Main Menu

August, 2018

 

বঙ্গবন্ধু বিশ্বের ইতিহাসে অবিসংবাদিত একটি নাম- মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের ইতিহাসে অবিসংবাদিত একটি নাম।১৯৭১ সালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ অনেক আগেই সোনার বাংলা হতো। যিনি বাঙালির অধিকার আদায় এবং শোষণ-নিপীড়ন থেকে মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের হাতে বন্দি অবস্থায়ও তিনি নতি স্বীকার করেননি। হাজার বছরের শ্রেষ্ঠ এই নেতাকে ঘাতকরা স্বপরিবারে হত্যা করে একটি কলঙ্কজনক অধ্যায়Read More


আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল, ভোটিং মেশিনের ওপর বিশ্বাসী নয়: আইনমন্ত্রী

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লাগবে কি লাগবে না, সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল, ভোটিং মেশিনের (ইভিএম) ওপর বিশ্বাসী নয়। ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনমতকে উপেক্ষা করে অপকৌশলে সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশ আমলেই হোক, আওয়ামী লীগ সরাসরি জনগণের ভোটেRead More


আইনমন্ত্রীকে কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পিতলের নৌকা প্রদান

কসবা প্রতিনিধি: আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপিকে শুক্রবার বিকালে সুপার মাকের্ট চত্বরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কসবা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পিতলের নৌকা উপহার দিয়েছেন। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী (মোহনা টিভি) পিতলের নৌকাটি আইনমন্ত্রীর হাতে তুলে দেন। এই সময় কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী (কলকাতা টিভি), উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এস এম নাছির উদ্দিন খান (আনন্দ টিভি), উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক গিয়াস উদ্দিন (স্টাফ রিপোর্টার অপরাধ পত্র), উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজল আহাম্মেদ খান (সাপ্তাহিক নতুন মাত্রা), উপজেলা প্রেসক্লাবের সহ সাংগঠনিসম্পাদক জহিরুলRead More


সুর্বণা নদী হত্যার বিচারের দাবিতে বিজয়নগরে প্রতিবাদ সভা ও মানববন্ধন

সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, অত্যাচার ও নির্যাতন এবং পাবনায় আনন্দ টিভির সাংবাদিক সুর্বণা নদী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে বিজয়নগর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন এর সভাপতিত্বে এবং দৈনিক বাংলাদেশের খবর এর প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জিয়াদুল হক বাবু, বাংলা টিভির প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, রাইট টাইমস টোয়ান্টিরফোর ডটকমের সম্পাদক সারুয়ার হাজারী পলাশ, দৈনিক নবচেতনার প্রতিনিধিRead More


কসবায় মাদক-জঙ্গি-বাল্য বিবাহকে না বলুন’ শীর্ষক মত বিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মাদক.জঙ্গি ও বাল্য বাল্য বিবাহকে না বলুন; এই স্লোগান সামনে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। বৃহম্পতিার দুপুরে আর্দশ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু জাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেক। বক্তব্য রাখেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, উপ পুলিশ পরিদর্শক মো: জসীম উদ্দিন,উপ পুলিশ পরিদর্শক আব্দুল আলীম,সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান খাদেম,সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহুলRead More


বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী : আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত সভাকে সফল ও স্বার্থক করার জন্য দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানানোর পাশাপাশি প্রতিটি থানা, পৌর ও ইউনিট কমিটিকে যথাযথ মর্যাদায় দায়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আহবান জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং সাধারণ সম্পাদকRead More


নবীনগরে চুরি হওয়া স্বর্ণ উদ্ধারের দাবি জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বুধবার দিনে দুপুরে উপজেলা সদরের সালাম রোডের লক্ষী ভান্ডার শিল্পালয় থেকে অভিনব কায়দায় ফিল্মী স্টাইলে চুরি হয়ে যাওয়া প্রায় ৩০ ভরি স্বর্ণ উদ্বারের জন্য অবশেষে পুলিশকে সাতদিন সময় বেঁধে দিয়েছেন নবীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। গতকাল সদরের বাজারের বসুন্ধরা সুপার মার্কেটের স্বর্ণ পট্টিতে বাজারের শতাধিক বিক্ষুব্ধ স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে নবীনগর থানার ওসি’র এক মতবিনিময় সভা চলাকালে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি পুলিশকে এ আল্টিমেটাম দেয়। জবাবে ওসি আসলাম সিকদার তাঁর বক্তব্যে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা পেলে সময় বেঁধে দেয়ার আগেই চুরি হওয়া মালামাল উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তারেরRead More


নবীনগরে ভূমিহীন ১৬ পরিবার পেল সরকারি জমি

মিঠু সূত্রধর পলাশ :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার নবীনগর ভূমি অফিসের নতুন অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে সুবিধাভোগী ১৬টি পরিবারের হতে দলিল তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ মাঈনুদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) জে,পি দেওয়ান, অফিসার ইনর্চাজ আসলাম সিকদার,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি স্থানীয় মনু বাবুর ঘাটলায় ব্র্যাকের সুবিধাবঞ্চিত শিশুদের ভাসমান স্কুল পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয়Read More


নাসিরনগরে ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতেঃ  নাসিরনগরে নব গঠিত ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করেছে পদবঞ্চিতরা। এ সময় তারা কমিটি বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। এমন কি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের বিরুদ্ধে। তৃনমূল নেতৃবৃন্দের অভিযোগ, উপজেলা যুবদল নেতাদের হাতে টাকা পৌছলেই অনুমোদন মিলে ইউনিয়ন যুবদল কমিটির। বুধবার ২৯ আগষ্ট বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩ নং ধরমন্ডল ইউনিয়নে নব গঠিত ইউনিয়ন যুবদল কমিটিকে কেন্দ্র করে ধরমন্ডল বাজার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। ধরমন্ডল ইউনিয়ন যুবদল কমিটির আহবায়ক আবদুল হান্নানের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক ও ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মো:Read More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত

২৯ আগস্ট ২০১৮ তারিখ বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ০২ নং বুধল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণের জবাবদিহিতা সৃষ্ঠির লক্ষ্যে বুধল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ জনসাধারণের মুখোমুখি হয়ে প্রতিশ্রুত উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক এবং ইউনিয়ন পরিষদের বিগত বছরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃRead More


This site is protected by wp-copyrightpro.com