October, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার দাওয়াহ ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। জেলা দা’ওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রায়হান উদ্দীন রব্বানীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাও. এম আবু হানিফ নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএবি’র জেলা সাংগঠনিক সম্পাদক ও আইজেএবি’র সাবেক জেলা সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল। বিশেষ অতিথি ছিলেন আইজেএবি’র জেলা সভাপতি হা. মাও. শাহ্ মোহাম্মদুল্লাহ, সহ-সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক মাও. আল আমিন হোসাইনী। ১-৩১ অক্টোবর জেলাব্যাপী দাওয়াতি মাসের কার্যক্রম পরিচালিত হয়। এতে যুবকদেরRead More
তিতাস কমিউটার ট্রেনের টিকেট যেন সোনার হরিণ, যাত্রীদের বিড়ম্বনা
তিতাস কমিউটার ট্রেন প্রতিদিন ঢাকা-আখাউড়া, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া পথে চলাচল করে। ট্রেনটি পরিচালনায় আছে টি এম ট্রেডিং নামের বেসরকারি প্রতিষ্ঠান। চারবার আসা-যাওয়ায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে গড়ে চার হাজার যাত্রী পরিবহন করছে। সকালের ট্রেনে করে অনেকে ঢাকায় গিয়ে অফিস করে একইভাবে বিকেলে ফিরে আসেন। চাকরিজীবী ছাড়াও অন্যান্য যাত্রীর কাছে ট্রেনটি বেশ জনপ্রিয়। ফলে এই ট্রেনের চাহিদা বেশি। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন অংশ অতিক্রম করে দুই থেকে আড়াই ঘণ্টায়। কিন্তু টিকিট নামের সোনার হরিণ পেতে যাত্রীদের অতিরিক্ত আরো তিন-চার ঘণ্টা ব্যয় করতে হয় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে। অনেকে অপেক্ষা করেও টিকিট না পেয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়ান ও ৬০ ব্যাটালিয়ানের পৃথক অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ২হাজার ১৩৭টি ভারতীয় চকলেট,-৪শ ১৩টি কসমেটিকস সামগ্রী, সিল্ক শাড়ি ২০টি, পাঞ্জাবি ৩শ ৪৫টি, জর্জেট থ্রি পিস ৯৯টি এবং ৬ হাজার জিলেট ব্লেড জব্দ করা হয়। জব্দRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌর শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত মাহবুবুর রহমান খাঁন টিটু (৫৫) জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মহিউদ্দিন খাঁনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, টিটু পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। সোমবার (২৭ অক্টোবর) তার এক বোনের সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে আর কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে বৃহস্পতিবার সকালে তার বোন খবর নিতে বাড়িতে এলে স্থানীয়রা জানান যে বাড়ি থেকে পচা দুর্গন্ধRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেনের কাজের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে গ্যাস সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন মহাসড়ক প্রকল্পের কাজ করার সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এতে করে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার গ্রাহক। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, বিকেল ৪টার দিকে চার লেন প্রকল্পের কাজ করার সময় সদর উপজেলার উলচাপাড়া এলাকায় সড়কের নিচে থাকা গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে করে গ্যাস লিকেজ হতে থাকে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্যRead More
ব্রাহ্মণবাড়িয়া শহরে বিদ্যুৎস্পর্শে আয়াসহ মহিলা মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী ও একজন আয়া অসুস্থ হয়েছেন। অসুস্থ আটজনের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৫টায় পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন, নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবাRead More
বিজেশ্বরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হাজার ২ শত ফুট অবৈধ গ্যাস সংযোগ পাইপ বিচ্ছিন্ন এবং ৩ হাজার ফুট পাইপ লাইন অকার্যকর করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। বুধবার (২৯ শে অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলার বিজেশ্বর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক, কুমিল্লা প্রধান কার্যালয়ের ভিজিলান্স টিমের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহাঙ্গীর বাদশা। অভিযানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট নন-গেজেট কর্মকর্তা-কর্মচারী পরিবারের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালেক্টরেট নন-গেজেট সরকারি কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম.এম. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাদা খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করা আমাদের কাজ। এরই প্রেক্ষিতে আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ গত ২২ অক্টোবর শহরের আনন্দবাজারের বাঁশপট্টিতে লিজ বরাদ্দকৃত জায়গা রক্ষণাবেক্ষণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের উপরRead More
কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ সমাবেশ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা প্রশাসন, সদর এসল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিসের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ ও সরকারি কাজে বাধা প্রদানকারী অভিযুক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সকালে নবীনগর উপজেলার পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও নবীনগর উপজেলা ভূমি অফিস নাজির কাম- ক্যাশিয়ার মোঃ সৈয়দ মিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিস এর সি ও লুতফুর রহমান, মোঃ দেলোয়ারRead More
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় আশুগঞ্জ সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন অন্তত সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে; যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানান আন্দোলনকারীরা। সমাবেশে বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলে সরকারের লাভ। একটিRead More



















