Main Menu

October, 2024

 

নবীনগর পৌরসভার কর্মকর্তাদের সাথে  নবাগত ইউএনও রাজিব চৌধুরী মতবিনিময় 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজিব চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে দ্বায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি পৌর সভায় এই মতবিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার ওসি হুমায়ুন কবির, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, পৌর সভার নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান, পৌর সভার হিসাব রক্ষন কর্মকর্তা জামাল উদ্দিন, উপসহকারি প্রকৌশলী মকবুল হোসেন, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ  পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন । এসময় নবাগত উপজেলা নির্বাহীRead More


কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার

কসবা প্রতিনিধি ॥ ব্র্হ্মাণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মুল্যের বিপুল পরিমান ভারতীয় মালামাল উদ্ধার করেছে ৬০ বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তের ২০৩৭/৩ নং পিলার সংলগ্ন খিরনাল নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ বিজিবি’র অধিনস্ত চন্ডিদ্বার বিওপি ক্যাম্পের জোয়ানরা এসব মালামাল উদ্ধার করে। মালামালের মধ্যে রয়েছে ১১শ ৩৭ পিস ভারতীয় শাড়ী, ৪৭০ পিস থ্রি পিস ও ৩শ ৮১ চাদর । জব্দকৃত মালামালের সিজার মুল্য ১ কোটি ৮৫ লক্ষ ১০ হাজার টাকা। সুলতানপুর ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জাব্বার জানান, চোরাচালান বিরোধী বিশেষRead More


বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বিজয়নগর  সংবাদদাতা : বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহষ্পতিবার  সকালে উপজেলা পরিষদ হলে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্ব করেন।এতে  বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোজাহেরুল হক,  ওসি মো: শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা মো: :মাছুম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু,বিএনপির সভাপতি মহসিন ভুইয়া,জমির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া,হেফাজত নেতা  মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতি সহ সবাই  মাদক, চোরাচালান, শব্দদূষণ ও ফসলী জমির  টপসয়েল কাটা  বন্ধ করতে আলোচনা করেন।মিথ্যা মামলায় কেউ যাতে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে সবাইকে খেয়াল রাখতে বলাRead More


কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেহেদী হাসান লেলিন জেলা শহরের কাজীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়ায় অভিযান পরিচালনা করে তাকে (লেলিন) গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজাফফরRead More


নেপালকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে ফাইনালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মেয়েরা। এবারের সাফে ফের নেপালকে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।   বুধবার (৩০ অক্টোবর) কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একাধিক সুযোগ নষ্ট করার গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে মনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্রুতই স্বাগতিকদের সমতায় ফেরান আমিশা কার্কি। তবে ঋতুপর্না চাকমার অসাধারণ এক গোলে ফের এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। নেপালের ডিফেন্ডারে ভুলে তহুরার শট ফিরে আসেRead More


মামলা পুনরুজ্জীবিত করা ও এডভোকেট হাবিবুল্লাহ'র নামে বার লাইব্রেরী নামকরণের সিদ্ধান্ত

এডভোকেট হাবিবুল্লাহ’র স্মরণে জেলা আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল, যুবদলের সাবেক সভাপতি, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রয়াত এডভোকেট শেখ মোঃ হাবিবুল্লাহ’র স্মরণে জেলা আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আইনজীবি সমিতির হল রুমে এ আয়োজনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ. কে. এম. কামরুজ্জামান মামুন। এডভোকেট বশির-৩ আহমেদের সঞ্চালনায় এসময় শেখ মোঃ হাবিবুল্লাহ’র স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি ফখর উদ্দিন খান, সারোয়ার-ই-আলম, উসমান গণি-১, হারুন অর রশিদ, সাবেক সাধারন সম্পাদক এম,এ করিম, তারিকুল ইসলাম খান রুমা,সৈয়দ আব্দুর কবির তপন, সামসুজ্জামান চৌধুরী কানন, পাবলিক প্রসিকিউটর (চলতি দ্বায়িত্ব) আব্দুর রকিব তুরান,Read More


সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৩৫০ জনের নামে হত্যা মামলা

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, তার সহধর্মিণী মাউশির সাবেক মহাপরিচালক ও ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫০ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে আসামি করা হয়েছে। ২০২১ সালের ২৭ মার্চ বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজারে বাদল মিয়া (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় তার বাবা জাবির মিয়া বাদী হয়ে সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই মামলাটি দায়েরRead More


আলোচিত আইসিটি মামলায় অব্যাহতি পেলেন নবীনগরের ৫ সাংবাদিক

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের সাবেক পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের করা ডিজিটাল নিরাপত্তা আইনের সাইবার ট্রাইবোনালে করা সেই আলোচিত মামলায় নবীনগরের ৫ সাংবাদিককে অবশেষে অব্যাহতি দিয়েছেন মহামান্য আদালত। মঙ্গলবার (২৯/১০) সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবিরের বেঞ্চ তাদের অব্যাহতি দেন। আসামিপক্ষের আইনজীবী স্বরুপ কান্তি দেবনাথ বলেন, ২০২৩ সালের ৫ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার ২৯ অক্টোবর দুই পক্ষের শুনানী শেষে ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন। অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন-নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, এশিয়ান টিভি ও দেশRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে

একটি প্রতারক চক্র মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে অভিযোগ করেছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। তবে আতঙ্কিত না হয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ওসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি কম্পিউটার টাইপের মাধ্যমে ২০০-৩০০ বা তার অধিক ব্যক্তির নাম উল্লেখ করে মামলার অভিযোগ লিখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। মামলায়Read More


অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদেরের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল ৫টায় শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকার নিজ বাস ভবনে বার্ধক‌্যজনিত কারনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১ ছেলে , ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাযা মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টেংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার সাদেকপুরে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


This site is protected by wp-copyrightpro.com