Main Menu

April, 2022

 

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংকের বুথ ভেঙ্গে টাকা লুটের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ । মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কোর্টরোড মোড়ে অবস্থিত ব্যাংক এশিয়ার বুথ থেকে তাকে আটক করা হয়। আশরাফ ইসলাম নামের ওই যুবক শহরতলীর পূর্ব নয়নপুর এলাকার আবুল ফয়েজ মিয়ার ছেলে। কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে তাদের বাড়ি হলেও্ আশরাফ তার পরিবারসহ দীর্ঘদিন শহরতলীর পূর্ব নয়নপুরে বসবাস করছেন। তিনি পেশায় ঔষধ ব্যবসায়ী। শহরের কলেজপাড়ায় নূর ফার্মেসী নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যাংক এশিয়া সূত্র জানায়, রাত ৮টার দিকে ওই যুবক বুথে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে বেধেRead More


বিজয়নগরে ঈদ উপহার হিসাবে ৬০ ভূমিহীন পরিবার পেল ঘর

মো,জিয়াদুল হক বাবু ::আজ মঙ্গলবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি ভূমি ও গৃহহীন পরিবারকে ঈদ উপলক্ষে ঈদ উপহার হিসেবে ২ শতাংশ ভূমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গণভবনে অনুষ্টিত প্রধানমন্ত্রীর ভিডিও অনুষ্ঠানটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা চত্ত্বরে সরাসরি প্রদর্শন করানো হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যানRead More


সরাইলে মটরসাইকেল আরোহী ২ যুবক নিহত আহত-১

সরাইলে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৯টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের রাজামারিয়া কান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মটর সাইকেলে করে তিন যুবক ঈদের মার্কেট করতে মাধবপুরের দিকে রওনা দেয়। মহাসড়কের রাজামারিয়া কান্দি যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটরবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৮) ও রমুজ উদ্দিনের ছেলে শরীফ (২১)। গুরুতর আহত হয়েছে সাজিদুর রহমানের আনাস (১৮)। তাদের সকলের বাড়ি শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে। সাথে থাকা আশঙ্কাজনক অবস্থায় আনাসকে জেলাRead More


কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আলফাজ আলীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ পলাতক রয়েছে। তিনি এই গ্রামের রুকু মিয়ার ছেলে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূঁইয়া জানান, বক্করের সঙ্গে তার প্রতিবেশী সবুজের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা হন। বিরোধের জেরে সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরRead More


সরাইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(২৩ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সাংঘঠনিক সম্পাদক (কুমিল্লা-বিভাগ) নির্বাহী কমিঠি মোঃ মোস্তাক মিয়া, প্রধান বক্তা ছিলেন সাইদুল হক সাঈদ। সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি নেতাRead More


কসবায় সাজানো মামলায় হয়রানির অভিযোগ : পুলিশ বলছে ঘটনা সত্য, জানেনই না স্বাক্ষীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাজানো মামলায় হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ গ্রামের বাসিন্দারা। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার বর্ণী গ্রামে এ কর্মসূচি পালিত হয়। এতে বর্ণী, কালসার, মেহারী, জমশেরপুর ও পদুয়া গ্রামের বাসিন্দারা অংশ নেন। বর্ণী কমিউনিটি ক্লিনিকের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মেহারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল আলিম, বর্ণী ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক, আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্ণী গ্রামের বাসিন্দা শামছুল হক ভূঁইয়া ও তার ছেলে সুমন হত্যা ও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের অপকর্মে পাঁচ গ্রামেরRead More


নবীনগরের বুড়ি নদীর খরস্রোতা মাঝিকাড়া খালটি বিলীনের পথে

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুড়ি নদীর খরস্রোতা মাঝিকাড়া খালটি অপরিকল্পিত দুটি কালভার্ট নির্মান ও পৌর সভার বর্জ ফেলার কারনে দিনকে দিন বিলীন হওয়ার পথে। এসব যেন দেখার কেউ নেই। সরমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের মাঝিদের নৌকা রাখার জন্য যে জায়গাটির নাম ডাক ছিলো বুড়ি নদীর খরস্রোতা মাঝিকাড়া খালটি, সেই খালটি এখন পৌরসভার ময়লায়-অর্বজনা ও দুটি কালর্ভাটের কারনে বিলিন হয়ে যাচ্ছে। দেখা যায়, মাঝিকাড়া খালের উপর একটি সচল সেতু থাকার পরেও সড়ক ও জনপদ বিভাগ সেই সেতুটি ভেঙ্গে একটি বক্স কালর্ভাট তৈরি করে। যার কারনে খালটির পানি প্রবাহেরRead More


সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেযক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(২২ এপ্রিল) বাদ আছর সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। সাবেক এমপি ও প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের আজীবন সদস্য  মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনসহ প্রেসক্লাবের আজীবন সদস্যবৃন্দ,Read More


সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ , থানায় মামলা , আটকঃ ১

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশ হেফাজতে নজির আহমেদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২১  এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত নজির আহমেদ উপজেলার সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের মোল্লাবাড়ির হাফেজ উবায়দুল্লাহ এর পুত্র ও  জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির এর ছোট ভাই। মৃত নজির আহমেদের বড় ভাই হোসাইন আহমেদ তফছির বলেন,  আমার  ছোট ভাই নজির আহমেদ আমাদের এলাকায় একটি বাড়ি ক্রয় করে। এর  পর থেকেই স্থানীয় মেম্বার মোশাহেদ উল্লাহর যোগসাজসে এলাকার একটি কুচক্রী মহলের সাথে আমার ভাই এর বিরোধ সৃষ্টি হয়। এরইRead More


নবীনগরে তিন খুনের মামলায় ১০ বছর পলাতক থাকার পর এক আসামির আদালতে আত্মসমর্পণ 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিন খুনের মামলায় ১০ বছর পলাতক থাকার পর ফরিদ মিয়া (৬০) নামের এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগারের আদালতে তিনি আত্মসমর্পণ করেন ফরিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মজিদপুরের মৃত আনু মিয়ার ছেলে। তিনি নবীনগর উপজেলার চিত্রী গ্রামে ২০১২ সালে সংঘটিত তিন খুনের মামলার ১০৪ নম্বর আসামি। আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মনুRead More


This site is protected by wp-copyrightpro.com