Main Menu

January, 2020

 

মুঘল সম্রাট আকবরের আমলের সোনার কুরআন উদ্ধার ভারতে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে উদ্ধার করা হয়েছে মুঘল সম্রাট আকবরের আমলের একটি কুরআন, যেটি সোনায় লেখা বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আনুমানিক ১৬ কোটি রুপির দামের এই কুরআনটি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে রাজস্থান পুলিশ।তবে সেটি বাংলাদেশে কার কাছে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, তা জানতে গ্রেফতারকৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে। সব মিলিয়ে ১,০১৪ পাতার ওই কুরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। আর বৃহস্পতিবার কুরআনসহ গ্রেফতার করা হয় তৃতীয় ব্যক্তিকে। জয়পুরRead More


সভাপতি লিটন, সেক্রেটারি মামুন

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম লিটন সভাপতি ও বিএনপি সমর্থিত এ. কে. এম কামরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত দুইটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহণ করেন। তিনটি পদেRead More


নাসিরনগরে সরস্বতী প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেবী সরস্বতীর প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। ২৯ জানুয়ারি ভোররাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রি কলেজে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে। বুধবার রাতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি। উপজেলার হাওরবেষ্টিত ইউনিয়ন চাতলপাড়। ১৯৯১ সালে এক একর জায়গার উপর প্রতিষ্ঠিত চাতলপাড় ডিগ্রি কলেজ। এ কলেজে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে। প্রতিবছরই কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরোধনাকে কেন্দ্র করে পূজার আয়োজন করে থাকে। এবারো এর ব্যতিক্রম হয়নি। শিক্ষার্থীরা রাত ১১টা পর্যন্ত প্রতিমা সাজিয়ে নিজ নিজ বাসায় চলে যায়। সকালবেলাRead More


নতুন চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বে শ্রিংলা

বাবা হিন্দু, মা বৌদ্ধ। দার্জিলিং নিবাসী এই সিকিমি সন্তানের নাম রাখা হয়েছিল হর্ষবর্ধন শেরিং লা। খটোমটো ঠেকায় মুম্বইয়ের স্কুল সেই পদবি পাল্টে করে দেয় শ্রিংলা! সেই থেকে এই পদবিতেই পরিচিত হর্ষবর্ধন শ্রিংলা আজ নতুন বিদেশসচিব হিসাবে কাজ শুরু করলেন। দায়িত্ব নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, আপাতত সামনে একাধিক গুরুদায়িত্ব। তাঁর কথায়, ‘‘প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, আন্তর্জাতিক ব্যবস্থায় অংশীদার দেশগুলির সঙ্গে উন্নয়ন এবং অর্থনৈতিক সংযোগ বাড়ানো, সন্ত্রাসবাদ প্রতিরোধে দ্ব্যর্থহীন, সম্মিলিত পদক্ষেপ করা— বিদেশসচিব হিসাবে আমার আশু কাজের মধ্যে পড়ছে।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘বিদেশ মন্ত্রকে যখন যোগ দিই, তখন ঠান্ডা যুদ্ধ চলছে। আজ যখনRead More


শ্রমিককে মারধরের ঘটনায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে এক পরিবহন শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। অবরোধ চলকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত পরিবহন শ্রমিক হেলাল মিয়া জানান, মহাসড়কে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্টরা প্রায়ই চাঁদার দাবিতে পরিবহন শ্রমিকদের হামলা ও নির্যাতন করে। আজ দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরবাই পাস পৈরতলা এলাকায় দিগন্ত লোকাল বাসের চালক মো. সাদেক মিয়াকে চাঁদার দাবিতে মারধর করেন ব্রাহ্মণবাড়িয়াRead More


আশুগঞ্জে শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শ শুনতে স্কুলে স্কুলে “UNO BOX”

শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা জানতে ও সমাধান করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার উপজেলার স্কুলে স্কুলে“UNO BOX” বসানো শুরু করেছে। এই বক্সে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ দিতে পারবেন। আর এটি খুলে সকল অভিযোগ কিংবা পরামর্শ সরাসরি দেখবেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিজেই। উপজেলার দুটি স্কুলে এটি পরিক্ষা মূলকভাবে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা মনে করেন এই বক্সে অভিযোগ দিলে দ্রুত কাজ হবে। পরিবার ও শিক্ষকদের বলতে না পারা বিভিন্ন সমস্যা গুলো তারা অনায়াসে এই বক্সে লিখে দিতে পারবে। পাশাপাশি অভিভাবক ও শুভাকাঙ্খিদের বিভিন্ন পরামর্শও এখানে দেয়া যাবে। এইRead More


কাস্টমস: বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় শুল্ক দিয়ে এবং বিনা শুল্কে আনতে পারবেন যেসব জিনিস

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো আইনানুগভাবে কী কী জিনিসপত্র তারা আনতে পারবেন। অনেকসময়ই দেখা যায় পরিবার বা বন্ধুদের জন্য শখ করে কিনে আনা বা নিজের প্রয়োজনীয় কোনো একটি পণ্য আইনি অনুমোদন না থাকায় আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আবার যথাযথ নিয়ম মেনে শুল্ক দিয়ে পণ্যটি ছাড়ানোর উদ্দেশ্য থাকলেও পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকসময় তাও সম্ভব হয় না। বিদেশ থেকে দেশে ফেরার সময় বাংলাদেশের আইন অনুযায়ী শুল্ক না দিয়ে কোন ধরণের জিনিস কী পরিমাণ আনা যায় এবং শুল্ক প্রদান করে কোন ধরণের জিনিসপত্র আনা যায়Read More


‘ আমি দিতে এসেছিলাম, নিতে নয় ’

সরাইলে শিক্ষক-শিক্ষার্থীর বিদায়

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে: সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বসেছিল আবেগ উচ্ছাসের এক মিলন মেলা। উদ্যেশ্য সাবেক প্রধান শিক্ষক মোহিত কুমার দেব ও ১১১ জন মাধ্যমিক পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা। সেই সাথে মিলাদ ও দোয়ার মাহফিল। প্রিয় শিক্ষকের প্রতি ভালবাসার টানে কানায় কানায় পূর্ণ ছিল শিক্ষক শিক্ষার্থী। গত সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে ছিল সাজসাজ রব। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। আজ (সোমবার) মোহিত স্যারের বিদায় সংবর্ধনা! কিন্তু তিন বছর পরে কেন? এটা তো আগেও হতে পারত। এমন সব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে শিক্ষার্থীদের মুখে। উত্তর এক সময় বেরিয়েRead More


আসামীরা ঘুরছে প্রকাশ্যে, ধরছে না পুলিশ,অভিযোগ স্বজনদের

রিমন হত্যাকান্ড : প্রধানমন্ত্রীর কাছে সন্তানহারা মা বাছিয়া পারভীনের আকুতি

বাছিয়া পারভীন, আপাত দৃষ্টিতে একজন বৃদ্ধা। তার আরও একটি পরিচয় আছে । তিনি একজন সন্তানহারা মা। যার সন্তানকে চাঁদার দাবিতে চোখের সামনেই কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সন্তান হত্যার বিচার চেয়েও না পেয়ে আজ তিনি রাজপথে দাঁড়িয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সরকারপাড়ার বাছিয়া পারভীনের স্বামী মারা গেছে বছর তিনেক আগে। তারপর কিশোর বয়সেই সংসারের হাল ধরেন ছেলে রিমন। নির্মাণ শ্রমিকের কাজ করে পুরো পরিবারের ভরণ পোষণ করতেন তিনি। সবকিছু চলছিল ভালই বাছিয়া পারভীনের জীবনে। স্বামী হারানোর শোকও কাটিয়ে উঠেছিলেন তিনি। দুই মেয়েকে বিয়েও দিয়েছেন। কিন্তু সুখের সংসারে ভাটা পড়ে গত ২জানুয়ারী।Read More


এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পৌর মেয়র নায়ার কবির

নিজের জীবনকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে পরীক্ষায় সফলতার বিকল্প নেই

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেন, পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ্ন পূরণ করতে হলে, প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান অক্ষুন্ন রাখতে হলে, এমনকি, নিজের জীবনকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হলে বোর্ড পরীক্ষায় সফলতার বিকল্প নেই। তোমরা যারা উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে আজ এ প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের নিকট আমাদের ও আগামী প্রজন্মের অনেক আশা। তোমরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের সু নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। মা বাবা ও শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে বলে আশা রাখি। আমরা সকলেRead More


This site is protected by wp-copyrightpro.com