Main Menu

তারেক রহমানের প্রত্যাবর্তন: ব্রাহ্মণবাড়িয়া থেকে যাবে ২০ হাজার নেতা-কর্মী

[Web-Dorado_Zoom]

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্তত ২০ হাজার নেতা-কর্মী ঢাকার ৩শ ফিটে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সড়ক ও রেলপথে নেতা-কর্মীরা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বুধল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পরামর্শসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার অনুরোধ করেন।

ঢাকায় যাওয়া প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় ২০ হাজার নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছেন। জেলা সদর থেকে ২০টি বাস, ২০টি মাইক্রোবাস ভাড়া ও তিতাস কমিউটার ট্রেনের পাঁচটি বগি রিজার্ভ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রো ও ট্রেনে করে নেতা-কর্মীরা ঢাকায় যাবেন।

নন্দনপুর বাজার ৭নং ওয়ার্ড, সুতিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চান্দিয়ারা সমাজ কল্যাণ কিন্ডার গার্টেন, বেতবাড়িয়া রশিদ সুপার মার্কেটের সামনে, খাটিয়াতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুধল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জহিরুল হক খোকন, এবি এম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, আলী আজম, আসাদুজ্জামান শাহীন, শামীম মোল্লা, মাইনুল হোসেন চপল, আলমগীর হোসেন, সালাউদ্দিন আহমেদ, বেলাল মোল্লা, সাজিদুর রহমান সাজিদ, সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। সূত্র: দেশ রূপান্তর






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares