April, 2022
সরাইলে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষের হাতে ঈদ উপহার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জনের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। “বন্ধু ফাউন্ডেশন” একটি অরাজনৈতিক সংগঠন। এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছর ও দরিদ্র কিছু মানুষের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়। শনিবার (৩০এপ্রিল) বিকেলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের মাঠে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জনের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে ও বন্ধু ফাউন্ডেশন এর সদস্য সংবাদ কর্মী জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাহজাহানRead More
নবীনগরে দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর বাজারের বসুন্ধরা সুপার মার্কেটের দু’তলায় দুটি স্বর্ণের দোকানের তাল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। এতে দোকান দুটিতে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার কথা জানান স্থানীয়রা। গতকাল শুক্রবার দিবাগত রাতের দিকে এ ঘটনা ঘটে। সরজমিনে গেলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী গৌতম পাল,নিতায় পাল,সীমু সরকার,কৃষ্ণ কর্মকার জানান, সাপ্তাহিক শুক্রবার স্থানীয় স্বর্ণ সমিতির বন্ধের দিন হওয়ায় সকাল থেকেই স্বর্ণ শিল্পীরা কাজে আসেন নি। যারা এসেছেন তারা দুপুরের পরেই বাড়ি চলে যায়। এই সুযোগে চুরের দল বসুন্ধরা মার্কেটের পেছনের দিকের একটি জানালারRead More
গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন। বুধবার (২৭ এপ্রিল) বীরগাঁও ইউনিয়নের দূর্গারামপুর আল হেরা ইবতেদায়ী নূরানী হাফিজীয়া মাদরাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় লোকজন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, নবীনগর উপজেলার এ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি প্রতিবছর উপজেলার বিভিন্ন এলাকায় গরীব অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণসহ মাদ্রাসা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে।
বিজয়নগরে প্রেসক্লাব ও পাঠাগারের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি, বিজয়নগরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেশ চৌধুরী গণ পাঠাগার ও প্রেসক্লাব বিজয়নগরের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার বিকালে পাঠাগার ও প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সাইমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান,Read More
নবীনগরে খাস জমি উদ্ধার করে আলোচনায় এসিল্যান্ড
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাস জমি উদ্ধারে করে আলোচনায় রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন। সম্প্রতি তিনি রতনপুর ইউনিয়নের ভিটি বিষাড়া ইউনিয়নের ভিটি বিষাড়া মৌজার ৪৯ শতক নাল জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেন।জায়গাটি স্থানীয় কিছু প্রভাবশালী বিভিন্ন অজুহাত দেখিয়ে দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল। খাস খতিয়ানের ৩০ লক্ষ টাকার মূল্যের এই জমিটি সরকারের পক্ষে দখল নিয়ে লাল পতাকা উত্তোলন করেন তিনি। এছাড়া তিনি সম্প্রতি কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর মৌজায় ৭৫ শতক জায়গা উদ্ধার করেন। বর্তমানে এখানে আশ্রয়ণ প্রকল্পের ২৫ ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।তিতাস নদীর পাড় রক্ষায়Read More
ঢাকাস্থ আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পঁচিশে রমযান ২৭ শে এপ্রিল রাজধানীর জনসন রোডে স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অভিষেক অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহফিলে ঢাকাস্থ আশুগঞ্জ ব্যাগ-শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক মোঃ কামরুজ্জামান ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে পুরাতন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দসহ সকল সদস্যরা অংশ গ্রহন করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বংশাল আয়েশা জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আল আমিন। ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে অভিষেক, আলোচনা সভায় শুরুতে সংগঠনটির যুগ্ন-আহবায়ক হাজী মোহাম্মদ জসিমউদ্দিনRead More
নবীনগরে অতর্কিত হামলার শিকার সাংবাদিক দেলোয়ার হোসেন
নবীনগর পৌর এলাকায় অতর্কিত হামলার শিকার হয়েছে স্বাধীন বাংলা ও দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন। গুরতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৭:৪৫ মিনিটে নবীনগর পৌরএলাকার আলমনগর গ্রামের দক্ষিন পাড়ায় বাবুল মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটে। জমির স্কিমের টাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক দেলোয়ার হোসেনের শরীরে ও মাথায় মারাত্মকভাবে আঘাত ও জখম করেন, মৃত খুরশিদ মিয়ার ছেলে প্রভাবশালী মোঃ বাবুল মিয়া(৬৬)। সাংবাদিক দেলোয়ার জানান, আমার একটি জমিতে ধান চাষ না করে গরুর জন্য ঘাস করি,এই জমি থেকে টাকা দাবিRead More
বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টায় আটক আশরাফ মানসিক রোগী, দাবি পরিবারের
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে আটক আশরাফ মানসিক রোগী বলে দাবি করেছেন তার স্বজনরা। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছেন বলে জানান পরিবারের সদস্যরা। আশরাফের আটকের খবর পেয়ে থানায় ছুটে আসেন তারা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, আশরাফকে আটক করার পর তার পরিবারের সদস্যরা থানায় আসেন। তাদের দাবি তিনি মানসিক রোগী। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছেন। পরিবারের সদস্যরা চিকিৎসার প্রেসক্রিপশন দেখিয়েছেন। তিনি আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরাইলে স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল।. ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬এপ্রিল) সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনউদ্দীন মঈন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী প্রমুখ।Read More
কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৭ এপ্রিল) কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ভাই ভাই সুপার মার্কেটের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ। বাজার কমিটির সভাপতি শানু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল হক। জাতীয় পার্টির কালিকচ্ছ ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল ফাতাহ মোঃ মাসুক। সরাইল প্রেসক্লাবের সহসভাপতি জুলকার নাঈন, দপ্তর সম্পাদক মাসুদ মিয়া। সমাজ সেবক ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্যRead More



















