December, 2025
ছোট ছেলের বিয়ে দিয়ে আসিফ বললেন, এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়
বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ঘরে বইছে উৎসবের আমেজ। তিন বছর আগে বড় ছেলের বিয়ের পর এবার তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক। মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছেলের বিয়ের ছবি শেয়ার করে আসিফ আকবর লেখেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ’মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ তিনি লেখেন, ‘রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর হউক। আপনাদের কাছে আমার ছেলে এবংRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিনজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেট ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক সাতটায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে ফুরকান (৪২) নামক একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফুরকান নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আবু সায়েদ মিয়ার ছেলে। এ সময় তার কাছে থাকা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ২০ কার্টুন Mond Strawberry সিগারেট, ১৫ কার্টুন Mond green apple বিদেশি সিগারেট ও ৪৭ কার্টুন Oris বিদেশিRead More
তারেক রহমানের প্রত্যাবর্তন: ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবে ২০ হাজার নেতা-কর্মী
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী ঢাকার ৩শ ফিটে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সড়ক ও রেলপথে নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বুধল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পরামর্শসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার অনুরোধ করেন। ঢাকায়Read More
ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা
মোহাম্মদ মাসুদ, সরাইল: বাবার আসন পুনরুদ্ধার করতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। আগামীকাল বুধবার দুপুরে সরাইল উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে তিনি জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুই দফায় দলীয় প্রার্থী ঘোষণা করলেও শুরুতে জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটি আসন (ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) ফাঁকা রেখেছিল বিএনপি। এর মধ্যে আজ মঙ্গলবার আসন সমঝোতায় জমিয়তে উলামায়ে ইসলামের জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন দিয়েছে দলটি। যদিও বহুল আলোচিতRead More
সরাইলে কৃষি জমির মাটি কাঁটার দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমিতে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বিক্রি করার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনাটি ঘটেছিল গত সোমবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি ও জয়ধরকান্দি মৌজায়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার। এ সময় অভিযানে থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, লাদেন (২২), আক্তার হোসেন (৩৭), ফয়সাল (১৯) ও আব্দুল রশিদ (৩৬)। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃRead More
নাসিরনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাসিরনগর সংবাদদাতা: নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় ধরমন্ডল ইউনিয়নের পুরান বাজারে এ সভার আয়োজন করা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। ধরমন্ডল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আল আমিন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জহিরুল ইসলাম শিপন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম।Read More
হাজারো ভক্তের মিলনে মেলায় নবীনগরের ভোলাচং ১০৭ তম সর্ব্বধর্ম্মোৎসব উদযাপন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের ভোলাচং সর্ব্ব ধর্ম্ম মিশন প্রধান কার্যালয়ে রবি ও সোমবার সারাদিন ব্যাপী দয়াময় ভক্তবৃন্দরা ১০৭ তম সর্ব্ব ধর্ম্মোৎসব পালন করেছেন। এ উপলক্ষে হাজার হাজার দয়াময় ভক্তবৃন্দের উপস্থিতিতে আরতি,ধর্ম্মলোচনা,নামজপ, সর্ব্ব ধর্ম্ম গীত ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সর্ব্ব ধর্ম্মিয় বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে দেখা যায়। এবিষয়ে মিশনের সভাপতি প্রভাত কান্তি পাল জানান, সর্ব্বধর্ম্মাবতার শ্রীশ্রীমৎ আনন্দস্বামিজী মহারাজ কর্তৃক প্রবর্তিত সর্ব্ব ধর্ম্ম এবং উক্ত ধর্ম্মের মূলমন্ত্র দয়াময় নাম প্রচার ও প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রী আনন্দের নির্দেশে তাঁরই প্রিয় শিষ্য শ্রীশ্রীমৎ লব চন্দ্র পাল গুরুমহারাজ এই সর্ব্ব ধর্ম্মRead More
নবীনগরে কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মিঠু সূত্রধর পলাশ : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো: শাহিন খানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা। সোমবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মো : ইসহাক, রতনপুর ইউনিয়ন শাখার সভাপতি কমরেড শফিকুল ইসলাম মনা, কমরেড মো: ইদ্রিস, কমরেড শাহাদাৎ হোসেন ফজলু সহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত কমিউনিস্ট পার্টির কমরেডরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিকRead More
“ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ” ভাষা আন্দোলনে সরাইল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পজিটিভ সরাইলের উদ্যোগে সরাইল সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৫ টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপণের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল, সরাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আরRead More
নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রবিবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক এর কাছ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ , সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান সহ বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত বিএনপির নেকর্মিরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচিRead More



















