Main Menu

December, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নির্বাচনী উত্তাপ—বিএনপির বিদ্রোহীসহ ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর ::  ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে জমে উঠেছে উত্তাপ। বিএনপির এক বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে প্রার্থীরা একে একে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন— অ্যাডভোকেট এম এ মান্নান (বিএনপি), কাজী নাজমুল হোসেন তাপস (বিদ্রোহী স্বতন্ত্র), মো. শাহীন খান (সিপিবি), মোহাম্মদ কামরুল ইসলাম (জাতীয় পার্টি), নাহিদা জাহান (গণসংহতি আন্দোলন), আবদুল বাতেন (বাংলাদেশ জামায়াতে ইসলামী),Read More


ঘটনা জানে না স্থানীয়রা, নবীনগরে ইউনিয়ন অফিস ভাঙচুরের অভিযোগ সাজিয়ে আওয়ামী লীগ নেতার মামলা বাণিজ্য

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন অফিস ভাঙচুর ও দোকানপাটে লুটতরাজের অভিযোগ এনে দীর্ঘদিন এলাকার লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। মামলার বাদী ওই ইউনিয়নের সদস্য না হয়েও নবীনগর থানায় মনগড়া অভিযোগ দায়ের করেছেন তিনি। গত সোমবার সরেজমিনে বিটঘর ইউনিয়ন অফিসে গিয়ে দেখা যায়, এলাকাবাসী নিয়মিত যাতায়াত করছেন, তাদের দৈনন্দিন কাজকর্মও রীতিমতো তারা সারছেন। সেবাপ্রার্থীদের কাছে ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এধরনের কোনো ঘটনা গত কয়েক বছরে এলাকায় ঘটেনি। গত ২ ডিসেম্বর ওয়ারিশান জমি নাম জারির জন্য ইউনিয়ন অফিসে যান নাম প্রকাশে অনিচ্ছুকRead More


দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে রুমিন ফারহানার নির্বাচনী কার্যক্রম শুরু

দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের একাংশ) আসনে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করেন তিনি। যদিও রুমিন ফারহানা সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা, তবে তার দাদা-দাদি ইসলামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। এর আগে বুধবার রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। উল্লেখ্য,Read More


কসবায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত ইসলামের প্রার্থী আতাউর রহমান সরকার

রুবেল আহমেদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার । বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াত ইসলামের আমীর অধ্যক্ষRead More


ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব (প্রতীক: আপেল)-এর মনোনীত প্রার্থীরা আজ দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা) আসনে ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, জেলা যুগ্ম আহ্বায়ক (ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা); ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ) আসনে মাঈনউদ্দিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব; ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে শেখ হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক; ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে এডভোকেট রাফি উদ্দিন, সাধারণ সম্পাদক, আখাউড়া উপজেলা শাখা; ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনে মোহাম্মদRead More


১৫০ বছর পূর্তিতে অন্নদা স্কুলে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মিলনমেলা

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ‌‘আলোকিত ১৫০ সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী আনন্দ আয়োজনের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এই অনুষ্ঠানের আয়োজন করে। শহরের বোর্ডিং মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই ১৯৫১ সাল থেকে শুরু করে ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় নবীন-প্রবীণের সম্মিলনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নান্দনিক ডিসপ্লে প্রদর্শনRead More


ঢাকা-৮ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে লড়বেন ব্রাহ্মণবাড়িয়ার ফারুকুল ইসলাম

আসন্ন রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন মোঃ ফারুকুল ইসলাম। ফারুকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড়া বাড়ী গ্রামের মোঃ আবুল ইসলামের ছেলে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ফারুকুল ইসলাম একজন দক্ষ ও জনবান্ধব নেতা হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন এবং তিনি এলাকার উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। ফারুকুল ইসলাম বলেন, “আমার প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য কাজ করা। আমি বিশ্বাস করি, জনগণের কল্যাণে কাজ করলে নির্বাচনেওRead More


ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জোনায়েদ সাকিকে ছেড়ে দিলো বিএনপি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্য থেকে সাতজন প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ছেড়ে দেয় বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে পৃথক দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এসময় আরওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাড় থেকে দেশীয় পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নদীর পাড়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে র‍্যাব- ৯। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পৌর শহরের শিমরাইলকান্দি তিতাস নদীর বেড়িবাঁধ সংলগ্ন ঝোপ থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে র‍্যাব ৯ জানায়, মঙ্গলবার বিকেলে শিমরাইলকান্দি তিতাস গ্যাস ফিল্ডের পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে এটি সেখানে রাখা হয়েছিল। পরবর্তী উদ্ধারকৃত পাইপগানটি ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

মোহাম্মদ মাসুদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটগতভাবে ছেড়ে দেয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আলী হোসেন জানান, আমিসহ কয়েকজন নেতাকর্মীকে মনোনয়ন ফরম নেয়ার জন্য দায়িত্বRead More


This site is protected by wp-copyrightpro.com