাহফুজ মিয়া, এম এ মালেক চৌধুরী, মোঃ কাওছার মিয়া, সাকিল প্রমুখ। পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুদ্দিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলীRead More


হার্ট ভালো রাখতে একজন ব্যক্তির কতটা পরিশ্রম বা ব্যায়াম দরকার

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে বাংলাদেশে প্রবীণ মানুষেরা যেসব রোগে মারা যান তার শীর্ষেই আছে হৃদরোগ বা এ সম্পর্কিত রোগ। আবার গবেষক ও চিকিৎসক সংগঠনগুলোর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অসংক্রামক রোগে যত মানুষ মারা যায় তার অর্ধেকই মারা যায় এই হৃদরোগে, যার সংখ্যা প্রায় তিন লাখ। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে অল্প বয়সেও হৃদরোগে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বে ১৯ লক্ষ মানুষ তামাক ব্যবহারজনিত হৃদরোগে মৃত্যুবরণ করে। আর বাংলাদেশে প্রতিবছর ২ লক্ষ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যায়Read More


বিজয়নগরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আলোচনা সভা ও কমিটি গঠন

বিজয়নগর প্রতিনিধি ::সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধের অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের শিক্ষক মাওলানা আরিফুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা সারোয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মউশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মউশিক কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান মাসুদ। বিশেষ অতিথিRead More


নবীনগরের ঝরাজীর্ণ পাবলিক লাইব্রেরীটি আলোর মুখ দেখলো    

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি পাবলিক লাইব্রেরীটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় থেকে অবশেষে আলোর মুখ দেখলো । গতকাল সোমবার (২৬/০৯) সংস্কারকৃত পাবলিক লাইব্রেরি পুনঃচালু কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রিন্ট প্রত্রিকায় এই লাইব্রেরি নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এরপর উপজেলা প্রশাসন এটি সংস্কারের উদ্যোগ নেয়। জনপ্রিয় এই লাইব্রেরিটি প্রশাসনের অবহেলা ও লাইব্রেরীয়ানের বেতন না পাওয়াসহ নানাহ জটিলতায় কালক্রমে লাইব্রেরীটি বন্ধ হয়ে গিয়েছিল। সাংবাদিক ও সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের দাবী ছিল একজন লাইব্রেরিয়ান নিয়োগের মধ্য দিয়ে লাইব্রেরি চালু করার। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকRead More


সরাইলে পদক্ষেপ’র ব্রাঞ্চ উদ্বোধন

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পদক্ষেপ’র ৩৫২ তম ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। রোববার(২৫ সেপ্টেম্বর) সকালে ১১টায় সরাইল উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত হাজী মোস্তফা আলী টাওয়ারের দ্বিতীয় তলায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শাখা উদ্বোধন করা হয়। এসময় পদক্ষেপ সরাইল উপজেলার শাখা ব্যবস্থাপক রতন কুমার মন্ডল’র সঞ্চালনায় ও শাখা ব্যবস্থাপক জাকির হোসেন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পদক্ষেপ ডেপুটি ডাইরেক্টর এইচ আর এডমিন সায়েদুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক ও রিজিওন প্রধান রফিকুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম, পদক্ষেপ সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার ব্রাহ্মণবাড়িয়া মোর্শেদুজ্জামান, সোনালী ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক আলী মাহমুদ,Read More


সেই মেডিকেল শিক্ষার্থী সামিয়ার পাশে দাঁড়ালেন কাতার প্রবাসী শাহ আলম

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেল এক খেলনা বিক্রেতা হকারের মেয়ে। বাক প্রতিবন্ধী দরিদ্র হকারের মেয়ে সামিয়া আক্তার শত প্রতিকূলতা পেরিয়েও স্কুল ও কলেজ শিক্ষকদের সহযোগিতায় এ পর্যন্ত পড়াশোনা করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে অভাব ও দরিদ্রতা। সামিয়ার সফলতা নিয়ে জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে “মেডিকেলে চান্স পাওয়া মেয়ের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় ফুটপাতে খেলনা বিক্রেতা বাবার” শিরোনামে গত ২০ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর পরই মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিয়ার সংবাদটি ভাইরাল হয়। আরটিভিতে সামিয়ার সংবাদটি দেখেনRead More


সরাইল থানায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরাইল থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (২৪ সেপ্টেম্বর) ১২টায় সরাইল থানা মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল আনন্দময়ী কালীবাড়ির সভাপতি দিলিপ বণিক, পরিমল দেব, ইন্দ্র মোহন দাস, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ মল্লিক, সরাইল প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব খান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহিলাRead More


আমরা অবৈধ ব্যক্তিত্বের পরিবর্তন চাই:: সাবেক সাংসদ এড. জিয়াউল হক মৃধা

মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি॥ পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতি করেছি, উনার পরিবারের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আমি চাইনা জাতীয় পার্টি ভেঙে যাক, রওশন এরশাদ চায়না জাতীয় পার্টি ভেঙে যাক। আমরা চাই জাতীয় পার্টি তে অবৈধ ব্যক্তিত্বের পরিবর্তন। আপনারা কি দেখেছেন কোন একটা দলে ৭ জন কো চেয়ারম্যান, আপনারা কি দেখেছেন প্রায় ৬০ টি প্রেসিডিয়াম সদস্য পদ। অতিরিক্ত মহাসচিব ১৭-১৮ টি পদ। এর মানে কি এই দলে কোন শৃংখলা নাই, নেতারে কেউ মানে না। যাদের পদ দিয়ে রাখছে তারা পদের ওজনে রাস্তা দিয়ে হাটতে পারে না। রাতের অন্ধকারে একদল লোকRead More


বোর্ডিং মাঠের পুকুরে স্কুলছাত্রীর মৃতদেহ : সেই টিউশন শিক্ষকই খুন করেছিলেন প্রেমিকা ছাত্রীকে

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী আশিকা জাহান সিপা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রেমিক গৃহশিক্ষক বাইজিদ সরকার। রবিবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। জবানবন্দির বরাতে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, সিপা জেলা শহরের গভ. মডেল গার্লস হাইস্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর গ্রামের শাহিন মিয়ার মেয়ে। তারা পরিবারসহ জেলা শহরের মুন্সেফপাড়ায় বাসা ভাড়া করে বসবাস করত। গত তিন বছর ধরে তাকে টিউশন শিক্ষক ও প্রেমিক বাইজিদ সরকার বাসায় গিয়ে পড়াতো। এর মধ্যে তাদের মাঝে প্রেমেরRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে মুখোমুখি ২ আ.লীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। তাদের দুজন আওয়ামী লীগ নেতা। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার নির্বাচন করছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক শফিকুল আলম এমএসসি এবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাদের সঙ্গে তৃতীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবু কালাম আজাদ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন পর্যন্ত চেয়ারম্যানRead More


This site is protected by wp-copyrightpro.com