Main Menu

May, 2025

 

ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ, পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার

বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলেমেয়েদের দ্রুত বিয়ে দেওয়া নিয়ে খোলামেলা মতামত দিয়ে থাকেন। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সন্তানদের দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ করতে। নিজের ছেলেদের ক্ষেত্রেও সেই নীতি মেনেই চলছেন এই গায়ক। তিন বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণের বিয়ে দিয়েছিলেন আসিফ। এবার জানালেন ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর। যদিও তার বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারিতেই, তা প্রকাশ্যে আনলেন মঙ্গলবার (২৭ মে) বিকালে। ফেসবুকে ছেলের দুটি ছবি শেয়ার করে আসিফ লেখেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া রোগী সেজে ওষুধ নিতে গিয়ে ধরা বেসরকারি হাসপাতালের কর্মচারী

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগী সেজে ওষুধ নিতে ধরা খেয়েছে বেসরকারি হাসপাতালের এক কর্মচারি। ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর নিয়মিত পরিদর্শনকালে বিষয়টি ধরা পড়ে। ধরা পড়া প্রিয় নামে ওই ব্যক্তিসহ আরো অনেকেই এভাবে অতিরিক্ত ওষুধ নিয়ে যান বলে তথ্য রয়েছে এসিজির কাছে। এসিজি (স্বাস্থ্য) বিভাগের সদস্য শামীম আহমেদ জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে তারা জেলা সদর হাসপাতালে যান। এ সময় এক ব্যক্তি পলিথিব ব্যাগ ভর্তি ওষুধ নিচ্ছেন দেখে সন্দেহ হয়। তখন তার সঙ্গে কথা বলে জানা যায়, রোগী দেখানোর একটি স্লিপেRead More


কসবায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

রুবেল আহমেদ : কসবায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে, উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বাবুল মিয়া, কসবা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাRead More


১২৫০ টাকা আর ২ কেজি চাল চুরি করতে প্রতিবন্ধী নারীকে হত্যা করে সাইফুল সাদিয়া

গাজীপুরের টঙ্গীতে স্বামী-স্ত্রী মিলে এক প্রতিবন্ধী নারীকে হত্যা করে। হত্যার পর বোনাসের ১ হাজার ২৫০ টাকা, মোবাইলের বাক্স ও ২ কেজি চাল নিয়ে যায়। এ হত্যার ঘটনায় স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নিন্দারাবাদ এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম উজ্জ্বল ও তার স্ত্রী সাদিয়া আক্তার (১৯)। নিহত বাক ও শ্রবণপ্রতিবন্ধী রাবেয়া সাবরিন লিখন (২৮) টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে কম্পিউটার অপারেটরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অর্ধকোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে সোমবার (২৬ মে) মাদক ও চোরাচালান বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে চুয়ান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত টাকা মূল্যের অবৈধ ভারতীয় ৬০,২০০ পিস বাঁজি, ১১৮৯ কেজি জিরাসহ বিপুল পরিমাণ রেডবুল এনার্জি ড্রিংক, গাঁজা, হুইস্কি, ইস্কাফ সিরাপ এবং বাংলাদেশি ১ টি পিকআপ আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টম্‌স-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০Read More


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩ মাসে পাঁচবার গুলি বিএসএফের, নিহত ৩, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে তিন মাসেরও কম সময়ের ব্যবধানে পাঁচবার গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব ঘটনায় তিন বাংলাদেশি নিহত, তিনজন আহত ও এক ভারতীয় নাগরিক আহত হন। সর্বশেষ গত শনিবার রাতে জেলার কসবা উপজেলার শ্যামপুর সীমান্তে গুলির ঘটনায় দুজন আহত হন। আহতরা হলেন শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম ও একই এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে মো. আজাদ হোসেন (২৬)। একাধিক সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে স্থানীয় ছয় ব্যক্তি ভারত সীমান্তের দেড় শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিএসএফের গুলিতে দুজন আহত হন। স্থানীয় লোকজনRead More


বিজয়নগরে হাঁস নিয়ে মারামারি, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাঁস নিয়ে দন্ধে দুই গোষ্ঠীর মধ্যে মারামারিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার খাদুরাইল গ্রামের ছানু বাড়ি, সাবুদ আলী বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর লোকজনের সঙ্গে আক্তার চেয়ারম্যানের বাড়ির লোকজনের এই সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিবাড়ির গিয়াসউদ্দিন সরদারের বাড়ির পাশে সরকারি খাস পুকুরে কাশেমের হাঁস যাওয়ায় বিল্লাল ও গিয়াস উদ্দিনের লোকজনের বাদানুবাদ হয়। পরে এ নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে । এ সময় বেশ কয়েকটি বাড়ির ঘর, গেট ভাঙচুর ও কুপিয়ে নষ্ট করা হয়। সংঘর্ষের পর পুকুরের পানিতে খাটের ম্যাট্রেস, ছানি, বালিশ, ফ্রিজ, টিভিRead More


সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক

৩০ কিলোমিটার সড়কে ব্যয় ধরা হয়েছিল ৬৮০ কোটি টাকা, তদন্তে বেরোল যেভাবে

সড়কটি ২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। যতটুকু ক্ষতি হয়েছে, তা অল্প টাকায় মেরামত করা সম্ভব। কিন্তু সেই সড়কে ৬৮০ কোটি টাকা ব্যয়ের আয়োজন করেছিল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। অন্তর্বর্তী সরকারের সড়ক মন্ত্রণালয়ের তদন্তে বিষয়টি ধরা পড়েছে। সড়কটি ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় পড়েছে। নাম সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। সড়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কৌশলে বিপুল ব্যয়ের চেষ্টা ধরা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল রোববার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ‘বুড়ো উপদেষ্টারা কী করে’ শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনিRead More


আশুগঞ্জে দুই সন্তান রেখে স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

আশুগঞ্জে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি ‘কেরির ট্যাবলেট’ খেয়ে এক সঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৫ মে) রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। নিহত আল আমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল। কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরুRead More


বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জের ধরে ৫ সন্তানের জননীকে হত্যার অভিযোগ!

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাহেলা বেগম (৪৫) নামে ৫ সন্তানের এক জননীকে পারিবারিক কলহের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী কর্তৃক স্তী খুনের অভিযোগ। শনিবার (২৪ মে) রাতে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের চোখে মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার বুড়বুড়িয়া নামক গ্রামে। আনুমানিক ২৫ বছরের সংসার একই জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামের মৃত সিদ্দিক মিয়ার মেয়ে রাহেলা খাতুনের। পারিবারিক সূত্রমতে, ২৫ বছর আগে পারিবারিকভাবে রাহেলার বিয়ে হয়Read More


This site is protected by wp-copyrightpro.com