Main Menu

May, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিক ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, আনিসুর রহমান মঞ্জু, এডভোকেট মো. শফিকুল ইসলাম, আলহাজ্ব এবিএম মুমিনুল হক, এডভোকেট মো. তরিকুলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনাতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শিরোনামে এ কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত সাদ মিয়া পৌর শহরের ভাদুঘর খাদেমপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় নগরপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর (খাদেমপাড়া) এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যা থেকে সাদ মিয়া নিখোঁজ ছিল। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এমনকি এলাকায় তার খোঁজে মাইকিং করা হয়। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসতে দেখেRead More


প্রাইভেটকারে ফেনসিডিল চোরাচালান,মজিদ ও রহমান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার থেকে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (২৮ মে) আনুমানিক ৪টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া বাসষ্ট্যান্ডে গাড়ির চেকপোষ্ট চলাকালে একটি সিলভার রঙয়ের প্রাইভেটকার থেকে ১শ’ ৫১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার জৈনপুর (বড়বাড়ি) এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মজিদ (৪৫) ও একই জেলার মোগলাবাজার থানার পাটান পাড়া, শিববাড়ি এলাকার অনিল মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (২৫)। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৮ মে) আনুমানিকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ চিহ্নিত কালোবাজারি হাকিম গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আন্তনগর ট্রেনের ৮টি টিকিটসহ মোঃ আব্দুল হাকিম (৪৯) নামের এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টিকিট কালোবাজারি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ার দানা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৩টি আসন যুক্ত ৮টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তারRead More


বাঞ্ছারামপুরে সরকারি চালসহ ৪ ইউপি সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্যদের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সদস্যসহ স্থানীয় চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,Read More


আখাউড়ায় সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা চাইলেন অটোরিকশা চালক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কাইয়ুম চৌধুরী (৩৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েও চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তার কাইয়ুম আখাউড়া পৌরসভার নারায়ানপুর এলাকার মৃত বারেক চৌধুরীর ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। এর আগে বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলা পরিষধের স্মৃতি সৌধের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে রাধানগরের বাসিন্দা আলমগীর হোসেনকে মোবাইলে ফোনRead More


নবীনগরে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে সাত গ্রামের মানুষ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের প্রায় শত মিটার দীর্ঘ একটি বাঁশের সাঁকো হঠাৎ ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ফতেহপুরসহ আশপাশের সাতটি গ্রামের মানুষ নবীনগর সদরে যাতায়াতের জন্য দীর্ঘদিন ধরেই এই সাঁকোর ওপর নির্ভরশীল ছিলেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছাতে না পারায় ঝুঁকিতে পড়ছেন রোগীরা। স্থানীয়রা জানান, তারা প্রতিবছর নিজেদের অর্থায়নে সাঁকোটি নির্মাণ ও মেরামত করে থাকেন। কিন্তু এটি একটিRead More


বিজয়নগর থেকে ৩ চোরাই মোটর সাইকেলসহ ৬ যুবক গ্রেফতার

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ড প্রবাসী নাজমুল ইসলামের একটি ইয়ামাহা FZS.V3 মডেলের মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ: ২৭/০৫/২০২৫) রুজু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে একটি টিম মৌলভীবাজার, হবিগঞ্জ ওRead More


সরাইলে ৩৬ বোতল স্কফ সিরাপসহ দুই নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল স্কফ সিরাপসহ দুইজন নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন , কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম (৪০) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম (৫০)। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদ নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা সিলেট মহাসড়কেRead More


This site is protected by wp-copyrightpro.com